-
তোমাকে খুশি করতে গিয়ে / সাইফ আলি
তোমাকে খুশি করতে গিয়েবাধ্য হলো বোশেখের ঝড়আকাশ উন্মুক্ত হলো, আরও বেশি উদার হলো মেঘতোমাকে খুশি করতে গিয়েবেহিসেবী যুবকের মনশামুকের মতো করে নিজেকে গুটালোমিতব্যয়ী হলো দুই হাত;তোমাকে খুশি করতে গিয়েযা কিছুই ডান হলো বাম,সব আঞ্জামশেষ করে আজ অবশেষেসকল খুশিরা গেলো ভেসে! ১৩/০৪/২৩
-
তোমায় ভালোবাসি / সাইফ আলি
রাখতো এলোমেলো শব্দ পাশাপাশিসহজে বলো, আমি তোমায় ভালোবাসিনা হয় ঘৃণা করি তবুও পায়ে ধরিমাথাটা খেয়ো না তো করো না কাশাকাশি। ওসব তোতলামি থাকে না বেশিদিনবুকের বামপাশে হঠাৎ চিনচিনব্যথাটা বেশিদিন থাকে না চুপ করেক্রমেই যায় বেড়ে। তুখোড় প্রেমচাষী হারায় আগ্রহ; হয়না বিশ্বাস?মানিয়ে চলতেই ওঠে নাভিশ্বাস,তায়চে ভালো হয় নীরবে কেটে পড়োখামাখা বাড়িও না লোকের হাসাহাসি। তবুও দমবে…
-
তোমায় ভালোবাসি / সাইফ আলি
রাখতো এলোমেলো শব্দ পাশাপাশিসহজে বলো, আমি তোমায় ভালোবাসিনা হয় ঘৃণা করি তবুও পায়ে ধরিমাথাটা খেয়ো না তো করো না কাশাকাশি। ওসব তোতলামি থাকে না বেশিদিনবুকের বামপাশে হঠাৎ চিনচিনব্যথাটা বেশিদিন থাকে না চুপ করেক্রমেই যায় বেড়ে। তুখোড় প্রেমচাষী হারায় আগ্রহ; হয়না বিশ্বাস?মানিয়ে চলতেই ওঠে নাভিশ্বাস,তায়চে ভালো হয় নীরবে কেটে পড়োখামাখা বাড়িও না লোকের হাসাহাসি। তবুও দমবে…
-
যেখানে থাকো তুমি / সাইফ আলি
আমার কথাগুলো তোমার কানে কানে পৌছে দেবে পাখি,যেখানে থাকো তুমি আড়ালে যতোদূরেথাকুক ফুলে ফুলে তোমার মাখামাখি। যেদিন নদীতীরে কেবল সারি সারি যন্ত্র দানবেরা রবেহাওয়ার বুক ভরে উঠবে বিষ-শ্বাসে; সেদিনও এই কথা হবে-কুশুমে থাকো তুমি,দু’ঠোটে হাসি থাক লেগে;তোমার গানে গানে উঠুক পৃথিবীটা জেগে। ২৭.০১.২০
-
আমারে হারায়ে দ্যায় / সাইফ আলি
আমারে হারায়ে দ্যায় রকমারি রাতের সোহাগআমারে হারায়ে দ্যায় মৃত কাক গলির ভিতরগলে যাওয়া ডানা অচেনা পথের বাঁকে পড়ে থাকা বেওয়ারিশ সুখঅযাচিত মুখহাসি এবং তুখোড় চালে ভেঙে যাওয়া দাবার দোকান।আমারে হারায়ে দ্যায় কেউযারে আমি দেখি নাই কোনোদিনখোদার কসম যারে আমি ভাবিনাই কোনোদিন কোনো অযুহাতে।তবুও সে আসে আমারে হারায়ে দিতে আসেবার বার হেরে গিয়ে নির্বোধ আমি যেই হাসিসে বলে- তোমারে আমি…
-
বিবাগী হয়োনা প্রিয়তমা / সাইফ আলি
অযথা দুঃখগুলো মোমের প্রলেপ দিয়ে ঢেকে দাওজলের স্পর্শে যেন জেগে উঠে বৃক্ষ না হয়বিবাগী হয়োনা প্রিয়তমাবিবাগীরা কোনোদিন নিজের ছায়ার থেকে পালাতে পারে না। রাতের কান্নাগুলো দিনের আলোয় এনে ব্যবসা খুলো না সমবেদনার চেয়ে বিব্রতকর কিছু নেই;তোমার অন্ধকারে যাকে তাকে শরীক করো নানির্ঘাত চুরি হয়ে যাবে। আর যদি সত্যিই সুখি হতে চাওনিজের দুঃখগুলো সপে দাও মালিকের কাছেরাতের…
-
হাত ধরেছি অন্ধকারে / সাইফ আলি
এবং তোমার দুঃখগুলো ধুইয়ে দিতেই হাত ধরেছি হাত ধরেছি অন্ধকারে; হঠাৎ আলোর ঝলকানিতে অন্ধ হলাম অন্ধ এমন দুচোখ বুজে খুব সহজেই পেলাম তোমার হৃদয় হাতে হাতের মুঠোয় তোমার দু’হাত চোখের গভীর শীতল স্রোতে ভাসিয়ে দিলাম আমার ভেলা এবং তুমি সঙ্গে ছিলে!
-
তবুও প্রেম ছিলো / সাইফ আলি
পাহাড় জানলো না মেঘের কোনোকথা ঝর্ণা শুনলো না সমুদ্রের গান তবুও প্রেম ছিলো; আকাশ ভিজে ছিলো প্রেমের বৃষ্টিতে- ফুলেরা বেঁচে ছিলো মাটির ঘ্রাণহীন পাখির বাসা ছিলো পুরোন খড়খড়ে, তবুও ফুল ঝরে মাটির বুক ছোঁয় গভীর প্রেম থাকে পাখির দৃষ্টিতে।
-
তোমাতে ঝরলো আলো / সাইফ আলি
যে আলো চোখের তারায় মাখাও প্রিয় অশ্রু দিয়ে সে আলোর ঝলকানিতে অন্ধ হলাম ঝলমলিয়ে কবিতার শব্দগুলো তোমার মতোই উদাস ছিলো আমি তার বুকের উপর মাথা রেখে যায় ঘুমিয়ে। তুমি কি বিরান পথের শরীর হলে চাঁদনী রাতে তোমাতে ঝরলো আলো নীল কবিতার ছন্দ হাতে আমি সেই ছন্দ নিয়ে বুক পকেটে বুকের কাছে খুঁজেছি শূন্য ছাড়া তোমার…
-
অনবরত তোমার ঢেউ / সাইফ আলি
অনবরত তোমার ঢেউ- আমি হলদে মেঘের মতো ভিজি অনবরত তোমার কথা- আমি মজে থাকি কুয়াশার ধ্যানে তুমি ফিরে যাও ফিরে যাও আমাকে ডেকোনা আমি সাঁতার জানিনা সত্যিই সাঁতার পারিনি কোনোদিনই মাছের লেজের মতো চতুর হৃদয় নিয়ে যারা তোমাতে মেতেছে তারা প্রেমিক; আমি তো কেবল এক সামান্য কবি- তোমার শব্দ খুঁজে কবিতায় গাঁথি।
-
এখন তুমি বলতে পারো / সাইফ আলি
তোমার হাতের তালুই আমার স্পর্শগুলো কেমন আছে কেমন আছে চোখের তারায় রেশম কোমল স্বপ্নগুলো লিপিস্টিকের অত্যাচারে যায় কি মুছে সেসব স্মৃতি এবং সেসব জীবন বোধের নামতাগুলো তোমার আমার- তোমার কোলে আমার কিছু খুইয়ে যাওয়া কাব্য ছিলো এখন তারা কেমন আছে? অন্তমিলের অভাব কেমন; আমার মতোন ছন্নছাড়া হয়নি ওরা আশা রাখি জানতে বড়ো ইচ্ছে জাগে এখন…
-
আমাকে বোলোনা / সাইফ আলি
মাটিকে দিওনা পুষ্পাধারের দায়িত্ব থেকে অবসর মেঘকে বোলোনা এবেলা বৃষ্টি বন্ধ হলেও চলবে গাছকে কোরোনা পরাধীন এক রাষ্ট্রের অধিবাসী আমাকে বোলোনা মিথ্যে কখোনো- ভালোবাসি, ভালোবাসি… ফুলকে বোলোনা জাতিসংঘের মিছে অনুদান কুড়াতে জ্বেলোনা অমন ছলনার ধুপ শান্তিচুক্তি পুড়াতে বাতাস কেনোবা অমন অসুখ বয়ে নিয়ে যাবে বলো? যে অসুখ পারে কান্না থামাতে বানিয়ে লাশ আর বোবা! বলোনা-…
-
রাতের আঁধার হয়ে / সাইফ আলি
রাতের আঁধার হয়ে তুুুমি এলে আমার ক্লান্ত চোখে, আমি বোবা পাখি দৃষ্টির নিক্তিতে মেপে ফেলি অজস্র তারা- তারপর ঘুম ঘুম চোখে নেমে আসে বিশুদ্ধ ইরেজার মুছে যায় অবসাদ জীবনের কাতর বিলাপ- কি নিমগ্ন দুঃখ এখানে ওৎ পেতে বসে আছে দ্যাখো মাকড়শা ছড়িয়েছে জাল! রাতের আঁধার হয়ে তুমি রোজ এসো বসে থেকো মায়ের মতন অসুখের ভান…
-
আমি চাই / সাইফ আলি
আমি চাই ভোরের প্রথম ডাকে জেগে ওঠো তুমি তারপর দোয়েল হও তোমার শিশের শব্দ আমার কানে পৌছতেই আমি গাছেদের মতো আড়মোড়া ভাঙি বাতাসে ভেসে বেড়াক শিশির এবং সুগন্ধ তোমার তুমি ফুল হও আমি বুক ভরে শ্বাস নিই চোখ মেলতেই তুমি আলো আমার প্রথম সকাল এরপর দুপুর বিকেলের অবসরে এক কাপ ধোয়া ওঠা চা সন্ধ্যার পাখিদের…
-
নদী ও নারী / সাইফ আলি
মুছবে না দাগ যদি না তোমার স্রোতের আঘাত লাগে। ওগো নদী, তোমার চলার মন্ত্রে আমার স্বপ্ন শিশুরা জাগে- তুমি বয়ে যাও রয়ে যাও তবু ক্ষয়ে যায় ব্যথাগুলো, নিরবে ভাসাই তোমার শরীরে হতাশার মেঘধুলো। ওগো নদী, তুমি কি কখনো ভুগেছো এমন অবেলার অনুরাগে? নদী ও নারীর অর্থ বুঝিনি খুঁজিনি অন্তমিল, তবু জোছনায় একসাথে দেখি তরঙ্গ…
-
পথ ভুল হলে / সাইফ আলি
পথ ভুল হলে আশ্রিত হবো আকাশ পাড়ায় আমার আবার হারাবার ভয়! শুধু ভয় হয় তুমি না আবার মেঘ হয়ে যাও বৃষ্টির মতো উপঢৌকনে ভিজলে উঠোন ফেরানোর কোনো অযুহাত থাকবে না! ফুল খুটে খুটে অবসরটুকু পার হয়ে গেলে ব্যস্ততা হয়ে সামনে দাড়াও, তড়িঘড়ি আমি ফুল ফেলে দিয়ে ব্যস্ততা ছুঁই তখন তুমিই প্রিয় অবসর, ফুল হয়ে যাও;…
-
আঙুল ধরেছো যদি / সাইফ আলি
আঙুলের দাগ যদি ঘুচে যায় মুছে যায় পলকের অভিনব চাহনি আমার কোন সে বিচারে তুমি চিনবে আমায়? সখী, কোন মুদ্রায় বলো কিনবে আমায়… শব্দের মোহ যদি নাই টানে আর হাতে হাত রেখে যদি জীবন চলার সব দাগ মুছে যায় কোনো সন্ধ্যায় তবে কোন সে বিচারে বলো চিনবে আমায়? সখী, কোন মুদ্রায় বলো কিনবে আমায়… অঙ্গিকারের…
-
আঁধার বলেই চিনো / সাইফ আলি
হয়তো আমার আঙুল ছোবে না তোমার মেঘ দুচোখে দুচোখ মিলবে না কোনোদিনও তবুও শ্রাবন বয়ে নিয়ে এলে অঝর সন্ধ্যা ভালোবাসা ক্ষিণ আমার জন্য রেখো; আমাকে তোমার আঁধার বলেই চিনো…। হয়তো বা কথা, না বলা সে কথা গহীনে তলিয়ে যাবে বিজন বনের ঝরাপাতা-প্রেম মর্মরে খুঁজে পাবে ভালোলাগা কিছু সুর হয়তো কখনো মুছে যাওয়া ঢেউ পাবে না…
-
ভুলে যেতে যেতে / সাইফ আলি
ভুলে যেতে যেতে মনে পড়ে যায় মনে পড়ে যায় সবটা, ফেরাতে ফেরাতে শেষমেশ বুঝি মনে ধরে যায় সবটা- মনে ধরে যায় ফেলে আসা সেই পুরাতন উৎসবটা; ভালো লেগে যায় নতুন সকালে পুরাতন অনুভবটা।