-
তুমি জাগো / সাইফ আলি
তুমি জাগো তমি জাগলেই আর অভিযোগ থাকবে না তুমি জাগলেই আর এ ব্যর্থতার ইতিহাস থাকবে না তুমি জাগো- মাটিতে কাদায় মুখ গুঁজে আছে মতিহার স্রোতে ভেসে ভেসে কতদূর যাবে ঐ চাঁদ বলো আর পুড়ে ছায় যত আশার বসতি গোলাপের সংসার এই ভার পিঠে তুলবার ক্ষমতা আমার জাগো একটু বিবেক মমতা আমার জাগো তুমি জাগো তুমি…
-
তুমি এক স্রোতস্বিনী / ফজলুল হক তুহিন
তুমি বাংলাদেশের এক স্বচ্ছ স্রোতস্বিনী পদ্মার মতন মরা নদীর ধুলোয় আনলে এমন তীব্র জলের জোয়ার দুকূল ছাপিয়ে বন্যা আসে জীবনে আমার। এতদিন আমার নদীতে শুধুই রোদের চাষবাস পলি জমে ফসল ফলেনি, জন্মায়নি কোনো কাশ কেবল সূর্যের অত্যাচারে ধুধু হাহাকার বালুচরে পথিকের ফোসকাপড়া পায়ে পারাপার। এখন উত্তাল ঢেউ, স্বপ্নের মাছেরা দেয় টোকা কল্পনার পলি পড়ে বিরান…
-
সাহাবীরা / আবদুল মান্নান সৈয়দ
আমার সাহাবীগণ আকাশের এক-একটি নক্ষত্রের মতো, তোমরা তাঁদের যাঁকেই অনুসরণ করবে হিদায়েতপ্রাপ্ত হবে। – হযরত মুহম্মদ সা. তারকার মধ্য দিয়ে সংখ্যাহীন তারকা চলেছে: সাহাবীরা – তারপর – তাবেঈন, তাবে-তাবেঈন – সবই তাঁর রশ্মিস্নাত – আকাশে প্রোজ্জ্বল, অমলিন: বছর বছর ধরে কতো কতো নক্ষত্র জ্বলেছে। সূর্য তো স্বয়ম্প্রকাশ; তবু তার অনন্ত কিরণে যাঁরা হয়েছেন হিল্লোলিত, সেই…
-
কেউতো ভালোবাসছিলো / সাইফ আলি
যখন তোমার ডানায় আমার আলো দুপুর রোদেও চমকালো সূর্য অবাক তাকিয়ে ছিলো; হাবার মতো বাতাস ভিষণ হাসছিলো- দূর থেকে সুর আসলো ভেসে- কেউতো ভালোবাসছিলো!! তুমি তখন অন্য মনে উড়ছিলে; আকাশ জুড়ে কেবল শুধুই উড়ছিলে?
-
এখনো বৃষ্টি নামে / সাইফ আলি
এখনো আকাশ ভেজে মেঘের জলে বাতাসে ছন্নছাড়া ফুলের রেণু বোঝো কি পাখির ভাষা কিংবা পাতার যদি সে বনপোড়া হয় শহরবাসী? পাহাড়ের সবুজ সুখে হাত রেখেছি ঝরনা যাচ্ছে বয়ে বুকের ভিতর সে পাহাড় মেঘের তুলো মাথায় মাখে শুনেছো কান পেতে তার অট্টহাসি? এখনো আকাশ ভেজে মেঘের জলে এখনো বৃষ্টি নামে অঝর ধারায়।
-
ভালোবাসি / সাইফ আলি
শাদা খাম বেওয়ারিশ চিঠিটার মালিক নিয়ে সন্দেহ থাকতো যদি আমি ছাড়া অন্য কেউ থাকতো এখানে, একক সংসারে অন্য কোনো প্রাণের উপস্থিতি না থাকায় ওটা এখন আমার সম্পত্তি- সম্পত্তি না বিপত্তি ঠিক বুঝে উঠতে পারছি না, আজকাল তো আর চিঠির চল নেই, ওটা শুনেছি বাপ-দাদার আমলে ভীষণ আকাঙ্খার বস্তু ছিলো- খামের মধ্যে চারুকরে চারভাঁজ করা একটা…
-
অসিয়ত / সাইফ আলি
তুমি যখন নিঃশব্দে পার হয়ে যাবে তখন ভুলেও যেনো পেছন ফিরবে না, দোহায় তোমার- তুমি যদি সীমান্তে পৌছে দেখো, আমাদের আধখাওয়া চাঁদ-রুটি নির্মম কাটাতারে ঝুলে আছে, যদি দেখো ঝাঁওবনে রেখে আসা জোনাকিগুলো দলবেধে ঝাপিয়ে পড়ছে নাফ নদীতে তবে, তোমার নাজুক শরীরের দোহায় আর কোনো পিছুডাকের অপেক্ষায় তোমার পা যেনো থেমে না যায়। দূর থেকে দেখা…
-
একটা কবিতা লেখতে চেয়েছিলাম / সাইফ আলি
আজ যখন অনেক রাত হয়ে যাবে তুমি বিরক্ত হয়ে বলবে- এবার থোওতো ওসব; ঘুমোও… আমি হয়তো খেয়াল করবো না তোমাকে তোমার কোনো শব্দই আমার কানে পৌছোয়নি আমার অবচেতন মন উদভ্রান্তের মতো এদিক ওদিক দৌড়ে মরছে একগুচ্ছ শব্দের জন্য- এমন শব্দ, যার কোনো জন্মই হয়নি এখোনো; এমন সব ভয়াবহ শব্দের জন্য আমি কলম কামড়ে বসে আছি…
-
বিবর্ণ পতাকার খোঁজে (২) / সাইফ আলি
কে ছিলো রূপকার, পেয়েছে উপকার কারা; বিভেদ বর্ণের জ্বালিয়ে এ আগুন কথিত সুখ পায়তারা ভাঙিয়ে এতকাল লুটেছে দুই হাতে কারা? কিসের ভিত্তিতে পৃথিবী ভাগ হয় উঠোন ভিনদেশ নাম পায়, কাদের বুক চিরে জাগাও পতাকা বিভেদ শ্রদ্ধা সালাম পায়? ধর্ম-বর্ণ না, ভাষা-সাংস্কৃতি তাও না, শাসক শেয়ালের ধুর্ত ভাগাভাগি বুঝেও বুঝতে কি চাও না? স্বদেশপ্রেম বলে ভাইকে…
-
মায়া / সাইফ আলি
কেমন টলটলে মেঘলা চোখ দুটো তোর অঝর টুপটুপ বৃষ্টি মাখছে দুপুর অবশ অনুভুতি কাঁপছে বুকের ভিতর বাজছে এ কেমন মরূর ঝড় তোলা সুর। মোমের চাঁদ দূরে, আকাশ মাখা মাখা প্রেমে তুলোর মেঘফুল ভিজছে কি দারুণ তাতে নিরব চার চোখ নীলাভ জানলার ফ্রেমে একটা কবিতার অলংকার নিয়ে হাতে । কেমন ছলছল বরষা, ভেজা হাওয়া; চোরের মতো…
-
আমার চাঁদ ভেসে যায় জলে / সাইফ আলি
আমার চাঁদ ভেসে যায় জলে আমি সাঁতার জানি না তো, তুমি কোথায় থাকো মায়া কোথায় কোন আঁধারে মাতো। আমার শব্দ ফুরোয় আমি কেমন শুন্য পুষি বুকে, তুমি মিথ্যে থিয়েটারে কাকে করছো বরণ ঝুকে!? আমি ফিরছি আমার ঘরে নিয়ে ক্লান্তি-অবশতা, পারো, বলতে আমায় খুনি আমি মানছি এ ব্যর্থতা।
-
অনুরোধ / সাইফ আলি
আকাশ পড়বে ঢাকা দোহায় তোমার চোখের পর্দা টেনোনা দরিয়া দেখবে ধুলো দোহায় দোহায় এমন সূর্য এনোনা! পাগলের এই খা’ব শুনে যদি ফোটে জোনাকির মুখে হাসি তবে তাই ভালোবাসি। আকাশ পড়বে ঢাকা দোহায় এমন নষ্ট দেয়াল তুলোনা; বাসি পতাকার মোহে প্রতিহিংসার জানালা তোমার খুলোনা। সারামাস আমি জোছনা কুড়োবো এমন স্বপ্নে ভাসিনি, তাই বলে তুমি বলতে পারো…
-
অধিকার শুধু / সাইফ আলি
অধিকার শব্দটা ভয়ানক বড় বার বার শাসকের ভিত নড়ে ওঠে!? কর্তব্যের সাথে বোঝাপড়াহীন অধিকার ঘুরে ফিরে বাজে ঠোঁটে ঠোঁটে। খাদ্যের অধিকার নিয়ে তুমি আছো অথচ তোমার পাশে ভুখা থাকে যারা তাদের তোমার চোখ দেখেনা কখনো; তোমার কণ্ঠ তাই সূচনা করে না কোনো নতুন দিনের- বস্ত্রের অধিকারে তোমার বিবেক মৃয়মান, যেহেতু সে অভাব বোঝে না; মূলত…
-
আঙুল ধরেছো যদি / সাইফ আলি
আঙুলের দাগ যদি ঘুচে যায় মুছে যায় পলকের অভিনব চাহনি আমার কোন সে বিচারে তুমি চিনবে আমায়? সখী, কোন মুদ্রায় বলো কিনবে আমায়… শব্দের মোহ যদি নাই টানে আর হাতে হাত রেখে যদি জীবন চলার সব দাগ মুছে যায় কোনো সন্ধ্যায় তবে কোন সে বিচারে বলো চিনবে আমায়? সখী, কোন মুদ্রায় বলো কিনবে আমায়… অঙ্গিকারের…
-
তুমি ঘুমাও নিটোল জলে / সাইফ আলি
তুমি ঘুমাও নিটোল জলে তোমার স্নিগ্ধতা পাক ধরা, তুমি ঘুমাও আরাম করে আমার হৃদয় শিকল পরা। তুমি ভাসছো দারুণ সুখে! নাকি চোখ রেখেছো কাঁধে, আমার লাগছে ভীষণ বোঝা তোমার এমন প্রতিবাদে। তুমি ঘুমাও চাঁদের বেটি তোমার আকাশ সাজুক তারায়, আমি ব্যর্থ প্রেমিক তোমার ভীষণ লাজুক দিশেহারায়! দেখো আজব কাটাতারে আমার ছিন্ন শরীর কাঁদে, আমার লাগছে…
-
মুখোশ / সাইফ আলি
মুখোশ খুলে বললে- নাও, এবার হলো; আমি দেখলাম আরেকটা মুখোশ একটু আলগা হয়ে ঝুলে আছে- তুমি হয়তো আমার চোখের ভাষা বুঝতে পেরেই ঝুলে পড়া মুখোশটা সরিয়ে বললে- সত্যি বলছি, এবার অরজিনাল একদম, দেখো… আমি মুগ্ধ চোখে দেখলাম, তুমি কেমন নির্লজ্জের মতো একের পর এক মিথ্যে বলে চলেছো! নিজেকে আড়াল করতে এতগুলো মুখোশের আশ্রয়!? তারপর দেখলাম,…
-
শেষ রাতে / সাইফ আলি
এইযে শেষ রাতে ঘুমের ভান করা নিখুঁত নাটকের নিরব দর্শক শোনো তুমি কি কোনোদিন একাকি রাত্রির এমন মায়াজাল বোনো? আধাঁরে আলনায় ঝুলছে যে মানুষ দিনের ঘাম নিয়ে তাকে তুমি কি দেখেছিলে বকুল হাতে নিয়ে ব্যস্ত বিকেলে কখনো দাঁড়িয়ে মরা রোদ্দুরে অথবা আনমনে গাড়ির হর্ন শোনা; হিসেব মেলেনি তখনো।
-
রাতের পাখিরা / সাইফ আলি
রাতের পাখিদের খবর রাখো তুমি রূপোর চাঁদ ঝরে বনে, কি কথা কয় তারা ঘুমের পাড়াগায় কি কথা কয় নির্জনে!? তারা কি জীবনের অর্থ খুঁজে পায় আঁধারে মেলে দিয়ে ডানা, ঘুমের গন্ধ কি তাদের ভালো লাগে তারার পায় মোহরানা!? রাতের পাখিরা কি নিবীড় সঙ্গমে আহত সুখ নিয়ে কাঁদে, কিংবা ব্যথাদের শীতল হাত ধরে বেরোয় নির্জন ছাদে!?
-
সে সুর, সেই গান অথবা সেই কথা / সাইফ আলি
হয়তো কিছু সুর হাঁটে না রোদ্দুরে অথবা যায় না সে নীল সমুদ্দুরে নিরবে নিভৃতে সে সুর হয়তো বা জোসনা ছুঁয়ে আসে রাতের অঙ্কুরে। হয়তো কিছু গান কণ্ঠে বাজলো না অলংকারে খুব কখনো সাজলো না কিন্তু গুনগুন হৃদয়ে তুললো সে মায়াবী রাগ; হায় কণ্ঠ ভাজলো না। হয়তো কিছু কথা বাতাস নাড়লো না কারোর ঠোঁটে ঠোঁটে কখনো…
-
তুমি কেমন যেনো / সাইফ আলি
তুমি কেমন যেনো চালচলনে মিলছে না ঠিক; কেমন যেনো! ভ্রু দুটো ঠিক চিলের মতো দৃষ্টি আকাশ নীলের মতো নাকটা কেমন বেয়াড়া এক কিশোর বালক; রগচটা! মুখিয়ে থাকে। সবকিছুতে জেতার কেমন একটা ভীষণ প্রবনতা। আচ্ছা তোমার ভয় করে না, যদি উড়াল শেষে বাসায় ফিরে দেখো সাজিয়ে রাখা স্বপ্নটাকে ভেঙেই রেখে গেছে, অথবা এক ভীষণ ঝড়ে মাঝ…