• নাটক / মুসা আল হাফিজ

    বাতাসের যে জগতে মৌনতার বাসসে অতলে শব্দহীন এ কোন কোরাস? আমাতে মুখর হয়ে আমাকে জাগায়সকল প্রদীপে জ্বলে, নিজেকে জ্বালায় গানের গহীনে বসে হেসেছে যে সুখকে দেখেছো কে দেখেছো সে প্রেমের মুখ যত ধ্যান নিগূঢ় এই রাত্রির মনেতার ভার ছড়ালাম বনে – উপবনে বন হলো নিখিলের সবুজ সাধকএভাবেই জমে গেলো দারুণ নাটক ধরার নাটকগুলো জমবে বলেআমার…


  • সত্ত্বার সংগীত / মুসা আল হাফিজ

    একটি মোহন হাসি জেগে আছেউত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে উপরে, নিচেডানে, বামে, আগুন-পানি, আলো- অন্ধকারের পাহারায়সমস্ত স্রোতধারায় কী নাম এ হাসির বলবে কবি?আমি জানি তার নাম সব ভালো নাম এ নামের মায়া থেকে তৃণের সংসারে এলো নন্দনের ঘ্রাণপৃথিবীতে নেমে এলো দুধের ফেনার মতো প্রত্যুষের প্রাণ আত্মীয় বাতাস এসে দু’ মেরু সজাগ করেছড়ালো সে হাসির সুরে সবার…


  • সাম্প্রতিক পৃথিবী / মুসা আল হাফিজ

    দুধের গামলায় ক্লেদাক্ত পা ডুবিয়েঘেউ ঘেউ করছে নেড়ে কুকুররক্তাক্ত সবুজ পড়ে আছে মৃত গোলাপদের মাঝখানে জখমী সূর্য থেকে চুইয়ে পড়ছে লাল পুঁজ আরসন্ধ্যার লাল প্রস্রাব প্রতিধ্বনি আর ছায়ামূর্তিরা ইতিহাস থেকে নেমে আসছেতারা কাউকে উন্মাদ বানাচ্ছে মেরে ফেলবে বলে ! আটলান্টিক পেরুতে কাদছে সভ্যতার যাযাবর


  • আজ কার জন্ম হয়েছিলো? / মুসা আল হাফিজ

    আমার কি জন্ম হয়েছিলো কোনোদিন?বাতাস কি শুনেছিলো আমার প্রথম চিত্কার?কখন কোথায়?মনে পড়ে না শুধু মনে পড়ে জন্মের আগে আমার জন্ম হয়েছিলোতারও আগে আমি ছিলাম কোথাওনা , আমি তো ছিলামআমার আসলে জন্ম হয়নি কোনো কিন্তু যদি জন্মের কথা বলো, প্রতিমুহূর্তেই জন্ম নিচ্ছি এই যে একটু আগে একটি কাক তার মাতৃভাষা শিখিয়ে গেলোএই যে এক পশলা হাওয়া…


  • আগুনের মা / মুসা আল হাফিজ

    আলো ও আগুনের মধ্যে অধিক উজ্জ্বল বলে আগুনকে গর্ভে নিয়েমেয়েটি হয়ে গেলো আগুনের মা! আগুনের মা আগুনরে জড়িয়ে ধরে শান্তির বালিশে ঘুমায়আগুনের ঘুম আসে নাছটফট করেআগুনরে বুকে তুলে নেয় আগুনের মা গান গায় আমার আগুন যেন ‘থাকে দুধে-ভাতে’দুধে ভাতে থাকতে থাকতে আগুন হলো যুবক তাকে বলা হলো স্বপ্ন পুরণ করো, ‘জ্বলে উঠো আপন শক্তিতে’মায়ের স্বপ্ন…


  • নদী / মুসা আল হাফিজ

    আমার দেশে প্রধান নদীর নাম অশ্রুভেতরে দহন নিয়ে বয় নদী বয়জিগরের রক্তকে বানিয়েছি পানিস্রোতে স্রোতে ভেসে যায় গলিত হৃদয় সেই নদী আছে মানে আছি বেঁচে আছিঅশ্রুর গৌরবে যাই কাছাকাছি!


  • আছে / মুসা আল হাফিজ

    যে পৃথিবী মদভরা, সে পৃথিবী এইযে পৃথিবী গানভরা, সে পৃথিবী এইআনন্দ ও নৃত্যময় গাছ-ঘাস এই তুমি দেখো নেই!আহা, কেন নেই? যেইতুমি নেই বলো, হতে থাকে নেই বলো আছে বলো আছে বলো আছেআছে-বসন্তের পাতাফুল শীতাহত গাছে!


  • দৌড় / মুসা আল হাফিজ

    আমার রোগের চিকিৎসায় এসেসব ডাক্তার রোগী হতে থাকলো তারা বললো, কেউ আমাকে হত্যা করে পালিয়েছে আমার লাশ ভূতুড়ে গোরস্থানে না গিয়েবড়সড় এবং ঝলমলে গোরস্থানের খোঁজে এসেহাজির হলো এই মহানগরে! আমি জুতো ছাড়া নগরীতে পা রাখলাম প্রথম শিশুর মতোপ্রথম পদক্ষেপেই একটি তোরণ খুলে গেলোঅবিশ্বাস্য আকর্ষণ দিয়ে সাজানো চারপাশ!কিন্তু ভেতরে দোজখ, ভয়াল, ভূতুড়ে আমি ভূতুড়ে দোজখ থেকে…


  • ভোরের দেয়ালিকা / মুসা আল হাফিজ

    শূন্যতার ঘূর্ণিঝড় আমাকে আছড়ে ফেলতে চায় সূর্যের পাটাতন থেকেবালির সায়রে । আহা! মরুভূমির আগুনে মরুদ্যানেরকতো না বাসর সাজালাম!যেখানে মানুষের পা সেখানেই উদ্ভাবন!হে বস্তুর কংকাল থেকে বেরিয়ে আসা বুদ্ধিমান অবতার!তোমার হৃদয়রিক্ত দর্শন কি জীবনের অভিশপ্ত মরুভূমি নয়? অপেক্ষা করো, মরুভূমিতেই ফুটিয়ে তুলবো সুন্দরের চামেলি -গোলাপ! তোমরা কেউ ভেবো না, সমুদ্রের তরঙ্গ ঠেলে স্বপ্নের সৌরভ নিয়েবয়ে চলা…


  • হে পৃথিবী, খাও! / মুসা আল হাফিজ

    তুমি আমাকে খাবে?খাও তুমি কি জানো কী খেতে যাচ্ছো?নায়াগ্রার রক্তপাত,তাতার তেজের দীর্ঘশ্বাস,কাকের চুলের রাত্রি আর না-জীবন,না-মরণের চিৎকার! জীবনকে আমি চাইনি সীমাবদ্ধতার দোষেমরণকে আমি চাইনি যোগাযোগের বিভ্রাটে! যদি আমাকে খাওক্ষুধা যাবে বেড়ে!ঝড়-বাদল,খরাহত্যা- রাজনীতি,সেনানিবাস, রোকেয়া হলসমুদ্র সৈকত, বহুজাতিক চুক্তিসব তুমি খাবে শুধু বেড়ে চলবে ক্ষুধা আমাকে খেয়ে ক্ষুধা বাড়লে আরো বেশি আমাকেই খাবে!খাবে ব্যাবিলন, হরপ্পা, সমতটকিংবা ইনকা,…


  • পরম সাঁতার / মুসা আল হাফিজ

    হৃদয়ের গভীর প্রদেশে বৃক্ষ আর পাথরের নিশিতে বিচরণ করেছিবিচিত্র ফুলকে জেনেছি ভাই, সবুজ পল্লবকে পরমাত্মীয়খেলেছি সুগন্ধি হাওয়ার হিন্দোলে জলের কথা আর বলো নাসাগরের গহীনে কতোবার লুকিয়েছি ঝিনুকের মতোকতোবার সমুদ্রকে সত্ত্বার সঙ্গে মিশিয়েছি দূর্বার আরামেসমুদ্রতলের বৃক্ষ পাহাড় আর হর্ষের মৎসেরা জানেআমি জলের ইবনে বতুতা আকাশেও ছুটিয়েছি গতির বলাকা, মেঘের বুকে রেখেছি পদচ্ছাপমানুষের জয়গাঁথা ছড়িয়ে দিয়েছি ইথারে…


  • রুমীর বিলাপ / মুসা আল হাফিজ

    ভষ্ম হলো দিবস, যেভাবে বজ্রপাতে পুড়ে যায় বৃক্ষের ডালভষ্ম হলো রাত আততায়ী বিচ্ছেদের বারুদে লাভানিঃস্রাবী সূর্যকে আমার তুষারঝড়ে নিভিয়ে দাওতুহিন কুমেরুর তুষার পাহাড় আমার আগুনে গলিয়ে দাও মৃত্যুকে পাকড়াও করে ইতিহাসের বিষুবরেখায় পুঁতে ফেলোজন্মকে ব্যথাহত চক্রবালে অশ্রুমুক্তোয় মিলিয়ে দাও পৃথিবীতে থাকবে শুধু অথৈ প্রেমালাপ যেখানে প্রেম নেই, ঝরে পড়ো বিষাদের ফুলযেখানে প্রেম নেই, লুপ্ত হও…


  • নরবলির দুধ / মুসা আল হাফিজ

    এই ঘাড়ভাঙা দিনের চেয়ে ঘাড়ত্যাড়া রাতের মুখ ধারালোএই পরাজিত জ্যোৎস্নার চেয়ে আকাশের রক্তবমি অনেক সঙ্গত বর্ণবাদের বিজ্ঞাপিত এই সব দুধ নাসিকায় নিয়ে আসে নরবলির ঘ্রাণ!যান্ত্রিক খামারে যদি শ্বেত এই গাভীর ওলান থেকেআরো নামে উদ্বেল দুধ, আমি তার ফেনায় দেখি নিগ্রোর মুখ! গামলায় দুধ জমে, হাসেকরুণ শতকগুলো দেশে দেশে কেঁপে উঠে দীর্ঘ দীর্ঘশ্বাসে!


  • রুহ যখন জাগে / মুসা আল হাফিজ

    চৌরাস্তায় ওরা আমাকে করেছিল খুনছিন্নভিন্ন করেছিলো গোটা দেহ। ধুলোর জায়নামাজ রক্তে ভিজিয়েমত্ত উল্লাসে দুষ্ট জিনের মতো নেঁচে উঠলোওদের আলখেল্লা কিন্তু না, মুসা আল হাফিজকেটুকরো টুকরো করে দিলেওতার মদ্যপান শেষ হবে না, তার পানপাত্রছিনিয়ে নিতে পারবে নাকোনো দুঃশাসন! যদি সে পানশালায় না যায়, তাহলে পৃথিবীরনিঃশ্বাস থেমে যাবেবাতাসে ধ্বণিত হবে কালের মর্সিয়ানীলিমায় ছড়িয়ে পড়বে শোকের হাহাকার মদের…


  • চিঠি / মুসা আল হাফিজ

    মৃত্যু একটি চিঠি দিয়েছেঅপরূপ হাতের লিখনসেই চিঠি এই মন করেছে হরণ কিছুই লেখেনি তেমনশুভেচ্ছা জানিয়েছে আরবলেছে- আমাকে তোমারজন্মের অধিক প্রয়োজন কেন? কেন? বলে যেইপ্রশ্ন করি তারেমৃত্যু তার বুক খোলে দেখায় আমারে! আমি তো অবাক!আহা! এ কোন মরণ? বুকে তার জীবনেরও বেশি আয়োজন!


  • আমি ও নিয়তি / মুসা আল হাফিজ

    আমি সাঁপ হয়ে দংশন করলাম আমাকেওঝা ওঝা বলে চিৎকার করলাম বলা হলো তুমিই ওঝা হয়ে যাও আমি এক তৈলাক্ত বাঁশ, যে বাঁশ বেয়ে মাথায় উঠার কাজটিও আমার আমাকে বানিয়েছো বাঁশি আর সমজে দিয়েছোলাল তরবারির কাজপরে যখন তরবারি হয়ে সমরের মাঠে ঝলসে উঠলামতখনই হুকুম এলো সুর তুলো হে বীণা! একবার বারুদ আর আরেকবার গোলাপ বলে আমার…


  • যে দান তোমার / মুসা আল হাফিজ

    পেয়ালায় দেয়া হলো লবণময় পানিকেউ পারেনি পান করতে শুধু এক প্রেমিক আয়াজ মিষ্ট মিষ্ট বলেসকল তিক্ততাকে বুকে ভরে নিলেন । তাকে বলা হলো- ভয়াল তিক্ততাতোমার কাছে মিঠে হলো কীসে ?আয়াজ বললেন- অজস্রবার যার মিঠে শরবত পান করেছি ।আজ একবার পেয়ালায় তিক্ত পানীয় দেখেতার অনুদানকে আমি ছোট করতে পারি ? প্রিয় !আমি তোমার বিরহের লবণভরাগেলাস পান…


  • তুমি আর আমি / মুসা আল হাফিজ

    যাও, সাগরে সাঁতরাও,একটি পশমও যেন ভিজে না পানিতে! মানলাম যাও, আগুনের মধ্যে সংগীত গেয়ে চলোতোমার সুরে যেনো হৃদয়ের বোশেখ নেমে আসে মানলাম যাও, লড়ো গিয়ে নেকড়ের সাথেতোমারই অরণ্যে বসে যে চিবুয় তোমাকে মানলাম যাও, তোমার স্বপ্নকে রেখে দিলাম দৈত্যের নোখেতার থেকে ছিনিয়ে আনো আপন তন্তু মানলাম কিন্তু যখন বললে সকল দিকে ব্যাপ্ত আমাকে নিজেই খুঁজে…


  • আমি / মুসা আল হাফিজ

    প্রবল প্রয়োজনে আমি নিজেকে খেয়ে চলছিকেউ দেখছে নাদেখছে যখন খাচ্ছি ভাত আর মাছ যুগ যুগ ধরে ঘরে বাইরে নিজেকে পরিধান করছিতারা শুধু দেখলো মাথার টুপি ! নিজেকে যখন শরাব বানিয়ে পান করি হরদমকেউ দেখেনি কভুদেখলো যখন হাতে নিলাম কাচের পেয়ালা ! পথের ধারে লাশ দেখেছে তারাজানলো না কেউ লাশটি আমারহত্যাকারী আমিই !! তারা হৈ চৈ…


  • তুমি / মুসা আল হাফিজ

    তুমি আমাকে প্রতিদিন ছুঁড়ে মারছোএক মৃত্যু থেকে আরেক মৃত্যুতে! আমার আনন্দরোলে অরণ্যের ধারে গাইছেকালের মুনিয়া ! আমাকে দুঃখ দেবে ?দুঃখকে আমি অনুগ্রহ নামে ডাকি তাড়াবে আমাকে ?বিরহের হৃদয় থেকে আমি আবিস্কার করি গোপন আনন্দ যদি আমাকে শাস্তি দিতেই হয়, তাহলে তোমাকে দাওতুমিই আমার একমাত্র শাস্তি এবং পুরস্কার