• ঝড় থেমে গেলে / সাইফ আলি

    ঝড় থেমে গেলে নামুক দু’ফোটা বৃষ্টি ধুয়ে দিয়ে যাক অযথা ঘোলাটে দৃষ্টি শুকনো পাতারা উড়তে উড়তে থেমে যাক কিছু জঞ্জাল এ শরীর থেকে নেমে যাক বেওয়ারিশ কিছু আশা-হতাশার টিপ টিপ আলো জ্বলছে কিছুটা সত্য কিছুটা মিথ্যে ইনিয়ে-বিনিয়ে বলছে অগোছালো এই কবিতার কথা যাক ধুয়ে যাক এইবার ভালোবাসা ছিলো, প্রেম ছিলো কিছু; নেই আর…


  • কবি সেই কবিতার ক্যানভাস / সাইফ আলি

    প্রকাশিত কবিতার ভীড়ে কখন লুকিয়ে ফেলে নিজেকে নিজেই এক অযাচিত গোপন কবিতা, পাঠক পড়েনি তাকে- প্রকাশক করেনি প্রকাশ; ডায়েরির পাতা থেকে কখন কিভাবে ঢুকে গেছে যাপিত জীবনে; কবির ছায়ার মতো এখন সে অভিন্ন কেউ। কবি সেই কবিতার ক্যানভাস হয়ে, ঘর থেকে বের হয় রোজ…


  • তুমিও তোমার পথ খুঁজে নাও / সাইফ আলি

    কথাগুলো কথা স্বপ্নেরা কাড়ে ঘুম রাতগুলো রাত দিনগুলো পলিজমা পলিতে ব্যথার পুরোনো আবাদ মানেনি তো দাড়ি কমা- বেয়াড়া বাতাস ঘন নিঃশ্বাস বিশ্বাসে জমে ক্লেদ, তবুও জীবন কালের কলসে জমা করে রাখা জেদ। তুমি কি মাঠের গল্প পড়োনি হে পাঠক, শস্যের- তুমি কি পড়োনি কাব্য কখনো ক্রমাগত ভাঙনের? তবুও পাখিরা অবসর খুঁজলো না মাছেরা নয়তো অনুকূল…