-
উৎসর্গ কবিতা (সকল প্রশংসা তাঁর) / আবদুল মান্নান সৈয়দ
বহুদিন পরে দেখি: রাস্তা, গাছ, শহর ও ঘাস রৌদ্র-প্লাবিত দিনে জেগে ওঠে দীপ্ত কলস্বরে; তারকা-মুদ্রিত রাত্রি ঝুঁকে পড়ে মাথার উপরে, একটানা চলে গেছে দিগন্ত পর্যন্ত নীলাকাশ। এসব দৃশ্যেরও পারে দেখে চলে লুব্ধ দুটি চোখ: রাত্রির ভিতরে রাত্রি, দিনের ভিতরে অন্য বিভা, মাছের পোশাকে তারা, ফেরেশতার আলোর প্রতিভা: মুগ্ধ চক্ষে এসে পড়ে স্বপ্নে-দেখা স্বর্গের আলোক। কোথায়…