• নাটাই-বালক-ঘুড়ি / সাইফ আলি

    নিজকে তুমি ভাবছো নাটাই ঘুড়ির কপাল তোমার হাতে কিন্তু বালক করছে খেলা তোমার সাথে বুঝলে না; পরেরটা তো ঠিক বুঝেছো নিজের বেলা বুঝলে না। নিজকে তুমি ভাবছো রাজা সিংহাসনে অন্য কেউ; দু’চোখ বুজে দাঁড়িয়ে ছিলে- দাঁড়ায় তোমার জন্য কেউ?


  • লোভ / সাইফ আলি

    একটা দীর্ঘজীবনের লোভ আমাকে ক্রমেই অসুস্থ কোরে ফেলছে আমাকে আসুস্থ কোরে ফেলছে একটা রঙিন চশমা- আমি দেখছি একটা ডুপ্লেক্স বাড়ি, একটা গাড়ি, মনের মতো বউ আর… আর একটা নতজানু পৃথিবী আমার চারপাশে! আমি দেখছি সবার চোখে আমার প্রতি ভয়মিশ্রিত ভালোবাসা!! কিন্তু আমি চাইনা কেউ আমার কাছে দাবী নিয়ে আসুক সন্তান যেভাবে আসে বাবার কাছে!!! একটা…


  • একান্ত বাক্যেরা-১৪ / সাইফ আলি

    আমার কবিতা তুমি আনমনে ছিঁড়ে ফেলো ততবার যতবার লেখি আমি যতবার আমার ভাবনাগুলো তুলির আঁচরে সাজে যতবার ততবার মুছে ফেলো ততবার…!!!


  • একান্ত বাক্যেরা-১৫ / সাইফ আলি

    খেয়ালে কেউ হারিয়ে গেলে সহজে কি খবর মেলে…??


  • যাত্রি আমি এমন / সাইফ আলি

    তোমার চোখের অন্তরালে জাহাজডুবির ভয় সেই জাহাজের যাত্রি আমি, আমার পরিচয় জানতে তোমার আগ্রহ নেই মোটে; কারণ কি এই আমার মতো যাত্রি রোজই ওঠে? উঠতে পারে কিন্তু জেনো যাত্রি আমি এমন জাহাজটাকে ভীষণ ভালোবেসে ডুবতে রাজি পাগল প্রেমিক সহজভাবে হেসে।


  • বুঝতে বুঝতে শেষ হয়ে যায় নাটক / সাইফ আলি

    বুঝতে বুঝতে শেষ হয়ে যায় নাটক, কার চোখে কে আটক। কার কাজলের মায়ায় কে যে মরে, কোন গুটি কোন ঘরে! ভাবতে ভাবতে ভাবনা হারায় খেই, সামনে এসে একটু দাঁড়ালেই; সবটা থাকে কিন্তু কিছুই নেই!


  • কিছুটা তো চোখ লালচে বটেই / সাইফ আলি

    কিছুটা তো চোখ লালচে বটেই ঘুম না হলে তা কার দোষ; মাটির চোখে কি ধুলো জমেছিলো বল সেই ধুলো তুই নোস? তোর বাঁকা হাসি ঈদ এনে দিলে ঈদ কেনো ছিলো শোকাতুর; বুকের ঈদগা এতো সহজেই ভেঙে গেলো, এতো ভংগুর!! কিছুটা তো চোখ লালচে বটেই, তোর চোখ ঘুমে টলটল! আমার আকাশ মেঘলা হলেও তোরটা তো বেশ…


  • একান্ত বাক্যেরা-১৩ / সাইফ আলি

    চোখ মেলতেই আকাশ মিলবে আকাশে, ক্যানভাস জুুড়ে রঙিন তুলিতে আঁকা সে।


  • একান্ত বাক্যেরা-১২ / সাইফ আলি

    যখন সবাই চাঁদের আলোয় ভিজছিল আমিই কেবল শুকনো পাতার মর্মরে, চাঁদ হঠাৎই সবার কথা বাদ দিয়ে অরণ্যে চায় ঘুরতে আমার হাত ধরে।


  • সত্তা তোমায় বলছি শোনো / সাইফ আলি

    তোমার আমার অল্পকথা গল্পকথা নয়তো খানিক কল্পকথা তাতেই বা কি কথা তো ঠিক এদিক সেদিক লাভ কি ভেবে; যে যাই বলুক কষ্ট ছাড়া আর কি দেবে? লোকের কথায় কি আসে যায় কখন কোথায় ফুল ফুটেছে, চতুর্দিকে কেবল শুধু নিন্দাবাদের সোর উঠেছে। সত্তা তোমায় বলছি শোনো ঘর গুছোনো সহজ বটে কিন্তু তাতে পরের হাতে উল্টোসিধা গল্প…


  • হুদহুদ পাখির কৈফিয়ত / আল মাহমুদ

    ও রাজা সোলেমান, কেন আমার একটু এদিক ওদিক উড়ে বেড়ানোতে আপনি এমন তিতিবিরক্ত? আল্লাহ আপনাকে মানুষের, জিন ও হাওয়ানদের রাজা বানিয়েছেন। ও বাতাসকে হুকুম করার মালিক, সহস্র প্রাণের উপর দয়া দেখানোর জন্যই তো নবী-রসুলগণ আসেন পৃথিবীকে নরম করতে। আপনি পিঁপড়ে থেকে শুরু করে আমার মত হুদহুদ পাখিরও ভাষা বোঝেন। বোঝেন প্রতিটি অশ্রুসিক্ত নয়নের অনুনয়। আর…


  • তুমি প্রকৃতির প্রতিদ্বন্দ্বী / ফজলুল হক তুহিন

    যে কেউ তোমাকে দেখে বলবে- তুমি প্রকৃতির মতো সুন্দর। কিন্তু আমি আবিষ্কার করেছি: তুমি এক রহস্যমানবী- অধরা-অশেষ-অপাপবিদ্ধ- এক পলকে সবাইকে মুগ্ধ করার মতো। তবে আমি সবার হতে দিতে চাই না- তুমি শুধু আমার পৃথিবী হয়েই থাকবে। চারপাশে যে সবুজতা সজীবতায় জেগে উঠেছে, কাউকে পরওয়া করছে না; ওরা আসলে তোমার মুখের লাবণ্যের খোঁজ-খবরই রাখে না। ঐ…


  • হে সুন্দর / সায়ীদ আবুবকর

    কুসুম সুন্দর, জোছনা সুন্দর; তুমি যে সুন্দর তার অধিক। গোলাপ সুগন্ধী, বকুল সুগন্ধী; তুমি যে সুগন্ধী তার অধিক। থমকে যায় চোখ নদীর রূপ দেখে; তোমাকে দেখে যায় থমকে মন। কী আছে ধরাধামে তোমার চেয়ে বলো এমন সুন্দর, খাঁটি এমন! ১০.১০.২০১৫ সিরাজগঞ্জ


  • অন্যদিন / আহসান হাবীব

    নির্জন নদীর তীরে অপরাহ্নে ঘাসফুলে সোনার ফসলে চোখ রেখে, যে হৃদয় তোমাকে দেবার কথা ছিল- সে আজ হাটের পণ্য। হাটে হাটে নগরে বন্দরে সে হৃদয় বিজ্ঞাপিত আজ। শ্রমশক্তি আর তার ধৈর্যের পরীক্ষা চলে হাতে হাতে; হাত থেকে হাতে তার আসা যাওয়া নির্বিকার। সে হৃদয় আজ মদালস সভ্যতার দ্বারে দ্বারে বিশুদ্ধ গণিকা! কি দেব তোমাকে বলো?…


  • হাত দিয়ে ঐ চোখ ঢেকো না / সাইফ আলি

    হাত দিয়ে ঐ চোখ ঢেকো না জোছনা এসে দাঁড়ায় যাবে, হিসেব নিকেষ শেষ হবে না অন্ধকারে হারায় যাবে। অন্ধ হওয়ার ভান করো না স্বপ্ন দেখার মিটবে খায়েস, জীবন কি আর দুধের বাটি কিংবা দুধেল মিষ্টি পায়েস? অভিজ্ঞতার তিক্ততা তো আমলকি ফল খানিক বাদে, মিষ্টি অনেক স্মৃতির পাতা আপনি যেচে জড়ায় ফাঁদে। হতাশ হওয়ার কারখানাতে সকাল…


  • যুদ্ধসত্য / সাইফ আলি

    ভাবনাগুলোকে আহত ঘোড়ার মতো ছেড়ে দিলাম যা, যতদূর গেলে আর যুদ্ধের বাতাস লাগবে না যতদূর গেলে মিলে যাবে কাঙ্খিত জল। বাতাস তার সাবলিল ভাষায় যতবারই বলুক আর কোনো যুদ্ধ হবে না, নদী তার ধাবমান জলের শরীরে বয়ে নিয়ে যাক যত রক্ত ও লাশ; যুদ্ধের শেষ নেই কোনো। যুদ্ধ তো এমন এক সত্যের নাম মানুষের ইতিহাস…


  • বিচ্ছেদ-০১ / সাইফ আলি

    তুমি কি কেবল অবসরটুকু নিলে কাজের ফাঁকেও সর্বদা তুমি ছিলে, তুমি কি কেবল প্রেমেই বানাবে ঘর তোমাকে চেয়েছে ব্যথাতুর অন্তর। শত কষ্টের উপশম এনেছিলে এক জীবনের পূর্ণতা এনেছিলে।


  • শকুনের জন্য প্রার্থনা / সাইফ আলি

    শকুনের মতো তুই চেয়ে থাক- তোর ঐ দৃষ্টির মোহে পুড়বে না আমাদের সাজানো বাগান। তবু তোকে ভালোবাসি, ভালোবাসা আমাদের রক্ত ও মজ্জায়; আমাদের প্রেমিকের চোখ, কেবলই প্রেমের কথা কয়। আমাদের মড়ার শরীর তোর ঠোঁটে লেগে থাকে থাক, আমাদের সবুজ জীবন কখনোই ছুঁতে পারবি না। শকুনেরা ভালো থাক ভালো থাক সুতিক্ষ্ন দৃষ্টি তোদের; আমাদের ডাস্টবিনগুলো রুটি…


  • আমরা ছিলাম কেউ ছিলো না / সাইফ আলি

    হৃদয়টাকে আলতো করে হাতের মুঠোয় রাখতে পারো রাখতে পারো ভালোবাসার সোকেজ জুড়ে পুতুল করে কিন্তু তাতে মিলবে কিনা ভালোবাসার লাল ঘোড়াটা একটুখানি সময় পেলে ভাবতে পারো। শুকনো পাতা ডাল ছেড়েছে এখন তাকে ভুলতে পারো একটা করে রাতের মায়ায় স্বপ্নগুলো খুলতে পারো মাটির কাছে ফিরতে যদি খুব বেশিক্ষণ সময় লাগে বেলকোনিতে দাঁড়িয়ে থেকে পুরোনো গান তুলতে…


  • পুষ্প ছুঁই হাতে / সায়ীদ আবুবকর

    ইচ্ছে করে শুধু পুষ্প ছুঁই হাতে, মধুতে যেন হাত না-ভেজে কোনোদিন; কেবল পান করি সুবাস তৃষ্ণাতে, শরাবে যেন গলা না-ভেজে কোনোদিন ইচ্ছে করে শুধু তোমাকে ছুঁই মনে, শরীর দিয়ে যেন না-ছুঁই একদিনও; তোমাকে তুলে রাখি বুকের এক কোণে, তেজস্ক্রিয় রোদে না-আনি একদিনও ৩.১০.২০১৫ সিরাজগঞ্জ