-
চাটুকার পাখি / সাইফ আলি
চাটুকার পাখি তুই কার গান গাসবেসুরো গলায় ক্যান কান কামড়াস?তোর ডানা হাওয়া দেয় জালিমের তখতেজুলুমের অবসান হোক তোর রক্তে। চাটুকার পাখি তোর কণ্ঠের জোরথাকুক যতোই শুধু এটা জেনে রাখরাত শেষে আসবেই রক্তিম ভোরছিঁড়বেই একদিন মিথ্যার ঢাক। ০৭/০৯/২২
-
থরথর কাঁপছিলো পা / সাইফ আলি
থরথর কাঁপছিলো পাআর না,কোনোদিন না;এইবার ফিরে গেলে ঘরেশুনবে না কারো কোনো কথা। পরদিন বিকেলের শেষ,পাখিদের মতোসারাদিন পরঅভিমানী ছলছল চোখেঘরে ফেরা তার।একই তার পণ-আর না, কক্ষনো না। পরদিন একই সেই পথঅভিমানী চোখ,সাবলীল পায়েঘরে ফিরে আশা। এভাবেই বহুদিন পরদেখি তার উজ্জ্বল মুখ;দৃঢ় পায়ে হাঁটছিলো আরবলছিলো- এটাই জীবন। আমি তাকে এভাবেইমানুষের মাঝ থেকেক্রমাগত সরে যেতে দেখি। ২২.০২.২২
-
স্বদেশ আমার তোমাকে বলছি / সাইফ আলি
নির্ঘুম রাত কেটেছে আমারকরবো না এই দাবি,হাজার ভাবনা ঠেলে মাঝে মাঝেতোমাকে নিয়েও ভাবি। তোমার জন্য প্রাণ দিয়ে দিতেচাচ্ছে না আজো মন,তোমার আমার সম্পর্কটাআরো বোঝা প্রয়োজন। স্বদেশ আমার তুমি যদি হওমায়ের মতোই তবে,তোমার মমতা সন্ত্বান ভেদেএতটা তফাৎ হবে!? ডাকাতের দল ভাগ করে খেয়েবলছে ঢেকুর তুলে,তোমারই শ্রেষ্ঠ সন্ত্বান তারাআমরা যাচ্ছি ভুলে। তোমার জন্য রাত দিন খাটেকৃষক শ্রমিক…
-
আমরা দেখিনি আমাদের মুখ / সাইফ আলি
ভুলে ভরা এই শরাবের সাথেমিলিয়ে গুলিয়ে পান করি যাইতাই ঘুরে ফিরে খিচুরি বানাইতাই বেঁচে খাইখেয়ে মরে যাই।খেয়ে মরে যায় বুদ্ধিজীবীরাশহরের কাক গাঁয়ের শকুনপরজীবী ছারপোকা ও উকুন।তবু তারা খায়আমরাও খাইএকসাথে খাইখাই ও খাওয়াইমজা করে খাইবমি করে খাইজোরে জোরে খাইচেটেপুটে খাইখুটে খুটে খাইচুষে চুষে খাইপেলে-পুষে খাইখেয়ে খেয়ে শেষে গল্প বানাইআমরা যা গাই, ভিন্ন সে গানভিন্ন আজান!আসলে কি…
-
কর্পোরেটের এই জামানায় / সাইফ আলি
সেই তো ভালো হাতের উপর হাত না রেখেকেবল শুধু পায়ের তালে পা মেলানোহৃদয় দিয়ে পুজিবাদের হিসেব মেলে?কোথায় পেলে?নষ্ট কি সব কাব্য করে সময় কাটাওজীবনটাকে ফেলনা ভাবার এ দুঃসাহস কোথায় পেলে?মোটেও তোমরা আগাচ্ছো না চিন্তাধারায়হৃদয় নিয়ে কাব্য প্রথা খুব সেকেলে। কর্পোরেটের এই জামানায় প্রেমের থালাপয়শা পেলে ঝনঝনিয়ে বাজতে থাকে,পৃথিবীটা এগিয়ে গেছে হাজার বছরতোমরা আছো সেই পুরাতন…
-
খাওয়ার দিকেই ঝোক / সাইফ আলি
শোনো বাবা তুমি চাও যদি ছেলে টাকার কুমির হোক গিলে তো খাবেই সবকিছু তার খাওয়ার দিকেই ঝোক, ‘অমকের ছেলে সোনার হরিণ দু’দিনেই কোটিপতি!’ তুমি বুঝলেনা কি পথ দেখালে, কতটুকু লাভ-ক্ষতি। বিরাট মেধাবী ছেলেটা তোমার বন্ধু চেনেনা কোনো সাতে পাঁচে নেই তোমার ছেলেই সন্ত্রাসী হবে শোনো, সন্ত্রাসী মানে কুপাকুপি নয় টাকার পিছনে ছুটে যারা খায় আজ…
-
তালুবন্দি ভাবুকেরা / সাইফ আলি
তালুবন্দি ভাবুকেরা গোল হোন টকশোতে ঝড় তুলুন আপনাদের মুখ আর বুকের দূরত্ব আমাদের ভাবায় আমরা ভাবতে শিখি। তালুবন্দি ভাবুকেরা গোল হোন আপনাদের মগজের ধোঁয়ায় আমাদের দৃষ্টি বিভ্রান্ত হোক আমরা সুশিল হই। পেয়ালায় গরম চা পাতি নিশ্বাসে অবিশ্বাসের মন্ত্র আর চোখে জমে থাকা ঘুমের ময়লা নিয়ে আমরা অপেক্ষায় থাকি- টকশোর কতক্ষণ বাকি? 21/10/18
-
কবির জবান আজ / সাইফ আলি
কবির জবান আজ বন্ধকি জমির লাহান কথা কয় রয়েসয়ে একূল ওকূল ভেবে পাছে কেউ বলে ফেলে, ভান্ডারে নেই কোনো জ্ঞান! মহা-চাটুকার শুধু বিকৃত মানসের পয়ার মিলাবে। কবি কণ্ঠে আকুতি- সুরা চাই, সাকি চাই দেবে? বিনিময়ে শব্দের যাবতীয় কৌশল নিয়ে দাঁড়াবো তোমার পাশে, আপোসের এটাই সুযোগ। বিশ্বাসী কবি ছাড়া ইতিহাস দেখো আওড়িয়ে অহরহ মিলবে সহজে। কবিতা…
-
চক্ষু শীতল হোক / সাইফ আলি
চক্ষু শীতল হোক পোষমানা বুকের বোতাম ছিড়ে গেলে বের হোক বুনো কবুতর হৃদয় শীতল হোক লতানো সুখেরা সব তরতর উঠে যাক মজবুত জাংলার পিঠে। খোলসের ঝিকমিক রঙ রুপালী পুটির যত তেলতেলে পেট সাতবেলা আহার্য্য নাই হোক জল আর শাদা ভাত মুখে হালাল টাকার সাদ পাক তবু কেউ। আর যদি রোদহীন দুর্বার পিঠ বিপ্লবী হয় কোনোদিন…
-
বোধের মধ্যে বোধের মৃত্যু / সাইফ আলি
বোধের মধ্যে বোধের মৃত্যু নির্বোধে তাই খেলছে তাস বোদ্ধা তোমার ঘরেই আগুন, করছো তবু কার তালাশ? খুব পেকেছো, পাকার বালায় জানতে আগেই; জানতে না? হুস থাকে যার বেহুস হওয়ার সম্ভাবনা কেবল তার, মানতে তুমি; মানতে না? বোদ্ধা তোমার বোধের মধ্যে গলদ কোথায় তাই খোঁজো তোমার মতের বিরুদ্ধে ঝড় উঠলে কেনো মুখ গোঁজো? মরুভূমির উটপাখি হও;…
-
তবু মানুষ কেনো যে ভুলে যায় / সাইফ আলি
এই ঝড় এই বৃষ্টির কোনো চোখ নেই এই রাত এই জোছনার কোনো হাত নেই চাঁদ তারা ভরা আকাশের বুক শূন্য আহা! মানুষের আছে চোখ আর আছে স্বপ্ন আছে হাতে হাত রেখে দাঁড়ানোর ঐষর্য্য আছে বুকের গভীরে মমতার সৌন্দর্য। তবু মানুষ কেনো যে ভুলে যায় তার পরিচয় মানুষ কেনো যে প্রেমে ও মিলনে নষ্ট শিল্পে মাতে…
-
কৃষক / সাইফ আলি
মন্ত্রমুগ্ধ আমি পাঠ করি তোমার কবিতা ওগো কবি, তোমার কপাল চুয়ে নেমে আসে কবিতার ঘাম তোমার পেশিতে খেলে যাদু মাঠে মাঠে কবিতার বীজ দাও বুনে সবুজের অঙ্কুরে আগামীর স্বপ্ন দেখাও তোমার দু’হাত ভরে সোনার কবিতা হাসে তুমি তাতে গোলা ভরো; আহা! আমরা কবিতা পড়ি, মুখে মুখে আওড়াই তুমি করো চাষ! তোমার কবিতা শুনে, দেখে, খেয়ে,…
-
এই কবিতা / সাইফ আলি
এই কবিতার কণ্ঠ চাপুন কঠোর হাতে এই কবিতার কারখানাতে আগুন জ্বালান এই কবিতা বিষ্ফোরণে আগুন জ্বলে এই কবিতা বসত বাধে বুকের ভীতর অতল তলে। এই কবিতা বক্তৃতা দেয় মঞ্চে উঠে বেফাঁস কথা ফাঁস কোরে দেয় যখন তখন এই কবিতা মন বোঝে না এ সরকারের হর-হামেশা নানান ছুতোয় মগজ কলে আগুন লাগায়! এই কবিতা ঘুমিয়ে থাকা…
-
যদি উড়াতেই চাও / সাইফ আলি
তুমি ফিরে যাও শোনো হাওয়া আমার সরল অংকে পাওয়া এই পাতাদের সংসারে আর করোনাকো গরমিল। তুমি ফিরে যাও খুব ধীরে আমার জমে ওঠা স্মৃতিধুলো আর উড়ায়োনা তুমি শোনো যাও, এসোনা এখানে ফিরে। আর যদি উড়াতেই চাও আমার ধুলোবালি পাতা সব আমি কান পেতে যেনো শুনি ফের নতুনের কলরব আমি শুন্যতা মানবো না কোনো মৌনতা মানবো…
-
সুখী মানুষ / সাইফ আলি
সুখী কাগজের ভূমিকায় তুমি নানা রঙে ওঠো সেজে, মৃদু বাতাসেই কণ্ঠ তোমার নানা সুরে ওঠে বেজে। সুখী মানুষের তকমাটা তবু কপালে জুটলো না; আহা! বসন্ত ফুটবে ফুটবে কিছুই ফুটলো না।। সুখী মানুষের দশ তলা বাড়ি, এসি গাড়ি নাকি থাকে কোলের ভেতরে জাপটিয়ে নাকি টাকার বালিশটাকে তারা ঘুমোয়; তাদের ঘুম হয়!? সেকি জেগেই উঠলো; না!? আহা!…
-
আভা / সাইফ আলি
বিকেলের ঝুলে পড়া আভা লেগে ছিলো পাতাটার গায় গভীর অন্ধকার রাতে যখন সে মেলেছিলো নিজেকে হলুদ জোছনায়।
-
হাত দিয়ে ঐ চোখ ঢেকো না / সাইফ আলি
হাত দিয়ে ঐ চোখ ঢেকো না জোছনা এসে দাঁড়ায় যাবে, হিসেব নিকেষ শেষ হবে না অন্ধকারে হারায় যাবে। অন্ধ হওয়ার ভান করো না স্বপ্ন দেখার মিটবে খায়েস, জীবন কি আর দুধের বাটি কিংবা দুধেল মিষ্টি পায়েস? অভিজ্ঞতার তিক্ততা তো আমলকি ফল খানিক বাদে, মিষ্টি অনেক স্মৃতির পাতা আপনি যেচে জড়ায় ফাঁদে। হতাশ হওয়ার কারখানাতে সকাল…
-
নিজেকে জাগাও / সাইফ আলি
যা কিছু তোমার নয় তার পিছে ছুটে কি পেয়েছো মন বলো, বৃথাই পাগল ছুটেছো নেশার ঘোরে; শুধু লুটেপুটে খেয়েছে জীবনতরু কালের ছাগল। যা কিছু তোমার নয় দৃষ্টি রেখে তার ইলিশ পেটের ’পরে নিচ থেকে নিচে নিজেকে ছুড়েছো তুমি, অপ্রাপ্তি আঁধার তোমাকে করেছে গ্রাস, লাভের পিরিচে আলোর আহার নেই, হতাশার মেঘে ছেয়ে গেছে আকাশের উদার জমিন;…
-
ভিত / সাইফ আলি
:কে তুমি? স্বঘোষিত রাষ্ট্রদ্রোহী; হাসছো!? মুখে লাগাম দাও, না হলে ঐ মুখ নিজেকে দেখে চমকে উঠতে বাধ্য হবে। তোমার করুণ পরিণতির কথা চিন্তা করো, কাঁদো, ক্ষমা চাও, পরাজিত সৈনিকের মতো দু’হাত উপরে তুলে দাঁড়িয়ে যাও সাধারণের কাতারে… কি যেনো বলছিলে বেয়াদব? তুমি এই মরা খালে জোয়ার আনতে চাও!? চেয়ে দেখো, শুকনো মাটি আর মৃত্যু ছাড়া…
-
সমান মৃত্যু / সাইফ আলি
কেবল চাঁদের মিথ্যে মায়ায় চকোর হয়েছি এমনটা নয় কেবল ফুলের কোমল শরীর হাতড়ে ফিরেছি এমনটা নয় একটা রাতের নিকষ আঁধার জমিয়ে বুকের মধ্যখানে চাঁদকে বলেছি এ নীড় তোমার আপন ভেবেই জোছনা ছড়াও ফুলকে বলেছি এ শূন্যতায় পূর্ণতা দেবে তোমার সুবাস। শুকনো পাতার মর্মরতায় বনের যে পথ মুখোর হলো সে পথ ধরে কেবল শুধুই খুঁজিনি ঝরার…