• সেও ঠিক ঝাপটাতো ডানা / সাইফ আলি

    হয়তো সে জেগেছিলো আরো কিছু রাত হয়তো সে গুনেছিলো আরো কিছু দিন এরপর একদিন ধুপছায়া বেলা সাঙ্গ করে জীবনের সব ছেলেখেলা একান্তই একাকিত্বে হয়েছে বিলীন। তুমি আজ এতোদিন পর কোথা থেকে উড়ে এসে পাখি জানতে চাও পুরোনো খবর আরো কিছু অপেক্ষার প্রহর রয়েছে কি বাকি? পাখি তুমি ডানা ঝাপটাও সেও ঠিক ঝাপটাতো ডানা অথচ সে…


  • প্রচ্ছদ: উড়াল কৈতর / সাইফ আলি


  • ওগো বিদেশীনি / সাইফ আলি

    কাঁটাতারে বিঁধে আছে শ্বেত কবুতর বুকে তার ফেলানীর ঘ্রাণ চোখে তার মৃত্যূ বিভিশীখা; খসখসে আমার দু’হাতে তুলি তার মখমল দেহ- গোধুলি রঙিন চোখে অন্য পাড়ে দেখি তুমি আছো চেয়ে; ওগো বিদেশীনি ভালোবাসি বলতে তো সীমানা দেখিনি। অথচ এখন দেখো রক্তমাখা হাত হাতে রাইফেল তাক করে বসে আছি তোমার দিকেই ভালোবাসি বলে তুমি যদি কোনোদিন কাঁটাতার…


  • আরেক ফাগুন / সাইফ আলি

    জীবন যখন হাট-বাজারে থমকে গেছে তখন পাখি কি গান শোনাও; ঘুমহারা এই একলা রাতে জাগরণের স্বপ্ন বোনাও!! রাত হয়েছে তবুও যখন ঘুম আসে না দ্রোহের বীষে তখন তুমি খামচে ধরে চোখের পাতা বললে- সবাই ঘুমিয়ে কেনো; বললে – সবাই আত্মহারা। আজকে নতুন ডাক এসেছে। কোথায় কিসে করলো এমন পাগল পারা- বললে হঠাৎ – এ লাশ…


  • হঠাৎ দিলো ডুব

    গাছটা তখন দুলছিলো সেই বাতাসে ফুলছিলো ঢেউ খুব; ঢেউ চিরে এক হঠাৎ ভাসা পাতা সে হঠাৎ দিলো ডুব। ঝড়ের পাকে খড়ের মতো সাথীরা দল হারানো হাতিরা কোথায় কে যে হায়.. শাহবাগের ঐ চত্তরে আজ কারোর দেখা নাই। মাঝে মাঝে জটলা পাকায় ছন্নছাড়া ঘূর্ণীতে এখন তারা কেউ রাজি না পরস্পরের সুর নিতে।


  • ভুলের মাশুলে কতটা পুড়বে দেশ

    ভুলের মাশুলে কতটা পুড়বে দেশ কতো ইতিহাস কতো কাসুন্দি কতো মশলার ঝাঁঝে আমরা বাঁচবো এ রাজনীতির মরা শামুকের খাঁজে তোমরা বলবে বেশ……… তোমাদের ছেলে বিদেশ পড়ুয়া গেরুয়া বর্ণ গা আমরা না হয় খালে বিলে ঝিলে কানা বগিদের ছা- তবে বলে রাখি পোড়াতে পোড়াতে বানালে কয়লা কালো বাতাসে শ্লোগানে কাঠ-খড়ি থেকে দ্বিগুন জ্বলবো ভালো।


  • কি এক অদ্ভুত অহংকার…

    কি এক অদ্ভুত অহংকার তোমাকে পেয়ে বসেছে পাহাড়ের মতো সিংহাসন গেড়ে বসতে চাচ্ছো পৃথিবীর বুকের উপর পাড় ভাঙা নদীটার মতো কি এক অদ্ভুত জোয়ারে ভাসিয়ে নিতো চাচ্ছো আবাদি জমিন একের পর এক শহর, বন্দর-বসতি তোমার আগুনে পুঁড়ে ছাই হয়ে যাচ্ছে এ কোন দাবানল খেলায় মত্ত হলে তুমি! অথচ তোমার হাতেই বেড়ে ওঠার কথা ছিলো সবুজ…


  • অসমাপ্ত গানের সুর ধরে

    অসমাপ্ত গানের সুর ধরে আর কতো কথা পাবে প্রাণ মিথ্যে আশার বুলি আর কতো ভাষায় অনুদিত হবে… আর কতো তালে মিলে উঁচু স্বরে গেয়ে যাবো মানুষে মানুষে মহা প্রণয় উপাখ্যান। সুরের পাগল সব মর্ম বোঝে কে কথা সবই কথা থাকে মানুষ পশুতে…………….


  • অপূর্ণতার পূর্ণতা নিয়ে / সাইফ আলি

    যদি অপ্রাপ্তি হয় প্রাপ্তির আকাঙ্খা তবে অপূর্ণতার পূর্ণতা নিয়ে চলতে আমি রাজি আমার মাথাটা প্রাপ্তির ভারে নুয়ে পড়লে মনটা পরিপূর্ণ হয়ে গেলে আমি তো আর মাথা উঁচু করে দাড়াতে পারবো না তোমাদের সামনে। আমার কাঁধ থেকে সমস্ত প্রাপ্তির ভার সরিয়ে নাও আমাকে নিস্ব করে দাও আমাকে শূন্য করে দাও আমি আবার মাথা উঁচু করে দাড়াই;…


  • আজকে আমার আকাশ দেখার দিন

    তুমি তো আমার পালক দেখেছো উড়াল দেখোনি মাগো আজকে তোমার মায়ার ছায়াতে বেধোনা আমার পাখা আমিও এখন উড়তে শিখেছি তোমার মতোই একা আকাশটা তার বিশাল বুকের জমিন দিয়েছে মেলে। আজকে আমার আকাশ দেখার দিন- আজকে আমার নিজেকে চেনার দিন- দু’পাখা আমার চঞ্চল বড় বাতাস কাঁপাতে চায় মেঘের সাগরে নিজেকে ভাসাতে ব্যকুল হয়েছে মন দু’ঠোঁট আমার…


  • জেগেছে অঙ্কুর

    বাতাস চঞ্চল আকাশে মেঘদল দু’ঠোঁটে বৃষ্টির ছাট, ভেজানো দরজাটা কাঁপছে থরথর বাজছে জানালার নাট। জানিনা উড়বে কি পুরোনো ইতিহাস হলুদ পাতাদের ভীড়ে, তবুও রাতভর হেটে সে ফিরবেই জীর্ণশীর্ণ এ নীড়ে। এখানে মায়াজাল বুনেছে কতোরাত কতো যে স্বচ্ছল ভোর, হাজার নিশ্বাস করেছে বসবাস কেটেছে স্বপ্নের ঘোর। জানি সে বিশ্বাস ফেরাবে নিজেকেই চেনাবে আপনার পথ, বুকের অন্দরে…


  • অথচ এখন পাখিরা মেলেছে ডানা

    এক সমুদ্র পিপাশার জল নিয়ে একাকি হাটবে কোথায় এমন পথ তুমি কি দেখোনি পিপাশিত আত্মারা নিখুঁত দৃষ্টি মেলেছে সকল পথে। তুখোঁড় বণিক ব্যবসা সেরেছো দিনে রাতের আঁধারে নিজেকে লুকোতে চাও, এ মিছে বাসনা সত্যি হবে না জেনো রক্তে তোমার ভেসে যাবে রাজপথ। মাকড়সা তুমি বিছিয়ে কোমল জাল আখের গোছালে এখন পালাতে চাও, অথচ এখন পাখিরা…


  • স্বাধীনতা থাকবে না

    পাখিদের নাকি ডানাগুলি থাকবে না চঞ্চু থাকবে কণ্ঠ থাকবে পেখম থাকবে পালক থাকবে শুধু নাকি তারা সুরে সুরে ডাকবে না; পাখিরা থাকবে শুধু পাখিদের ডানাগুলি থাকবে না। আগের মতই পূবের আকাশে সূর্যটা দেবে উঁকি সন্ধ্যায় ঠিক পশ্চিমে যাবে ঝুঁকি; আগের মতই বাতাসেরা বয়ে যাবে শুধু নাকি যত মুগ্ধ সূর্যমুখী সূর্যকে ছেড়ে রাত কাছে পেতে চাবে।…


  • আমি এক কবি হয়ে / সাইফ আলি

    এক ঝাঁক শকুনেরা মানবতা গেয়ে যায় ভাগাড়ে ভাগাড়ে, যেখানে মরা গরুর মতো করে পড়ে আছে অসংখ্য লাশ; আমি এক কবি হয়ে খুঁজে ফিরি চাঁদ-তারা-সুনীল আকাশ, এক ঝাঁক সুখ পাখি আর বুনো ফুল খুঁজি পাহাড়ে পাহাড়ে। এক ঝাঁক দানবেরা বোমা মেরে উড়ে যায় পৃথিবীর বুকে, আর্তের চিৎকারে মৃত্যুর দূত যেন হিম-শিম খায়; লাশের পাহাড় দেখে ধীরে…


  • আমি আজ বন্দী কারাগারে

    এতোদিন      কোথায় ছিলে হাওয়া বন্ধ             তোমার আসা যাওয়া আমিতো      ভেবেই হয়রান কতোদিন      হয়নি শোনা গান। এতোদিন      কোথায় ছিলে নদী তুমিতো        বইতে নিরবধি তবে কে        থমকে দিলো চলা কতোদিন      হয়নি কথা বলা। এতোদিন  …


  • মিছিল থামেনি তবু

    শপথের পথে- নিঃসঙ্গ ঝড়ের রাত পার করে এসে ঘুমকাতর আমার দুটি চোখ… শক্তি দাও ভক্তি দাও প্রভূ ভালোবেসে যেন আবার চলতে পারি বলতে পারি শপথের সুরে- আমার গন্তব্য আজ পৃথিবীর পথ ছেড়ে আরো বহু দূরে… বাদামের মৌসুম আমার শেষ হয়ে গেছে, নিভে গেছে রাতের জোনাক; জোছনার মায়া আলো আজ শুধু শপথের পথে জ্বালো অসংখ্য মশাল……


  • নগরীর পথ থেকে পথে / সাইফ আলি

    নগরীর পথে পথে এখনো সে চাঁদ ঝলসানো রুটি হয়ে আছে জীবন্ত ফসিলেরা ইতিহাস ছিঁড়ে ছিঁড়ে খায়- অথচ পথের পাশে রাতের হোটেল গোশতের ঘ্রাণ ভেসে আসে; নেড়াদের ভুরিভোজে বিদেশী খাবার শোভা পায়। হাওয়ার বদল হলো বদলালো ঘড়ির ব্যাটারি চাঁদ তবু ঝলসানো রুটি শোষকের বুট-জুতো খুঁজে পেলো শোষিতের টুটি… গাছের পাতায়- ধুলো জমে জমে কতবার বর্ষার বৃষ্টিতে…


  • রোদেলা আকাশ আমার / সাইফ আলি

    পিস্তল ঠেকালেই ভেবেছিলে হাত দুটো উঁচু হয়ে যাবে, বিবেকের বেড়াজাল ভেঙে নিভু নিভু জোনাক পালাবে। মায়া তুমি কোন দেশে বাস করো বলো সেখানে কি থাকে না মানুষ; তারাহীন অন্ধকারে সেখানে কি সারি সারি রঙিন ফানুস! হাত দুটো কেটে দিয়ে যদি ভেবে থাকো মুন্ডুহীন লাশ শুনে নাও ঝলমলে রোদে সাজবেই আমার আকাশ… পিস্তল ঠেকালেই যদি থেমে…


  • একদা সে লাশে রোদ চমকায়

    কত অভিমানী রানওয়ে ছেড়ে আকাশে উড়াল ঘাতক ছোরায় ওষ্ঠো ঠেকিয়ে চোখ ছল ছল অভাগা বাতাস শরীর না ছুঁয়ে উড়িয়ে শরীর নীল সাগরের মাঝখানে ফ্যালে বেদনা অতল। মধ্য দুপুর-একা রাজপথ-কালো কালো পিচ গন-গন করে নিজেকে পুড়ায়, শফেদ বরফ চিক চিক করে রোদ চমকায় পাহাড় চুড়ায়। অভাগা বাতাস পুড়ে ধোয়া হয় মরিচিকা হয় শ্রান্ত পথিক আশা-হতাশায় ভেঙে…


  • শিখা অনির্বান

    এখানে রাতের কোলে ঝরে পড়ে ঘুম আড়ষ্ট চোখদুটো স্বপ্নের প্রতিক্ষায় ঢুকে পড়ে ঘুমের গভীরে… ভীত চোখে পাখি থাকে চেয়ে হিরক শিশিরগুলো নেমে আসে রাত্রির চুল বেয়ে বেয়ে ওখানে জ্বলতে থাকে একা এক আগুনের শিখা শিখা অনির্বান… মাঝে মাঝে মনে হয় কোনো এক শীতে কুয়াশার মেঘ এসে ধীরে ধীরে ছেয়ে গেলো এই নগরিতে এরপর শুধু কুয়াশাচ্ছন্ন…