• আমি কিসে বুদ হই / সাইফ আলি

    শুকনো পাতার বুকে জমে থাকা শব্দের মোহ আমাকে শেখায় প্রেম, সাবলিল ভালোবাসা, দ্রোহ; শুকনো যে ডাল আজ উনুনের অন্তরে জ্বলে সেও কিছু কবিতার সবুজ অতীতকথা বলে। আমি কিসে বুদ হই, কোন পরাজয়ে পরাজিত; আমি কোন আঁধারের বুক ছুঁয়ে হবো সংকিত?