• একটা কিছুতো হারিয়ে যাচ্ছে / সাইফ আলি

    একটা কিছুতো হারিয়ে যাচ্ছে আকাশের নীল মৌনতা থেকে একটা কিছুতো হারিয়ে যাচ্ছে ঠিকই- নাহলে আকাশ টানছে না কেনো আগের মতোন? একটা কিছুতো পালিয়ে যাচ্ছে আমাদের এই যাপিত জীবন থেকে একটা কিছুতো পালিয়ে যাচ্ছে ঠিকই নাহলে জীবন পান্ডুর কেনো এতো? বাড়ি গাড়ি টাকা এবং ব্যস্ত সময়ের খেল জমছে তো বেশ কিন্তু তবুও কি যেনো কমতি, একটা…