• আমি আমাকে বুঝিনি / সাইফ আলি

    আমি আমাকে বুঝিনিআমাকে বোঝাতে চেয়েছি;তাই ব্যর্থ হয়েছি,হেরেছি, কষ্ট পেয়েছি।। আমি আমাকে খুঁজিনিখুঁজেছি সহজ কোনটা,আমি হাজার নাটক, গল্প পড়েছিপড়িনি আপন মনটা।।আমি অকারণে বসে বিরহের গান গেয়েছি… ছিলে জোছনায় ধোয়া আকাশের মতো স্বচ্ছআমি তোমাতেই গেছি লীন হয়ে তবু পারিনিতোমাকে ধরতে! আমি আমাকে বুঝিনিবোঝার করিনি চেষ্টা,আহা পানিতে মেটেনিএ ভাঙা বুকের তেষ্টা।।তবু বহুবার বহুবার যে মিটাতে চেয়েছি… ০২/০২/২৩