-
এবং কবিতা / সাইফ আলি
যারা জমে থাকে তারা গলে যায় যেমন বরফ- যেমন দৃষ্টি এবং কবিতা… যারা জমে ছিলো বছরের পর বছর এই কথা ভেবে, গলনাঙ্কের আগেই লেখা হবে সমস্ত অনু-পরমানু; অনুভুতির চৌবাচ্চা উপচে পড়ার আগেই ভরে যাবে ডায়েরির সবগুলো পাতা! তাই কি হয়!? দৃষ্টির শীতলতা জমিয়েছে যাকে তাকে তার উষ্ণতা ছোঁবে না কখনো!? শীতল কাব্য যার আবেগের হৃদযন্ত্র…