• আমাদের কথাগুলো মুছে যায় / সাইফ আলি

    আমাদের স্বপ্নেরা ভিটে মাটি ছাড়া আকাশে উড়ছে খুব, উড়তে থাকুক আমাদের কথাগুলো শুকনো পাতার মতো মর্মরে, পুড়ে যায়; পুড়তে থাকুক। আমাদের গাল ছুঁয়ে নেমে যায় শেয়ালের লালা কাঁচা মাংসের দলা ঝুলে থাকে হৃদয়ের মোহে আমরা কবিতা লেখি, কবিতার ফুল নিয়ে ঘুরি তবুও অলংকার রাতের আঁধারে যায় চুরি… বীর্য সেনানী খুব তড়পায় ডিম্বের খোঁজে ইতিহাস লেখা…


  • আমি কি ঘুমাবো / সাইফ আলি

    পৃথিবী, তোমার অন্ধকারে কি আছে গোপণ কষ্টেরা আছে? তুমি রোজ কাঁদো? শাদাশিদে স্বপ্নের ভেঙে যাওয়া আছে? পাওয়া আছে; না পাওয়ার ব্যথা? তাহলে তো তুমিও মানুষ; মানুষের মতো… আমার যে ডানপিটে চোখ চারিদিকে খুঁজে ফেরে স্বপ্নালু রোদ ক্লান্তির ঘুম এসে জড়িয়েছে তাকে; আমি কি ঘুমাবো? ঘুমালে কি সফলতা আসে…?


  • প্রেসক্রিপশন / সাইফ আলি

    রোগী: কাল রাতে চুপিচুপি কষ্টরা এসে ঝাপিয়ে পড়লো এই পোড় খাওয়া শরীরের পর দপ দপ জ্বলে ওঠা মুমূর্ষু মাথা তুমুল যন্ত্রনায় ছটফট করে, কেউ নেই- কোথাও তখন; অথচ সবাই ছিলো, চারপাশে; পাশের বালিশে ছিলো প্রিয়তমা নিবিড় ঘুমিয়ে। চিকিৎসক: আহত শরীরটাকে আর বেশি কষ্ট দিও না মনটাকে রেখে আসো ফরমালিনে ডুবিয়ে যতদিন না এর একটা বিহিত…


  • স্বপ্নশূন্য হাতে / সাইফ আলি

    আজ বহুদিন স্বপ্ন দেখি না- স্বপ্ন দেখি না রাতে, স্বপ্নশূন্য হাতে হাতড়াই মানিব্যাগ… আজ বহুদিন আড্ডা জমে না আড্ডা জমে না আর, বিয়ে করি নাই তবু আমাদের ব্যাচেলার সংসার চালে ডালে মিলে খিচুড়ি পাকায় ব্যস্ততা একাকার… আজ বহুদিন আকাশের নিচে একান্তে হাঁটা হয় না, বিকারগ্রস্থ মস্তিষ্কটা পোষমানা এক ময়না- যেদিকে ভাবাই সেদিকেই ভাবে যেভাবে দেখাই…


  • ভাবছোটা কি / সাইফ আলি

    ভাবছোটা কি খুব সোজা এক প্রেমিকের দহনজ্বালা বহন করা… পাপড়িঝরা একটা ফুলের বৃন্ত যখন আকাশ দেখে নাটাইছাড়া একটা ঘুড়ি উড়তে থাকে বাধনহারা একটা পাখি শুন্য ঘরে সন্ধ্যা নামায় একলা বসে নিস্ব চাষা বুকের ভেতর একটা করুণ কাব্য পোষে সেই চাষাটার বুকের জমিন আবাদ করা এতই সোজা চোখের পাতায় টলমলিয়ে জমতে থাকা অশ্রু বোঝা- ভাবছোটা কি…


  • কন্যে / সাইফ আলি

    কন্যে, তোমার জন্যে লেখছি না আর তোমার জন্যে… তোমার মুখের হাসির জন্যে জোকার সাজতে পারছি না, বানরের হাতে ডুগডুগি হয়ে বাজারে বাজতে পারছি না। কন্যে, নিজেকে পুড়িয়ে হতে পারছি না ধন্যে; আমি নই কোনো গিফট্ বক্স এক প্রেমীকের সৌজন্যে…


  • তুমি বললেই / সাইফ আলি

    তুমি বললেই থামতে পারি না নামতে পারি না নিচে, তুমি বললেই মুছতে পারি না বিশ্বাস; তাই, মিথ্যে দেবো না আশ্বাস। তুমি বললেই চাঁদ এনে দেয় এনে দিতে পারে তারা, যারা; আমি নই সেই দলে, আমি তো পাগল এটুকু বুঝি না কিভাবে এসব বলে। তোমার জন্য বিষ খাবো-এই নাটকে করিনি অভিনয়, করবো না কোনোদিন; নিজের জন্য…


  • যখন চেতনা লোপ পায় / সাইফ আলি

    যখন চেতনা লোপ পায় শত চেতনার কষাঘাতে মানুষের কথা ভাবতেই ঘুম ছুটে যায় শেষরাতে তখন তোমার মায়াবী সুরের মুর্ছনা ভেসে আসে মদিনার সেই সুর- প্রভূ গো আমার সরল পথের সন্ধান কত দূর….


  • …………. / সাইফ আলি

    কষ্টগুলো পাশ কাটিয়ে সুখগুলোকে খুঁজি মৃত্যুটাকে পাশে রেখেই জীবনটাকে বুঝি…


  • ছুটছি আমি ছুটছি / সাইফ আলি

    ছুটছি আমি ছুটছি এক বৃত্তের চারপাশ রাস্তার পর রাস্তা এক মিথ্যে অভিলাস ছুটছি আমি ছুটছি জানি থামতেই হবে তবু কবরের ঘোর আঁধারে শেষ নামতেই হবে তবু ছুটছি আমি ছুটছি… ছুটছি আমি ছুটছি। কি যে চাচ্ছি কত পাচ্ছি নেই হিসেবের কোনো খাতা শেষমেশ জানি সত্য এক জীবনের হালখাতা… দেনা-পাওনার কিছু অংক তবু ঝুলছে; আহা ঝুলছে…


  • প্রার্থনা / সাইফ আলি

    পৃথিবীটা ফিরে যাবে, যেভাবে পাখিরা ফেরে; যেভাবে গোয়ালঘরে ফিরে আসে হালের বলদ- রাতের তারকারাজি নিভে যাবে একসাথে সব যেভাবে সহসা নেভে মাটির প্রদ্বীপ এক ফু’তে পাহাড়েরা তুলো তুলো মেঘের শরীর হয়ে ভাসবে সেদিন… সাগর শুকিয়ে যাবে, মানুষ কিটের মতো দল বেধে দৌড়াবে পাগলের মতো- ইয়া-নাফসি  ছাড়া কোনো কবিতার মিলবে না খোঁজ; হে প্রভূ সেদিন তুমি…


  • বার বার আবর্তিত হই / সাইফ আলি

    বার বার আবর্তিত হচ্ছি আমরা পৃথিবীর মতো আপন কক্ষপথে মৌসুমী বাতাসের মতো অনবরত শৈশবের দিকে, সময়ের গতিপথে যদিও তা উল্টোস্রোত বটে- প্রতিদিন সূর্যের মতো অথবা পূর্ণ সেই চাঁদ আধ খাওয়া প্রেমের শরীর পুনঃরায় সেরে ওঠে, বিলায় জোসনা সারা রাত; চক্রে সামিল হই আমরাও প্রতিদিন প্রতি নিঃশ্বাসে… আবর্তিত জলের শরীর, কখনো সে মেঘ হয়, কখনো নদীর…


  • নতুন মেঘ / সাইফ আলি

    আবার নতুন মেঘ এনেছে যে শ্রাবনের ঢল ঘুমন্ত নদীগুলো হঠাৎ জেগেছে তার ডাকে, হে মাঝি আবার তুমি বের হও জিবিকার খোঁজে রুপালী মাছের পেট চিক চিক করে ঝাঁকে ঝাঁকে- মেঘ দেখে ভয় পেলে মাঝির কি সংসার চলে দাঁড় বাও জোরে মাঝি জাল ফেলো দক্ষ্যের মতো ফুলুক নদীর জল দুলুক নৌকা তবু আজ, কান পেতে শোনো…


  • বার্ধক্য / সাইফ আলি

    মেঘ ঝির ঝির ঘোলা চশমার কাঁচ ছুঁয়ে দেয় কেউ, ছুঁয়ে দিয়ে যায় শৈশব উতলা উঠোনে ভরা বর্ষার বেঠক বসবেনা আর; বার্ধক্যের বন্ধন বড় নির্মম… ভেজা দৃষ্টি তবুও খুঁজে যায়- চোখ বুজে যায়, কথা পায় না তো হায় কেউ আর; আষাঢ়ের সাথে লেখা হয়ে গেছে সেই কবে উপসংহার।


  • সবাই খুঁজেছে সার্থক উপসংহার… / সাইফ আলি

    কোথায় একটা তার ছিঁড়ে গেছে, কোথায় একটা সুর; কোথায় হঠাৎ ঘন বর্ষাতে মেঘছেঁড়া রোদ্দুর।।   কোথাও হয়তো আকাশ বতলে বন্দী কোথাও হয়তো পাখিরা ভুলেছে রাস্তা মানুষ থাকছে মানুষের সাথে ঠিকই হয়তো বিলেতি কুকুরে খুঁজছে আস্থা।   কোথায় একটা অংকে মানেনি সুত্র কোথায় একটা কিন্তু খুঁজেছে যুক্তি প্রশ্নবোধক চিহ্ন ঝুলেছে কণ্ঠে মেলেনি কেবল বিতর্ক থেকে মুক্তি।…


  • সবাই বলুক আমি বলবো না… / সাইফ আলি

    শুনেছি তোমার সফল হওয়ার গল্প শুনেছি তুমিও কাদায় রেখেছো পা, কিন্তু যাদের নিয়তি করেছে ব্যর্থ উপসংহারে মিলেছে ব্যর্থতা। শুনেছি তোমার বংশের পরিচয় তোমাকে দিয়েছে আলাদা মূল্যমান, অথচ তুমিতো হাঁটতেই শিখলে না; দেখলাম শুধু অযাচিত উত্থান। সবাই বলুক তুমিই সফল তবু আমি বলে যাবো সে তোমার দৈন্যতা কোটায় তোমাকে বড় তো করেনি মোটে প্রকাশ করেছে প্রচন্ড…


  • মানুষ তখন মানুষ থাকেনা সত্যি… / সাইফ আলি

    জীবন যখন জীবনের কথা বলেনা পাখিরা গড়েনা বাতাসের সাথে সখ্য আকাশ হয়না দু’চোখের প্রিয় আশ্রয় বিবেক হয়না রাখালের মতো দক্ষ্য মানুষ তখন মানুষ থাকেনা সত্যি…


  • তুমি কি জানবে জীবনের অর্থটা / সাইফ আলি

    তুমি কি জানবে জীবনের অর্থটা তুমি তো তোমার স্বপ্নকে ঢেকে রাখো অনাগত কোনো ক্লান্তির ভয়ে তুমি সারাটা সময় চাদর মুড়িয়ে থাকো। তুমি কি জানবে বৃক্ষের কারসাজি পাথরের ভাজে বীজের অঙ্কুরণ তুমি তো ভাবছো ক্ষয় হয়ে যাবে পা কাঁদার ভেতরে হাটলেই কিছুক্ষণ। পাখিরা ওড়েনা বাতাসের ধাক্কাতে পাখিরা ওড়েনা ঘুড়িদের মতো করে পাখিরা উড়ছে দু’ডানায় দিয়ে ভর…


  • আজ যেনো মুখোশের রাত / সাইফ আলি

    চিন্তার করিডোরে পরিচিত হাটাহাটি নেই, আজ যেনো মুখোশের রাত- সময়ের বালুচরে প্রিয় লাশ ঘুমায় অঘোরে আর তার সুর ধরে দল বেধে জমা হয় পিপিলিকা আশা; চিন্তার করিডোরে পরিচিত নেই আর কেউ আছে শুধু কতগুলো জমে থাকা নীল ভালোবাসা… মাঝে মাঝে মনে হয়- প্রান্তরে যে সূর্য ডুবে গেছে তাকে ফেরাবার কেউ নেই বাকি; তবু চেয়ে থাকি।…


  • পৃথিবীকে কেটে কেটে / সাইফ আলি

    তোমাদের পাহাড়ের পাদদেশে আমাদের সুখ করে বসবাস, তোমাদের ঝর্ণাটা নদী হয়ে বয়ে যায় আমাদের উঠোন মাড়িয়ে; তোমাদের পলি এসে জমা হয় আমাদের ধানক্ষেতে পাটক্ষেতে তবু- তোমাদের আমাদের বৈরিতা জনম জনম!! আমাদের সাগরের পানিগুলো মেঘে মেঘে তোমাদের দেশে বৃষ্টি ঝরায়, আমাদের বুক থেকে রস নিয়ে বেঁচে থাকে পাহাড় বনানী; অতঃপর বয়ে যায় ঝর্ণা সুপেয়… আসলে কি…