-
আমি একটা জলজ্যান্ত এ্যাকুরিয়াম / আলি মেসবাহ
আমি একটা জলজ্যান্ত এ্যাকুরিয়াম বুকের ভেতর দুঃখ পুষি খেয়াল-খুশি কিংবা ভালোবাসার ছলে দুঃখ দিলে গ্রহন করি খুব সাদরে; আমি একটা জলজ্যান্ত এ্যাকুরিয়াম বুকের ভেতর দুঃখ পুষি খুব আদরে। দুঃখ সাদা, দুঃখ কালো, হলদে এবং দুঃখ লালও …রঙ বাহারি; নীল রঙেরই দুঃখ বেশি দুঃখ বেশি নীল রঙেরই। আমার কাছে সুখেই আছে এ তল্লাটের দুঃখ যতো তিলে…
-
শিরোনামহীন / আলি মেসবাহ
আমার বুকে শুভ্রতা কই অতো, তোমায় দেবো? শুষেই নেবো সব ব্যাথা সব ক্ষত ! ও মানবী, শোনো- আমি কি আর ব্লটিং পেপার; হেলাল হাফিজ কোনো ?
-
ভুল ছিলো সব ? / আলি মেসবাহ
পড়ছে মনে ? দিনগুলো সেই- খুব সহজেই কাঁদতে এবং হাসতে তুমি আর আমি এক উদাস কবি; তোমার চোখে চেয়ে চেয়েই… আর তুমি সেই হাটতে আমার আঙুল ধরে পার্কে এবং রাস্তা-ঘাটে যখন তখন। সাক্ষী ছিলো শেষ বিকেলের পড়ন্ত রোদ, তোমার কালো হাত ঘড়িটা এমন আরো অনেক কিছু- যা যা তুমি বাসতে ভালো এবং আলো এবং আঁধার…
-
সেই যে তোমার একটু চাওয়া / আলি মেসবাহ
ডেকের পাশে ক্যানভাসারের বিরক্তিকর বকবকানি গদ্যে-পদ্যে করছিলো সে বিদ্যা জাহির অনায়াসে আমি তখন ক্লান্ত আমি; ঠিক তখনি- তুমি কেন অমন করে চাইতে গেলে আমারই বা কি দায় ছিল ওসব নিয়ে ভাবতে গেলাম… এখন আমার টিনের চালে বৃষ্টি পড়ে- বিছানাতে এপাশ-ওপাশ; ঘুম আসে না রাতটা কেমন অবাধ্য রাত ভীষণ রকম যন্ত্রনা দেয় এত্তটুকু মন বোঝে না।…