• ও বেহুলা ও সখিনা / ফজলুল হক তুহিন

    ক. কী এক খোয়াবে পোয়াতী মেঘের মতো কেঁদে ফ্যালে বেহুলা সোয়ামি যে ঘরে মেখে দেবে তাকে প্রেমের প্রথম পরাগ সেখানেই তার প্রাণিত স্বপন হয়ে যাবে নীল বিলাপ- সে কথা কী হয় বিশ্বাস? তবু সাহসী বেহুলা। অতঃপর এলো সেই কাল রাত! নাগিনীর বিষে আসমানে জমে বিষমেঘ। জমিনে ঘাসেরা সবুজ হারায়। হাওয়ায় হাওয়ায় রটে অলুক্ষণে কী এক…