• আমার প্রিয় খাদ্য-খাবার / সাইফ আলি

    আমার প্রিয় খাদ্য-খাবার রাত বারোটার তারার পোলাও, একটুখানি আঁধার নিয়ে জোছনা এবং জোনাক গোলাও। তোমরা কি সব খাচ্ছ টাকা এবং দামি গয়না-গাটি, আমি না হয় শিশির পায়ে নদীর সাথে একটু হাঁটি। আমার এখন গাছের সাথে পাতার সাাথ চলছে আলাপ- মানুষ নাকি বদলে গেছে আগের মতো খাচ্ছেনা খাপ।