• একটি ভাষ্যে / আবুল হাসান

    কিংবা একটি মৃত্যু, তবে সে বড় ভয়ংকর তার নিষাদ নয়তো অতৃপ্ত কাঞ্চন প্রিয়তমা! আমি বড় পিতামহে বিশ্বাসী, এই তো উত্তর; যষ্টি অন্ধকারে কেউ কাঁদে, তাকে করো ক্ষমা। জানি ললিত শরীর, তবু নিটোল গ্রীবায় উন্মুখ যত সপ্তপদীর ভীড়, -নীড় লোভী সঞ্চয় তার দূরত্বে শুধু সাড়া, প্রাত্যহিকে বুক ঝরে না রং ছুটে, বয়সে হায়রে জরা ভয়!!