-
আমাদের স্বদেশটা চোরেরাই নেবে / সাইফ আলি
ঘাসের শরীর জোড়া তামাটে রোদ্দুর পাখির পালক জোড়া ভয়ের কাপুনি, তোমরা যা বলে যাও বলো; কান পেতে শুনি। তোমরা বলতে থাকো- এটা ওটা, চায়ের চুমুক থেকে গরম পরোটা সব নাকি তেমাদের দান; আমরা ফিরেই দেখি পকেটটা কাটা ক্ষুধার পাড়ায় জমে কাঙালের গান। ব্যাংক পাড়া সাফ করে ঘরের চালার খড় ধরে ঝুলে থাকো, বাড়া ভাতে হাত…