• সে / সায়ীদ আবুবকর

    তার ঠোঁট জুড়ে কৃষ্ণচূড়া,দুচোখে পদ্মার পানি;দেখি পুষ্পে মৌমাছির উড়া,সে আমার মউরানী। সে আমার মধুমানচিত্র,হতাশার মাঝে দিশা;আমি আলীবর্দীর দৌহিত্রআর সে লুৎফুন্নিসা। আমার অরণ্য মাঠ নদীমিশে গেছে তার মাঝে;এক ইঞ্চি দূরে যাই যদি,শল্য হয়ে বুকে বাজে। ৯.৩.২০১৬ সিরাজগঞ্জ


  • আমার কোথাও আর যাবার নেই / ফজলুল হক তুহিন

    # আমার কোথাও আর যাবার নেই- আমার গ্রহ এখন সংকীর্ণ, দু পা ব্যক্তিগত বৃত্তে, ইচ্ছেয় আবদ্ধ। কারও জন্যে অপেক্ষা করার নেই- আমার বন্ধুরা সব মরে গেছে। অথচ তারা চলতে পারে, বলতে পারে! আগ্রহও নেই আর মানবিক অস্তিত্বের সংস্পর্শ চাওয়ার- বড্ড ক্লান্ত হয়ে যাই; বিপন্ন, বিষন্ন হয়ে যাই মানুষের কাছে গেলেই। আকাঙ্ক্ষা করি না আর কারো থেকে…