• আমার তো জেগে থাকা প্রেমিকের মতো / সাইফ আলি

    আমি কেনো তোমাদের মিছেমিছি সে আশায় ভাসাবো বলোতো যে আশার সমুদ্রে পাল তুলে আজো কেউ পায়নি কিনার; আমি কেনো মিছেমিছি জাগাবো তোমাকে মাঝরাতে যখন ঘুমিয়ে থাকে সুরের মিনার!! আমার তো জেগে থাকা চিন্তাক্লিষ্ট মানুষের মতো নয়, আমার তো জেগে থাকা প্রেমিকের মতো, ভালোবেসে…. চোখের পানিতে…. ভাসিয়ে ভাসিয়ে প্রিয় সেজদার ভুঁই!! আমি কেনো তোমাদের মিছেমিছি এই…


  • আমি সেই প্রেরণার বাতিঘর হবো / সাইফ আলি

    আমি তার দুই চোখ হবো কি ভাবে সে দ্যাখে এইসব, কিভাবে সে ভুলে যায় আমাদের ভুল ক্ষমা করে দিতে পারে এতো সহজেই…!! আমি তার হবো দুই কান, তারপর মিনারের শুনবো আজান অমৃতের মতো নাকি লাগে তার কাছে ঘুমক্লান্ত সকালের এই আহ্বান! আমি তার পদচিহ্ন ধরে হেটে হেটে বুঝে নেবো এ পথের সুখ, আমি সেই প্রেরণার…


  • কোনো এক বীরকে… / সাইফ আলি

    : তোমার মুখের ভাষা সংযত করো নিজেকে গুটিয়ে রাখো শামুকের মতো তুমি বড় বেয়াদব হয়েছো পুরুষ ফাঁসির মঞ্চ দেখে হয়নি কি হুঁশ? তুমি কেনো নিচু হয়ে বাঁচতে শেখনি অভদ্র চোখ কেনো রাঙিয়েছো লালে দেখছো না পা’র তলে মটি নেই কোনো দেখছো না পানি নেই হালে? তোমার মুখের ভাষা সংযত করো নিজেকে গুটিয়ে রাখো শামুকের মতো।…


  • তবু তারা জেগে থাকে / সাইফ আলি

    : তুমি কেনো রোজ রোজ ঘুমাতে দাওনা, সবাই ঘুমিয়ে পড়ে রাত নামতেই তুমি কেনো সারারাত জেগে থাকো বলো তুমি কেনো ঘুমানোর তালিম নাওনা? এই ঘন কালো রাতে শেয়ালেরা ছাড়া আর কেউ জেগে থাকে শুনেছো কখনো? এই ঘন কালো রাত হুতুমের সাথে জেগে জেগে কাটানোর খায়েশ তোমার? ( তবু তারা জেগে থাকে সমস্ত রাত রাতের প্রহরি…


  • আমাকে বলতে হবে / সাইফ আলি

    আমাকে বলতে হবে সেই কথাটাই আজ যে কথা না বলাতেই ফুরিয়ে যায় যে কথা বলতে গেলে অনেক তরুণ খুব সহজেই বুড়িয়ে যায়। যে কথা কানের পাড়ায় ফুরোয় না তার ধার যে কথা জীবনটাকে অন্যভাবে চিনতে শেখায় যেকথা শিখলে মানুষ বিপ্লবী হয়; রক্ত বেঁচে শখের চুড়ি কিনতে শেখায় যেই কথাটা… আমাকে বলতে হবে সেই কথাটা। আমাকে…


  • উল্টোকথা / সাইফ আলি

    যখন বাঘেরা তার ধারালো নখ আর দাঁতের কার্যকারিতা পরখ করলো তুমি তাদের নির্মমতার বিরুদ্ধে কি দারুণ লেখে গেলে সুপেয় রচনা হায়েনার নির্ধারিত রিজিকে দেখলে চরম হিংস্রতা অথচ, একদল হরীণ যখন কচকচ চাবিয়ে গেল ঘাসের শরীর সবুজ লতাগুল্মের লকলকে ডগা…. তোমরাই উল্টোকথা শুনিয়ে দিলে খুব মুখে তুলে তোমরাই খাইয়ে দিলে প্রেমফল বাদামের ভ্রুণ…!!!!


  • কে পারে তোমার মতো / সাইফ আলি

    সম্পুরক খুঁজেছি, পাইনি কে পারে তোমার মতো ভালোবাসা দিতে, মা; কে পারে তোমার মতো দুঃখ লুকাতে আচলের ভাঁজে! হয়তো বা পৃথিবীর সব দেনা সব হিসাব নিকাস করা যায় সব প্রতিদান দিয়ে দেয়া যায় শুধু, তোমার দেনাটা মাগো পরিষোধ হবে না কখনো… ফেরতযোগ্য নয় তোমার মুখের একটা অক্ষরও! তোমার হাতের এক নলা ভাতের সে ঋণ; এক…


  • মন খারাপের রাত্রি যখন আসে / সাইফ আলি

    মন খারাপের রাত্রি যখন আসে বিছনা-বালিশ দাঁত কেলিয়ে হাসে… মন খারাপের রাত্রি যখন আসে সবই থাকে কেবল শুধু সুখ থাকে না পাশে… মন খারাপের রাত্রি যখন আসে মায়ের মুখই ভাসে।


  • ছন্নছাড়া / সাইফ আলি

    দমকা হাওয়ায় পাক খাওয়া এক পালক বলতে পারিস থামবে কোথায় গিয়ে ভর দুপুরের রোদ-পোড়া কাক-বালক শুনতে পেলাম তার নাকি আজ বিয়ে বাবুই বলে- ঘর বাধা সে জানে না, ছন্নছাড়া; নিয়ম-কানুন মানে না। কিন্তু আছে চিলের সাথে মিতালি ওড়ার সময় কেউ পিছুটান টানে না।


  • তুমি শুধু ছুটে চলো / সাইফ আলি

    তুমি কি চাঁদের সাথে একা একা হেটেছো কখনো কোলাহল ছেড়ে ধানক্ষেত ডানে বায়ে রেখে গ্রামে যেখানে সন্ধ্যা হলে ঝোপে ঝাড়ে ঝিঁঝিঁপোকা ডাকে জোনাকিরা দলবেধে নামে। তুমি কি রাতের সাথে একা একা কথা কও অন্ধকারে হাসো এটা ওটা ভেবে, তারা গোণো, গান বাধো কোনো, গুনগুন করো জোছনায় ভিজে? অথবা যখন ভোর; ধানের পাতোয় জমা শিশির বিন্দু…


  • আমি ধুলোয় গড়েছি বাড়ি

    এই সময়ের কংক্রিট দেহে জমেছিলো কিছু ধুলো বেওয়ারিশ দুটি আঙ্গুল তাকে ছুলো শাদা ধবধবে ধুলো কোমল শরীর ধুলো জীবনের কিছু আসবাব থেকে ঝাট দিয়ে ফেলা ধুলো… এই সময়ের মেঘমালা থেকে নেমে আসা কিছু পানি সেই ধুলো ধুয়ে নিলো ধুলো মুক্তির ইতিহাস লেখা হলো… পাতারা সবুজ, ডালে ডালে কুড়ি ফোটে; হুড়মুড় কিছু রোদ্দুর ঝোরে পড়ে তুলতুলে…


  • তবুও তোমার দুই কাঠা প্রেম দিতেই পারি

    হাত বাড়াতেই ধরতে পারো ছুতে পারো তবুও তোমার হাতটা কেমন বরফ যেনো অপেক্ষাতে সময়গুলো যাচ্ছে কেটে কখন তোমার হাতটা হবে উষ্ণ পানি; হৃদয় রাণী? হয়তো তুমি বুঝতে পারো মনের কথা হয়তো তোমার মনের মধ্যে খুব জড়তা নয়তো ওসব কল্প শুধু মিথ্যে আমার; বুকের মধ্যে ভালোবাসার বসত-খামার এবং একটা তোমার জন্য স্বপ্নদানি। তুমি কি সেই দানির…


  • শুধু নেই পাত্র আমার

    পড়ন্ত বিকেলের কাছে বললাম- একটু আলো দেবে, যে আলো পোঁড়ায় না কিন্তু পথ দেখায়? সে আমাকে বলে, তার সব আলো নাকি আমারি জন্য; অথচ, সে আলো পুষে রাখার পাত্র পেলাম না… সন্ধ্যাকে বললাম, দিতে পারো মায়া; যার টানে পাখি ফেরে নীড়ে? সে আমাকে বলে, তার সব মায়া নাকি আমার জন্যই! অথচ সে মায়া হায় অধরাই…


  • আমি কি অধম দ্যাখো

    পাখির শরীর থেকে পালকের সুখ তুললে যে নিষ্ঠুর হাতে সে হাত কেমন করে গোলাপে লাগাও, জোছনায় ভেজাও এ রাতে! একই হাতে কিভাবে এ পাঁজর ভেঙে হৃদয়ের রঙ নিয়ে তুলিতে লাগাও; তারপর সেই তুলি সাদা ক্যানভাসে নিষ্ঠুর ঘসে ঘসে রঙিন বানাও! আমি কি অধম দ্যাখো পারিনে কিছুই কিছু পথ যেয়ে একা ফিরছি পিছুই, তারপর একা একা…


  • যা কিছু কাঙ্ক্ষিত

    ভাবনাগুলো জট পাকালো সময় সুতোয় অল্পকিছু আবেগ ছিলো অনাহূতই, দিকটা শুধু ঠিক ছিলো না; নয়তো এমন অন্ধকারে হাতড়ে ফিরি কানাগলি? পাতার বাঁশি বাজাও তুমি কোথায় বসে বটতলাতে খুঁজে এসেই বলছি আমি, তোমার কথা ভাবতে গেলেই কেমন যেনো গুলিয়ে ফেলি দৈনন্দিন জীবন-যাপন। পালকবিহীন ছানার ডানায় বাতাস বাধে? ইচ্ছে হলেই সবাই কি আর উড়তে পারে? তুমি থাকো…


  • ভয় করে…

    : ভয় করে… : কিসে? : ঘুমোতে। : কেনো? : এই ঘুম শেষ ঘুম হলে… : হাহা, বলে কি পাগলে!!


  • একটা গল্প বলো

    একটা গল্প বলো যাকে পালা যায় বুকের খুব কাছে লালন করা যায় বছরের পর বছর… আমাকে এমন একটা গল্প শোনাও যে কিনা প্রতিদিন বড়ো হয় উপন্যাস হয়ে যায় হঠাৎ কখনো! যে কিনা বেড়ে ওঠে বৃক্ষের মতো নদীর ঢেউয়ের মতো উপচে পড়ে জীবনের তীরে পাখিদের মতো অভিমানী হয় বাতাসের মতো হয় বহমান… সর্বপরি আমাকে একটা গল্প…


  • তুমি যখন ঘুড়ি ওড়াও / সাইফ আলি

    ঐ দূর মেঘেদের দেশে তুমি যখন ঘুড়ি ওড়াও তোমার হাতের নাটায়ে টান পড়ে, তুমি কি ভাবো- ঘুড়িগুলো খুব বেশি স্বাধীনতা প্রিয়, বিচ্ছেদ প্রিয় হয়? তুমি কি ভাবো তারা বন্ধন কাকে বলে বুঝতে শেখেনি? অথচ তুমিই, বাতাসে ভাসিয়ে দিলে তাকে উড়ে যেতে বললে সর্বচ্চ উচ্চতায়; আর চেয়ে চেয়ে নিচ থেকে তামাশা দেখলে- কিভাবে লাট খায়, উলোট…


  • চলে যাবো বলেই তো / সাইফ আলি

    চলে যাবো বলেই তো এসেছি এখানে নিশ্চয় চলে যাবো দেখো- কাঁচাধান-পাটশাক-কলমির ফুলে হয়তো এ মন যাবে ঝুলে মাটির গন্ধ শুঁকে, সুখে, দুখে কাটিয়ে কয়েক বেলা শেষ হলে খেলা ঠিক ঠিক চলে যাবো দেখো… নদীর চরের মতো অন্য কোনোখানে যেয়ে কোনো লাভ নেই আমার সন্ধানে- সময় যাচ্ছে চলে হয়তো নদীর মতো হয়তো বা না; বাঁধ দিয়ে…


  • মানব ধর্ম / সাইফ আলি

    যে বিষ তোমার শরীর করেছে নীল যে বিষ তোমার রক্ত করেছে হীম সে বিষ এখন ওরাও নিয়েছে তুলে তোমার করুণ শেষ পরিণতি ভুলে। তুমি চেয়েছিলে মানুষে মানুষে সাম্য তুমি চেয়েছিলে মুক্ত-চিন্তা-বুদ্ধি কিন্তু তোমার পথ ছিলো নাতো নির্ভুল মানুষের মাঝে এভাবে আসে না সুদ্ধি। তোমার মতন কজন ছাড়বে ঘরদোর তোমার মতন কজন করেছে চিন্তা এই জীবনের…