-
কি নাম যে তার / সাইফ আলি
কে ছিলো হাতের মুঠোয় অন্য হাতে জাদুর কাঠি চোখে কে কাব্য ছিলো ঠোঁটের আফিম কার ছিলো তা কে ছিলো সরল সুখে এবং সরল বিষণ্নতায়। কে ছিলো হৃদয় গলে হুড়মুড়িয়ে ক্লান্ত সময় পায়রার ঢং নিয়ে কে ঘাঁড় বাঁকিয়ে, কি নাম যে তার!!?
-
একান্ত বাক্যেরা-২২ / সাইফ আলি
তোর আওলা চুলের চঞ্চলতায় ঝরুক রোদ আর বুকের ভিতর বকুল ফুলের ঘ্রাণ জমুক আমি পাখির মতোন ডানায় লুকোয় দুঃখ সব আর রাতের গভীর অন্ধসুখে পথ হারাই।।
-
একান্ত বাক্যেরা-২১ / সাইফ আলি
কালো পাখি জানালায় কালো পাখি বাসা বাঁধে পরাণের ভাজে কালো পাখি গান গায় এবং লুকায় মুখ নিরবে সলাজে…
-
একটা সকাল অন্যরকম হতেই হবে / সাইফ আলি
একটা সকাল অন্যরকম হতেই হবে শিউলি ফুলের শফেদ কিছু স্বপ্ন বুকের বা’পাশটাতে এবং হাতে রোদের তোড়া; একটা সকাল টং দোকানের বেঞ্চে বসে কাক গণনার এবং নানান অসঙ্গতির বাইরে এসে হতেই হবে অন্যরকম যেমন ধরুন রশুন খেতের মধ্য দিয়ে শিশির পায়ে কিংবা নদীর সঙ্গ নিয়ে হাঁটতে থাকার- একটা সকাল বেলকনিতে রকিং চেয়ার শূন্য রেখে পাহাড় ছুঁয়ে…
-
একান্ত বাক্যেরা-২০ / সাইফ আলি
আমিযে প্রেমিক হবো, কথা কবো ভিন্ন কোনো সুরে পোড়া চাঁদ, কখনও সে সুযোগই দিলে না যা ছিলো মনের খাতে সবটুকু আজলায় পুরে তোমাকে দিলাম; তুমি কিছুই নিলে না।
-
আমি ভালো আছি / সাইফ আলি
‘মামা একটা চা’ চিনির পরিমান কিংবা আদা হবে কিনা কিছুই বলা লাগেনা এখন- মামা জানে আমার অনুপাত- ‘ভালো আছি’ বলতে এরকম এককাপ চাই বোঝায় এখন কতটুকু কিংবা কেমন ভালো আছি এটা আর বলতে হয়না। সবাই বোঝে কিংবা এটাই অভ্যাস- ভালো থাকা কাকে বলে? ধরুণ পকেটে পয়সা নেই কিংবা চুলায় আগুন; ভালো আছি তবু- বেকার বন্ধুদের…
-
একান্ত বাক্যেরা-১৯ / সাইফ আলি
আমি ভুলে গেলে তুমি ভুল হয়ে যাবে সত্যি আমি ভুলে গেলে তুমি নিজেকেই চিনবে না- তবু মিছে কেনো এই বায়না তোমার, বৃষ্টি পারো যদি এই মেঘ ছাড়া ভালোবাসো।
-
একান্ত বাক্যেরা-১৮ / সাইফ আলি
ধরে রেখে তারা আকাশ কি পেলো বোঝো? তবু কেনো মিছে ভালোবাসা তুমি খোঁজো? ভালোবেসে শুধু আলোকিত হওয়া যায় আঁধার সেটাতো হৃদয়ের শূন্যতা-
-
-
নিয়ম ভাঙার রাত / সাইফ আলি
বিকেল গড়ায় সন্ধ্যা নামে এটাই নিয়ম কিন্তু তুমি নিয়ম ভাঙার খেলায় মেতে আনলে ডেকে কেমন এ রাত- এই দেখোতো, যাচ্ছে চেনা প্রাচীন এ হাত? এ হাত যখন ফুল ছুঁয়েছে তখন তুমি সঙ্গে ছিলে যখন কেবল স্বচ্ছলতায় পূর্ণ ছিলো; কিন্তু এখন হাত বাড়ালে শূন্যতারা আসর জমায় এবং কি সব দ্রোহের বায়ু কাব্য পাঠে মত্ত থাকে। তোমার…
-
তবে চোখ বুজেছি / সাইফ আলি
আমি ঘুমিয়ে গেলেই নাকি নামাও জোসনা উঠোন জুড়ে, তবে চোখ বুজেছি প্রিয় তুমি সাজাও আমার কুড়ে। আমি বলবো কথা ভেবে তুমি আড়াল খোঁজো যদি, জানি আকাশ-বাতাস বোঝো এবার একটু বোঝো নদী। আমি খাঁচার পাখি করে তোমায় রাখবো এমন ভয়? তবে চোখ বুজেছি নামো ভোলো মিথ্যে ও সংশয়।
-
একান্ত বাক্যেরা-১৭ / সাইফ আলি
অনেক আলোর রঙ মেখে আমি আঁধারে ধুয়েছি মুখ; অনেক দিনের গন্ধে আমার ভিজেছে জোনাক রাত- তুমি আঁধার হয়ো গো রানী- আমি রাজ্য বিছাবো পায়।
-
শেষ রাতে / সাইফ আলি
এইযে শেষ রাতে ঘুমের ভান করা নিখুঁত নাটকের নিরব দর্শক শোনো তুমি কি কোনোদিন একাকি রাত্রির এমন মায়াজাল বোনো? আধাঁরে আলনায় ঝুলছে যে মানুষ দিনের ঘাম নিয়ে তাকে তুমি কি দেখেছিলে বকুল হাতে নিয়ে ব্যস্ত বিকেলে কখনো দাঁড়িয়ে মরা রোদ্দুরে অথবা আনমনে গাড়ির হর্ন শোনা; হিসেব মেলেনি তখনো।
-
রাতের পাখিরা / সাইফ আলি
রাতের পাখিদের খবর রাখো তুমি রূপোর চাঁদ ঝরে বনে, কি কথা কয় তারা ঘুমের পাড়াগায় কি কথা কয় নির্জনে!? তারা কি জীবনের অর্থ খুঁজে পায় আঁধারে মেলে দিয়ে ডানা, ঘুমের গন্ধ কি তাদের ভালো লাগে তারার পায় মোহরানা!? রাতের পাখিরা কি নিবীড় সঙ্গমে আহত সুখ নিয়ে কাঁদে, কিংবা ব্যথাদের শীতল হাত ধরে বেরোয় নির্জন ছাদে!?
-
সে সুর, সেই গান অথবা সেই কথা / সাইফ আলি
হয়তো কিছু সুর হাঁটে না রোদ্দুরে অথবা যায় না সে নীল সমুদ্দুরে নিরবে নিভৃতে সে সুর হয়তো বা জোসনা ছুঁয়ে আসে রাতের অঙ্কুরে। হয়তো কিছু গান কণ্ঠে বাজলো না অলংকারে খুব কখনো সাজলো না কিন্তু গুনগুন হৃদয়ে তুললো সে মায়াবী রাগ; হায় কণ্ঠ ভাজলো না। হয়তো কিছু কথা বাতাস নাড়লো না কারোর ঠোঁটে ঠোঁটে কখনো…
-
একান্ত বাক্যেরা-১৬ / সাইফ আলি
চোখ ঢেকে দাও চোখের পাড়ায় কষ্ট চোখ ঢেকে দাও যাচ্ছে পুড়ে দৃষ্টি নষ্ট আলো নষ্ট আঁধার নষ্ট চোখের পাতায় একটু ঝরাও বৃষ্টি!
-
এবং কবিতা / সাইফ আলি
যারা জমে থাকে তারা গলে যায় যেমন বরফ- যেমন দৃষ্টি এবং কবিতা… যারা জমে ছিলো বছরের পর বছর এই কথা ভেবে, গলনাঙ্কের আগেই লেখা হবে সমস্ত অনু-পরমানু; অনুভুতির চৌবাচ্চা উপচে পড়ার আগেই ভরে যাবে ডায়েরির সবগুলো পাতা! তাই কি হয়!? দৃষ্টির শীতলতা জমিয়েছে যাকে তাকে তার উষ্ণতা ছোঁবে না কখনো!? শীতল কাব্য যার আবেগের হৃদযন্ত্র…
-
একান্ত বাক্যেরা-১৪ / সাইফ আলি
আমার কবিতা তুমি আনমনে ছিঁড়ে ফেলো ততবার যতবার লেখি আমি যতবার আমার ভাবনাগুলো তুলির আঁচরে সাজে যতবার ততবার মুছে ফেলো ততবার…!!!
-
-
কিছুটা তো চোখ লালচে বটেই / সাইফ আলি
কিছুটা তো চোখ লালচে বটেই ঘুম না হলে তা কার দোষ; মাটির চোখে কি ধুলো জমেছিলো বল সেই ধুলো তুই নোস? তোর বাঁকা হাসি ঈদ এনে দিলে ঈদ কেনো ছিলো শোকাতুর; বুকের ঈদগা এতো সহজেই ভেঙে গেলো, এতো ভংগুর!! কিছুটা তো চোখ লালচে বটেই, তোর চোখ ঘুমে টলটল! আমার আকাশ মেঘলা হলেও তোরটা তো বেশ…