-
আমি পথ চিনি না / সাইফ আলি
আমি পথ চিনি না, একলা একাআমার এ হাতটা ধরোভালোবাসা দিয়ে বুকেতে জড়িয়েআমাকে আপন করো।। দুচোখে আমার হারানোর ভয়দুহাত পেছনে মোড়া,তুমি এনেছিলে সাজিয়ে তোমারহৃদয় ফুলের তোড়া।।আমি কি চেয়েছি ফেরাতে তোমাকেনিজেকে প্রশ্ন করো। কাজলে পরেছো রহস্যময়দু’চোখে সাঁঝের মায়াসে মায়ার জালে হারিয়ে ফেলেছিআমিও আমার ছায়া!!আমি যে তারায় পথ খুঁজে পাইসে তারা কবুল করো। ২৫.০৫.২২