• হেমন্ত আজ কোন সুখে যে…/ সাইফ আলি

    হেমন্ত আজ কোন সুখে যে কাঁদলো সারাবেলা হয়তো ভেজা গাছের পাতা জানে, হেমন্ত আজ কোন সুখে যে ভিজলো সারাবেলা হয়তো ভেজা কাক বোঝে তার মানে; জল ভরা ঐ মেঘের শরীর বৃষ্টি করে ফেরি হয়তো ওসব খেয়াল-খুশি কালচে আকাশেরই, কিন্তু তোমার কালচে আকাশ পছন্দ নয় মোটে পছন্দ নয় বৃষ্টি ফোটা সবুজ পাতার ঠোঁটে তুমি তো নও…


  • ভালোবাসা বিন্দু শিশির… / সাইফ আলি

    চাঁদ হয়ে সূর্যের বিপরীতে দাঁড়াতে হবে না প্রিয়তমা তুমি যদি জোনাকিও হও- আমার অন্ধকার রাত তোমার জন্য রেখে দেবো। আকাশ ঘোলাটে করে বৃষ্টি না আনলেও হবে দু’ফোটা চোখের জলে প্রেমের নৌকা যদি ভাসে সে বেলা শ্রাবন-ঢলে কাকভেজা না ভিজেও আমি দাঁড়কাক হয়ে যাবো নগরীর নিসঙ্গ দেয়ালের ভীড়ে ভালোবাসা প্রাচুর্য বোঝেনা, ভালোবাসা বিন্দু শিশির…


  • পাথর সময় শেষে / সাইফ আলি

    স্থানু হয়ে থাকা পাথর সময় শেষে প্রেমিক দাঁড়াবে প্রেমিকার কাছে এসে বাতাসে বাতাসে গুমোট দীর্ঘশ্বাস তখনো বেড়াবে ভেসে। কারণ প্রেমিক প্রেম কি তা জানবে না… শীত চলে যাবে ফাটা পায়ে হেঁটে হেঁটে শেষ হয়ে যাবে প্রেমিকার ভ্যাসলিন কুয়াশার জালে পথ ভুলে ভুল গেটে কেউ টোকা দিয়ে বলবে না ভালোবাসি কারণ প্রেমিকা কোনো ভুল মানবে না……


  • প্রেমিকের চোখ / সাইফ আলি

    পাখিরাও কথা কয় তুমি বলো গান, ফুলেরাও সঙ্গমে মাতে তুমি দেখো রঙের বাহার; ভালোবাসো যাকে তার সবটুকু কালো হয় মেঘছেঁড়া জোছনার রাত, আর যাকে ঘৃণা করো- তার হাসি হয়ে যায় চকচকে ধারালো করাত। প্রেমিকের চোখে দেখো হতাশ হবে না কোনোদিন, ভালোবাসা পৃথিবীকে করে তোলে ভীষণ রঙিন।


  • কেউ নয়; হয়তোবা কেউ / সাইফ আলি

    দূরে কেউ দাঁড়িয়েছে এসে নীল ঘেঁসে, আকাশের নীল; মেঘে নেই তাল-লয়-সুর নেই কোনো শুদ্ধ অন্তমিল। বৃষ্টি হবে, অনবরত আবার সেই পুরাতন বৃষ্টির ছাঁটে ভিজে যাবে সেও… সত্যি বলতে- আমি তাকে ভিজতে দেখিনি পুঁড়তে দেখিনি আজও। অশরীরী ছায়ার মতোই মনে হয় আকাশের নীলে জেগে থাকে, ডাকে… ইশারায়…… শুনছো, তোমাকে বলছি… তুমি কে হে?? হাত নাড়ো; চোখে…


  • বৃষ্টি এবং লাল শাড়ি / সাইফ আলি

    চোখের পালক শুকিয়ে যেতেই শুনি আকাশটা ফের কালচে মেঘে ছাওয়া বৃষ্টি হবে, দৃষ্টি হবে ঘোলা; বাড়বে তোমার নিত্য আসা যাওয়া… ধূসর ছাদে একটা রঙিন কামিজ ব্যালকোনিতে আরেকটা লাল শাড়ি কার্নিশে এক কাক বসেছে একা আরেকটা চিল দিচ্ছে আকাশ পাড়ি হঠাৎ করে বাতাস গেলো থেমে বৃষ্টি এলো নেমে, ফোটায় ফোটায় বৃষ্টি পড়ে; বৃষ্টি পড়ে ফোটায়- গাছের…


  • কাল সারারাত / সাইফ আলি

    কাল সারারাত চাঁদের আলোতে গোসল- যেনো নির্ঘুম এক পাখি- কাল সারারাত তারার সঙ্গে আলাপ ছিলো জোনাকির মাখামাখি… কাল সারারাত, শুধু স্বপ্নের রাত ছিলো। ছিলো পাহাড়ের ব্যালকোনি আর বৃক্ষের কালো ছায়া, কঠিন নির্জনতায় ছিলো ঝর্ণার মৃদু মায়া… যেনো মেঘরাজ্যের দেশে প্রেমিকের পাশে প্রেমিকা দাঁড়ালো এসে কোনো কথা নেই বলার কোনো পথ নেই চলার; কাল সারারাত, শুধু…


  • একান্ত বাক্যেরা-০২ / সাইফ আলি

    হঠাৎ এসেছো মেঘ, পাহাড় মেখেছে সারা গায়- ঝর্না ছুটেছে শুধু আঁকাবাঁকা পথ ধরে কিশোরির মতো খালি পায়… ঝিঝির নুপুর বাজা সারা রাত কেটে গেছে পূর্ণ চাঁদের আলো মেখে মরূচোখ ভিজে গেছে তোমাদের রূপ দেখে দেখে!   যেভাবে পাহাড়ি নদী ছুটে যায় পাথরের বুক কেটে কেটে সেভাবে দু’চোখ যদি অবিরাম ছুটে চলে তোমাদের রূপ ঘেঁটে ঘেঁটে-…


  • পারো যদি একবার / সাইফ আলি

    পারো যদি একবার শুধু একবার তুমি সাঙ্গুর মতো উথাল পাথাল করো পাথুরে এ বুক… অথবা এ পাহাড়ের চাঁদগলা রাত হয়ে যাও, আমি এক জুমচাষী হই- পাথরের ভাজে ভাজে ভালোবাসা করে যাই চাষ। পারো যদি একবার, শুধু একবার তুমি হও সেই মেঘ- যে মেঘ জড়িয়ে রাখে প্রেমিকের সবুজ হৃদয়…!


  • এক জোনাকির মায়া / সাইফ আলি

    তুমি আমার দৃষ্টি থেকে সরাও তোমার আকাশ শরৎ-শাদা মেঘগুলিতে দিচ্ছ কেনো কুচি, সহজ-পাতা ভিজছে ভিজুক বৃষ্টি নামুক জোরে তুমি আমার রাস্তা থেকে একটু দাঁড়াও সরে। পাহাড়-নদী সাঙ্গু যেমন পাথর বুকে বয়- ঝরনা যেমন আপন ঢলে নিজকে করে ক্ষয়, আমার তেমন নিজের চোখে নিজকে চেনার ঘোর হঠাৎ যেনো বাধ না সাধে অন্য কারো সোর। এবার তুমি…


  • একান্ত বাক্যেরা… / সাইফ আলি

    ঘোলা জল- আমি মাছের দৃষ্টিতে দেখছি তোমার হাত আমাকে স্পর্শ করুক… জ্বর এলে- তীব্র কল্পনা আমাকে তাড়া করে আমি চিৎকার করি তুমি শুনতে পাও না; হাতে ছাই মাখাও আমাকে ধরো আমি বার বার পিছলে যাই… আমাকে ধরো, শানানো বটিতে রেখে ছিঁড়ে ফেলো স্বপ্নের ফুলকো… মানবী হে- শরীর আমাকে জ্বর দিলো না; তোমাকে দেখবো বলে পৃথিবীর…