• কঠিন-কোমল / সাইফ আলি

    খসখসে কড়াপরা হাত দেখে ভেবোনা এই আঙুল কখনো গোলাপ ছোঁয়নি; উষ্কখুষ্ক চুল আর ঘর্মাক্ত শরীর কোনো উজবুকের নিশানা নয় ভেবোনা এই বিব্রত চোখ কখনো স্বপ্ন দেখতে শেখেনি কুচকে পড়া আস্তিন আর রঙ জ্বলে যাওয়া ত্বকের অন্দরে যার বসবাস তার চেহারাটা তোমার মতই মোলায়েম, দাগ বসে, তাকে বড্ড সাবধানে ছুঁতে হয়; যেনো চোট না পৌঁছোয়। ঝিনুক…