-
এই রাত যেনো আজ কিছু বলছে / সাইফ আলি
এই রাত যেনো আজ কিছু বলছেতারাদের বৈঠকে চাঁদ অতিথিজোনাকিরা মিটিমিটি জ্বলছেএই রাত যেনো আজ কিছু বলছে।। কবিতার রাত আজ কবিদের রাততুলির আঁচড়ে আঁকা শিল্পীর রাতহৃদয়ে হৃদয় বয়ে চলছে।। মন্থর বাতাসের বুকের মলাটভেজা ভেজা শিশিরের সোহাগে,পিপাসায় তবু ঠোঁট জ্বলছে!! কাজল ভরানো চোখে শান্ত পুকুরপাড় ঘিরে ঝিঁঝিঁদের একটানা সুরকালের নুপুর বেজে চলছে!! ২৯.০৫.২২