• ভাঁটফুল / সাইফ আলি

    তোমাদের ঘ্রাণ নিতেকখনোও নামিনি যে পথেসে পথেই দল বেধে কেনো ফুটে থাকো?কিছুই বলোনা তবু কেনো যেনো মনে হয়আমাকেও ফুল হতে ডাকো!চোখ নেই, তবু চেয়ে থাকো…. ১০/০৩/২৩


  • আমি এক ছোটো কবি / সাইফ আলি

    কবিতার পাখি তুমি কি আমার হৃদয়ের গতি বোঝো,তুমি কি আমার চোখের চাহনি বোঝো,কি বোঝাই আমি ইশারায় ইঙ্গিতে?হয়তো বোঝো না, বুঝলে কি আর খাঁচা ভাবো? থাকো দূরে?তুমি গান গাও, আমি হারাই তোমার সুরে। কবিতার পাখি, আমি এক ছোটো কবি,শব্দের সাথে বোঝাপড়া বেশ ভালো;তুমি যদি চাও তোমার জন্য কবিতা গাঁথতে রাজিতোমার জন্য সহস্রবার নিজেকে ভাঙতে রাজি। ১২/০১/২৩


  • যদি আর ভালো নাই লাগে? / সাইফ আলি

    কতোদূরে চোখ গেলে আগেভাগে দেখা যায় সববুঝে নেয়া যায় কথা মুখ থেকে বেরোনোর আগেকতোকাছে গেলে তার করা যায় সত্য অনুভবকতো ভালোবাসলে মন রাঙা হয় তার অনুরাগে? ততোদূরে চোখ দিতে ভয় হয়, হারানোর ভয়না বোঝার ভান করে বার বার শুনি তার কথা;দূরত্ব রেখে রেখে কাছে যায়, তার পরিচয়হয়ে গেলে পুরোপুরি জানাযদি আর ভালো নাই লাগে? ২৭/০৯/২২


  • আমরা দু’জন জ্বলবো যখন / সাইফ আলি

    মেঘলা আকাশ, সন্ধ্যা নামার একটু পরই দুপুর হলেআরেকটু পর নীলের মায়ায় লালচে আভা তুলোর মতো!এমন করে যখন তখন বদলে যাওয়া আকাশ হলেকেমন করে ভুলবো বলো; তুলবো ঘরে কেমন করে?একটু খানি সহজ করো, চাঁদ হয়ে যাওআর না হলে মেঘের কুচি,মোমের মতো গড়িয়ে পড়ো হাতের উপর, পুড়ুক না হাত;জোছনা হয়ে গিলতে পারো উপচে পড়া সবটুকু রাত। হাত…


  • মধ্যরাতের হাওয়ায় / সাইফ আলি

    ‘মধ্যরাতের হাওয়ায় কেমন গন্ধ থাকে’বললে তুমি অবাক চোখে তাকাওকারণ তোমার জানলা তখন বন্ধ থাকেমধ্য রাতের হাওয়ায় কিছু ছন্দ থাকে। তা না হলে এই যে আমি রাত্রি জেগেকাব্য লেখার নেশায় এমন বুদ হয়ে যাই,দিনের বেলা যে রাস্তাটা বন্ধ থাকেসে রাস্তাতেই জোছনা নামে দারুণ মায়ায়! মধ্যরাতের হাওয়ায় কিছু দ্বন্দ্ব থাকেখুঁজলে তাতে ছন্দ থাকে, গন্ধ থাকে।২৭.০১.২১


  • প্রয়োজন মিটে গেলে বলে দিও / সাইফ আলি

    প্রিয়প্রয়োজন মিটে গেলে বলে দিওঝরা পাতা হবো, বহুকাল পুরোনো এ শখআর এই কথা জেনে রাখা তোমাদের হক। প্রয়োজন মিটে গেলে কানে কানে ফিসফিসে স্বরেবলে দিও- ‘আসতে পারেন’ ছোটো করে- ‘এসো’।বহুদিন যাইনি কোথাও,বেড়ানোর ছলেকৌশলে সরে যাবো, জানবে না কেউ;স্বপ্নেও আসবো না কারোআর যদি পারোআকারে বা ইশারায়; সবচেয়ে ভালো হয় সেইএর থেকে সাবলিল আর কোনো বিচ্ছেদ নেই।প্রিয়প্রয়োজন…


  • যখন আমার সঙ্গে চলো / সাইফ আলি

    তোমার আমার গল্পগুলো কেউ না পড়ুক কি আসে যায়কি আসে যায় সবুজ শাখায় একটু ঝড়ো দমকা হাওয়ায়জোছনা এবং তারার আলোয় পথ চলে আর কজন বলোস্রোতের মতো সব বয়ে যায় যখন আমার সঙ্গে চলো।১৮.০৮.২০


  • বিষণ্ণ এই দিনকে কেবল তোমার জন্য বদলে দিই / সাইফ আলি

    ‘বিষণ্ণ এই দিনকে কেবল তোমার জন্য বদলে দিইজান-মাল দিয়ে মাগফিরাতের চাদর শরীরে জড়িয়ে নিই,মৃত্যুর ভয়ে ভীত হয়ে নই তোমার খুশিতে বাঁচতে চাইশহীদি মৃত্যু জোটে যদি তবে তোমার করুণা দাও আমায়। তোমার জন্য আমার নামাজ, আমার সাওম, আমার হাজ্জ্বতোমার কাছেই নিরব কান্না, তোমারই জন্য তুলি আওয়াজ,রোগে-শোকে খুঁজি তোমার করুণা, তোমার ওয়াদা মিথ্যে নয়তবে আর কিসে বিচলিত…


  • কিভাবে কোথায় আমি দাঁড়াবো তখন / সাইফ আলি

    এইসব ভাঙাচুরো চেয়ার-টেবিল, বই-খাতা, আলনা কিংবা ড্রেসিং-টেবিল যা আমরা ঘর থেকে বের করে দিলাম-একদিন সেগুলোও সযত্নে গোছাতেন কেউ।আমিও এমন এক ভাঙাচুরো জড় হয়ে থাকবো না তোমাদের ঘরেআমাকেও ঘুনে খাবে, উইপোকা পাঁজরের হাড়েবসাবে কামড়। গিবতের দায় নিয়ে, বেড়ে যাওয়া নাক নিয়েকিভাবে কোথায় আমি দাঁড়াবো তখন? ০২.০৮.১৯


  • কবি ও কবিতা / সাইফ আলি

    আমার সঙ্গে কিছু শব্দের মেলামেশা ছিলো যখন তখন তারা ঢুকে যেতো মনের গভীরে এ বিষয়ে অভিযোগ সবথেকে বেশি ছিলো যার সে আমার প্রিয়তমা চেয়েছিলো পুরো অধিকার। অথচ কবির মন ফেড়ে কবে কোন ডাক্তার পেয়েছে কেবল নারী, গাড়ি, বাড়ি আর সংসার? শব্দের আনাগোনা কবির শ্বাসের মতো, প্রিয়তমা সেও এক রূপ কবিতার। ০৪.১০.১৯


  • আবোল তাবোল / সাইফ আলি

    তোমায় যখন খুঁজছি আমি বুকের কাছে বাহুর কারাগারেতুমি তখন অন্য কোথাও, অন্য কারো দিন যাপনের ঘরভাবছি আমি জরিন সুতায় সলমা আঁকা তোমার বিকেলএবং সকল সন্ধ্যাতারার আলাপরাশি তোমার সাথে… খুব বেশি কি স্বপ্ন দেখার রাত পেয়েছো আমার মতোএইযে এখন বারান্দাতে দোল চেয়ারে যেমন আমি আমার হাতে কাব্য আছে, চশমা ছুঁয়ে জোসনা নামে!অনুভুতির চেরাগ জ্বেলে ভাবছি বসে- তোমার…


  • আমি এই রাতের শরীর / সাইফ আলি

    গলিত চাঁদের পাশে ধ্যানমগ্ন বৃক্ষের ছায়া,শব্দের তার ধরে গাঁটছাড়া রাতের পেয়াদা;আমাকে পোড়ায় তারা অগণিত সারাক্ষণ-আমি এই রাতের শরীর আমি এই মুগ্ধতা বুকে লেপে নিশ্চুপ জেগে থাকা নিঃসঙ্গ রাতের শরীর। আমাকে ছুঁয়োনা প্রিয়তমানির্ঘাত প্রেমে পড়ে যাবে,নীলাভ শূন্যতায় নিজেকে খোয়াবে। 04.12.18


  • অন্য কোথাও একা / সাইফ আলি

    এই শহরে লক্ষ কোটি মানুষসবাই বাঁচে নিজের মতো করে,হয়তো আমিই পরজীবি এক প্রাণীটানতে থাকি তোমার সুতো ধরে। নিজেই নিজের হাত ধরে যে হাঁটেতার মতো নয় আমার ফিলোছফি,জীবন কি আর দেয়াল পলেস্তারাকিংবা কেবল চা চিনি আর কফি? ভাবতে পারো এই শহরে আমিবিষণ্ণ এক গাছের নিচে বসে,এবং তুমি অন্য কোথাও একাদিনযাপনের অঙ্ক মিলাও কষে। 19.11.18


  • আর কতদূর রাত্রি নামার / সাইফ আলি

    বেশতো আমি যাচ্ছি হেঁটেআমার সাথে তোমার ছায়া,হাত বাড়ালেই গল্প হবেঅল্প কিছু বাড়বে মায়া। বেশতো তুমি হাসতে জানোহাসতে জানে তোমার কথা,কেমন দেখো যাচ্ছে ডুবেসন্ধ্যাবেলার বিষণ্নতা! আমার ছায়া তোমার আগেতাই কি তুমি হাঁটছো জোরে,এ নাও আমি দাঁড়িয়ে গেলামহারিয়ে গেলাম তোমার ঘোরে। এখন তুমি আঁকতে পারোতোমার চুলে সন্ধ্যা আমার,এবার তারার বোতাম খোলোআর কতদূর রাত্রি নামার। 19.11.18


  • একান্ত বাক্যেরা-২৫ / সাইফ আলি

    ফুলেরা সুখি হবে পাখিরা মেলে দেবে ডানা শঙ্খ সুখ নিয়ে ভীষণ দৌড়োবে মিলবে হারানো ঠিকানা। আঁধারে জোনাকিরা জ্বলবে মিটিমিটি যেনোবা আকাশের তারা হঠাৎ খসে পড়ে ঝাওয়ের বুকে পিঠে অবাক সুখে দিশেহারা। হালকা এলোমেলো বাতাস বয়ে যাবে দুলিয়ে শিউলির মোহ, আমি তা চোখ বুজে মাখবো সারা দেহে ঘুমোবে জ্বলে থাকা দ্রোহ। 25/10/18


  • রাতে ফের কথা হবে / সাইফ আলি

    রাতে ফের কথা হবে আমাদের জোছনার আলো মেখে সারাগায় দাঁড়িয়ে থাকবো আমি একা, শিউলীর ঘ্রাণ নিয়ে তুমি এলে বাতাসের শাড়ি গায় দুলে উঠে কাশবন জানাবে; কি পোশাক পরে আমি আসবো শাদা পাঞ্জাবী হলে মানাবে? রূপোর থালার মতো চাঁদটা নদীজলে সাঁতরাবে সারারাত আমি হবো নাওছাড়া মাঝি আর তুমি হবে দাঁড়বাওয়া দুটো হাত।


  • বকুলের ঘ্রাণ / সাইফ আলি

    খুব বেশি কাছাকাছি এলে নাকে লাগে বকুলের ঘ্রাণ চোখ বুজে দম নিই যতটা বাতাস আটে ছোট্ট এ বুকের পাঁজরে, ফজরের নামাজের পর আমাদের রাস্তার মোড় মজে থাকে বকুলের প্রেমে। খুব বেশি কাছাকাছি এলে মনে হয় আমি মাত্র নামাজ শেষে দাঁড়িয়েছি এসে বকুলের ঘ্রাণ নিতে আমাদের রাস্তার মোড়ে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো; বুকে নিয়ে তোমার…


  • মা / সাইফ আলি

    চোখের কারিসমা তোমার অল্পেই বুঝে ফেলো সব অনুভুতি প্রখর তোমার সহজেই করো অনুভব! যাকিছু মলিন ছিলো তোমার ছোঁয়ায় ওঠে হেসে তবু তুমি এভাবে আচলে কেনো ঢাকো মুখ? অবশেষে তোমাতেই তৃষ্ণা মিটাই; তুমিই জলধি মাগো তোমাতেই প্রান ফিরে পাই।


  • একান্ত বাক্যেরা-২৪ / সাইফ আলি

    ভাবছো তুমি ভাবছে না মন তোমার কথা কেনো এমন ভাবনা তোমার আমার নিয়ে আমার যে আর অন্য কাজে বসছেনা মন তোমার নিয়ে হর-হামেশা ভাবতে গিয়ে।


  • একান্ত বাক্যেরা-২৩ / সাইফ আলি

    হাজার গল্প এক কবিতার উপমায় মেলে যেখানে সেখানে তোমার চোখ আমি উপন্যাসের ডায়রিতে লেখি ছড়া তুমি পড়ো, তুমি কি পড়ো?