-
সীমানা পেরোতে হবে / সাইফ আলি
সীমানা পেরোতে হবে ভাবতেই শিউরে ওঠে গা তবু, ওপারের হাতছানি সৈনিক বানিয়েই ছাড়ে! খুলিতে হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় কেউ; -সাবধানে পথ চলো আর বেশি দূরে নয় সেও… পুরাতন জুতো সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে গেছে তার তলা পাহাড়ী পাথুরে পথে ঝর্নার শীতল ছোঁয়া যেনো, সাপের শরীর মনে হয়! ঝোঁপকাটা টেনে ধরে আস্তিনের কাপড়…
-
আমার আকাশে মেঘ নেই / সাইফ আলি
আমার আকাশে মেঘ নেই তবু মেঘ কেনো বলো শুরুতেই সকাল-সন্ধ্যা সূর্যটা শুধু হেসেই চলেছে হাসছেই শুরুই করিনি শেষের খবর প্রচার করতে থাকলে পথটা যতই সরল হোকনা তুমিই প্রথম বাঁকলে… কিছু ঘাত প্রতিবন্ধকতাতো থাকবেই ফেলে আশা কিছু স্মৃতিরা পেছনে ডাকবেই তাই বলে তুমি হার মেনে নিলে চলবে?? সবাই যা বলে বলুক বন্ধু তুমিও তো কিছু বলবে……
-
ফেরাবার কোনো পথ নেই / সাইফ আলি
ফেরাবার কোনো পথ নেই- শোনো ফেরাবার কোনো পথ নেই… এই যারা ধরো ঘর ছেড়ে ছুড়ে খুব পোড়া পুড়ে পালক পেয়েছে উড়তে আরো কিছুক্ষণ নতুন ভোরের সোনালী রোদ্রে পুড়তে তাদেরকে আর ফেরাবার কোনো পথ নেই… এই যারা ধরো রক্তে মাংশে গড়া এ দেহটা পোষেনা কাউকে কখনো তোষে না; আত্মার টানে দৃষ্টিকে করে তুচ্ছ তাদেরকে তুমি যতই…
-
আকাশে তারার মতো জ্বাললে অসুখ! / সাইফ আলি
সিঁড়ি বেয়ে তরতর নেমে যাবে ব্যথা থেমে যাবে ঘুনে ধরা সমাজ প্রশাসন; আর আমি, ঝলমলে রোদে আঁকা উঠোনে দাড়িয়ে দুই হাত মেলে দেবো যেই সুখ আসবেই! খুনীদের ঘাড় বেয়ে রক্তের মতো বয়ে যাবে জীবনের নেশা, ধর্ষক পেতে চাবে মায়ের আদর; আর আমি, তোমার কাঁধের ’পরে মাথা রাখতেই সুখ আসবেই! এইসব ভেবে ভেবে চোখ বুজতেই ধর্ষীতা…
-
তুমি আসলেই / সাইফ আলি
জানালায় কিছু লুকোচুরি রোদ আকাশে মেঘের নৌকা চলেছে ভেসে; তুমি কি আসবে আমার উঠোন ঘাস-লতা ভালোবেসে? তুমি কি আসবে ক্লান্ত শরীর ছুয়ে ছোট গ্রামটার পথে প্রান্তরে; অঝোরে নামবে খুব? তুমি কি আসবে বটের পাতায় বলো, অথবা চালার শরীর জড়ানো লাউডগা চুয়ে চুয়ে? তুমি এলে দেখো সবুজ কিশোরী ভেজাবে কোমল হাত, কিশোর ছেলেটা উদোম শরীরে মাতাবে…
-
পালক সুখে উড়লো পাখি / সাইফ আলি
পালক সুখে উড়লো পাখি আকাশ দিলো ধরা এবার কি আর পেছন ফেরার বালাই আছে কোনো? দাড়াও পাখি শোনো- বাতাস বড়ো ঝড় তুলেছে মেঘ জমেছে কালো আভাস তো নয় ভালো এই অসময় শেষ হয়ে যাক জাগুক নতুন আলো একটুখানি দাড়াও পাখি শোনো- ওড়ার সময় হয়নি তো এখনো। পালক সুখে তবুও পাখি বিছিয়ে দিলো ডানা ব্যর্থ সকল…
-
শহরের পাতা ধুলোবালি বুকে / সাইফ আলি
শহরের পাতা ধুলোবালি বুকে বাতাসে পেতেছে কান ইট-বালি-কাঁচে অনাহুত কোনো বৃষ্টির সন্ধান। দেয়ালে দেয়ালে মেঘ ঠেকে গেছে ধোঁয়াশা করুণা পানি তবু ডালে ডালে কিছু কুঁড়ি জেগে আজন্ম সন্ধানী। তবুও থায়ের জানালা বাড়ছে বাড়ছে কাঁচের দেয়াল দিনে ও রাত্রে প্রায়ভেট কারে ঘুরছে শহুরে শেয়াল। শহরের পাতা ধুলো বালি বুকে চেয়েছে শীতল পানি হঠাৎ দুপুরে মিলেছে বৃষ্টি…