• তুমি ছাড়া কোন বসন্ত / সাইফ আলি

    তুমি ছাড়া কোন বসন্তের কথা বলে লোকে কৃষ্ণচুড়া ছাড়া, পলাশের রঙ ছাড়া ভিন্ন কি বসন্ত এসেছে এখানে !! রিকশাতে কেউ চুলে গুঁজে ফুল, দোকানের ফুল রঙিন শাড়ির ভাঁজে ভাঁজে তার বসন্ত প্রকাশ অথচ আমার বসন্ত আসার নেই অবকাশ- তোমাকে ছাড়াই কখনো বসন্ত আসে না নির্ভুল। আমার বসন্ত তোমাকে ঘিরেই ঘুরে ফিরে সেই তোমার তীরেই…


  • কিছু অবসর লক্ষ্যভ্রষ্ট পথে / সাইফ আলি

    আসুন কিছুটা অবসর নিয়ে খেলি কিছুটা জীবন লক্ষ্যভ্রষ্ট পথে মেঘছেড়া রাত আলো-আঁধারির ঘোরে আসুন কিছুটা জীবন খরচা করি। ব্যস্ত জীবন একই সংলাপে গাঁথা ভাত চাই শাদা, চকচকে কালো জুতো এবং কিছুটা বিদেশী বাসনা মেখে রাস্তা-অফিস, অফিস-রাস্তা-বাড়ি। আসুন কিছুটা সময় খরচা করি কিছু অবসর লক্ষ্যভ্রষ্ট পথে-


  • একটা ছোটো গল্প ছিলো / সাইফ আলি

    একটা ছোটো গল্প ছিলো জোনাক জ্বলা রাতকে নিয়ে বাঁশ বাগানের ফোকর গলে চুইয়ে পড়া চাঁদকে নিয়ে- এবং কিছু বাধ না মানা ঝটকা হাওয়ায় উড়ন্ত চুল কাচের চুড়ি, টিকলি পরা শ্যামলা কপাল, টোল পরা গাল সকাল বিকাল খিলখিলিয়ে হাসতে থাকা একটা ছোটো গল্প ছিলো। একটা ছোটো গল্প ছিলো মেহেদী লাল- সবুজ পাতা দারুণ ব্যথায় রাঙাচ্ছে এক…


  • এমন প্রেমের দরকার নেই / সাইফ আলি

    বন্ধু আমার জুতা হারানোর জবাবদিহিতা চাচ্ছি না চাচ্ছি না আমি জানতে আমার ডিমের বাটিতে ঘাটতি ক্যান ফেসবুকে তোর বদ অভ্যাসের কোনো কথা আজ তুলছি না চায়ের মূল্য মিটাবো আমিই, সিগারেট চাস পাবি সেটাও কিন্তু আমাকে স্বদেশ প্রেমের মর্ম বোঝাতে বললি তুই- মরছে মরুক জনগণ তবু আপোষে থাকুক স্বদেশ ভুঁই!! বন্ধু আমার এমন প্রেমের দরকার নেই…


  • মিছিলটা নাই / সাইফ আলি

    ছেড়িটার চিবুকের তিল ছেড়ার অন্তরালে জাগায় মিছিল তিল ছিলো ফেক ছেড়িও অনেক চালু ছিলো তাই ছেড়া আছে শুধু সেই মিছিলটা নাই…


  • মানুষকে ভালোবেসে / সাইফ আলি

    চাঁদ খেলে লুকোচুরি মেঘটার আঁড়ালে সহযে কি ধরা যায় দুই হাত বাড়ালে? না না ধরা যায় না তা, তবু ভালোবাসা যায় মানুষকে ভালোবেসে আরো কাছে আসা যায়। একেবেঁকে সব নদী সমুদ্রে মিশে যায় ছোট নদী বড় নদী কোনো ভেদাভেদ নাই সাগরের কাছ থেকে শিখে এই তত্ব মানবিক গুনে নিজ বাড়াও মহত্ব। আকাশের নীলে তুমি ছিলে…


  • নাগাসাকি সভ্যতার শেষকৃত্যে / আল মুজাহিদী

    আমরা কি সূর্যকে আবার বলতে পারবো, ‘আমরা এখনও সেই নরকের জ্বলন্ত অঙ্গারে জেগে আছি।’ মানুষের মড়ার খুলিতে ধ্বংসের আগুন আমাদের করোটিতে দজ্জালের খড়গ তুলে ধরা আমাদের হৃৎপিণ্ডে দানব বাজাচ্ছে যুদ্ধের দামামা তুমি কিন্তু এখনও জ্বলছো মাথার উপর আগের মতোই সভ্যতার শেষকৃত্যে তুমি এখনও জ্বলছো। প্রেয়সীর পোড়ানো শরীরে কিংবা স্তনবৃন্তে ঝরে পড়েছিলো তোমার শেষ রশ্মি। আমি…


  • মেঘ থেকে মাটি পর্যন্ত / আল মাহমুদ

    আমি নিজের মধ্যে আমার ইচ্ছেমতো ঋতু পরিবর্তনের আবহাওয়া তৈরি করে নেওয়ার অবস্থায় পৌছেছি না অন্ধত্ব না বার্ধক্য কেবল অস্তিত্বের কার্যকারণ আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে আকাশের দিকে মেঘের ওপর ঠেস দিয়ে আমি পৃথিবীকে দেখি দেখি আমার জন্মের দ্বীপদেশকে খুব মৃদু শব্দে উচ্চারণ করি, বাংলাদেশ এতো মৃদু যে আমার অন্তরের শব্দ আমার কানে পৌছোয় না। একদা আমি…


  • শেয়াল / সায়ীদ আবুবকর

    শেয়ালের মতো হাসছিল সে খ্যা খ্যা করে, হতবাক হয়ে দেখছিল তাকে পথের মানুষ; মাঝে মাঝে তার শুকনো হাসিটা যাচ্ছিল ঝরে, মনে হচ্ছিল ফুটো হয়ে যাওয়া রঙিন ফানুস। বন্ধুরা তার যে-কথাই বলে, হেসে হয় খুন মাঝে মাঝে থামে, যেন ব্রেক কষা মালবাহী ট্রাক আবার সে হাসে, যেন পেট ভরা মাতাল শকুন; রাস্তার লোক দূর থেকে দেখে…


  • অমরতার আক্ষেপ / আল মাহমুদ

    কতবার ভেবেছি কবির আংরাখা আমি খুলে ফেলি কিন্তু জগতের সবগুলো চোখ আমার নগ্নতা অবলোকনে উদগ্রীব। তুমি তো জানো কবির কোনো বন্ধু হয় না। যেমন রাজার কোনো বন্ধু থাকে না। আমি আমার পোশাক তোমার পালঙ্ক স্পর্শ করে খুলে ফেলতে চাই। চুমকির কাজ করা এই পিরহান, দামেস্কের দর্জির তৈরি এই কোট, রেশমের ঝলকানো এই পাজামা, একলক্ষ মুক্তো…


  • পিঁপড়ের বিস্ময় / সায়ীদ আবুবকর

    একদিন এক জ্ঞানী পিঁপড়ে চললো ছুটে, ছয় পায়ে, তার কওমের কাছে। গিয়ে সে বললো: ‘মানুষগুলো কি অমানুষ দ্যাখো! যেখানেই পায়, আলোয় কি অন্ধকারে, দানবের মতো দুপায়ে পিষ্টিয়ে তারা মারে আমাদের। মারে আগুনে পুড়িয়ে কিংবা কেরোসিন ঢেলে। শয়ে শয়ে পিঁপড়ারা পড়ি মারা, কখনও বা লাখে লাখে, যেন ভয়াল প্রলয়ে উল্টে যায় মুহূর্তে অদৃষ্ট আমাদের। আমাদের বীভৎস…


  • নাবিক / আল মাহমুদ

    দেখো আমার মুখের দিকে। মনে হবে নোনা তরঙ্গের উপর ডানা মেলে দিয়েছে এক গাঙচিল। মনে হবে ফেনার আলোড়নের মধ্যে আমার জন্ম মনে হবে মাটি নয় তরঙ্গই আমার আবাস। আমি জানি ঢেউয়ের ভেতর শুয়ে আছে আমার কত পূর্বসূরি ঢেউয়ের ভেতর আমি তাদের চোখ, চোখের মণি মুক্তা হয়ে যেতে দেখেছি তাদের হাড়গোড় এখন প্রবাল তাদের কত স্বাদ…


  • সন্ধ্যার সাথে আরো কিছু কথা হোক / সাইফ আলি

    বৃষ্টি বিকেল ঘোলাটে মেঘলা চোখ সন্ধ্যার সাথে আরো কিছু কথা হোক ভেজা ঘাসেদের শরীরের ঘ্রাণ আর কিছুটা সময় একলা শুধু একলা… আকাশের কথা বাতাসের গান বাদ মাঠের উপর উপুড় মাঠের কাব্য জোনাকির কথা জোছনার কথা বাদ নতুন চালের ভাপায় মজেছে মন, আর সাথে সাথে অজপাড়া গাঁ’র খোপা খোলা এক সন্ধ্র্যার আয়োজন- কাশবনে কেউ দোলায় শফেদ…


  • পেন্সিল দিয়ে লেখা / সাইফ আলি

    মুছে দেবে দাও, পার্মানেন্ট তো নই পেন্সিল দিয়ে লেখা; শাদা করো পাতা ইরেজার দিয়ে ঘষে কিন্তু যে দাগ নিখুঁত গিয়েছে বসে গহীনে তোমার, সে তোমার চির সই মুছে দেবে দাও প্রিয় পার্মানেন্ট তো নই-


  • আত্মার কথা/ সাইফ আলি

    আবার নতুন করে লেখা হোক ইতিহাস চাপা পড়া সত্যের ধুলোজমা পিঠ লোকে আবার দেখুক অন্ধের চোখ ফের দৃষ্টির ঘ্রাণ পাক আত্মার কথা কবি আবার লেখুক। দরজাটা খুলে যাক জনালাটা খুলে যাক আজানের সুরে সুরে জেগে যাক মানবতা সুবহে সাদিক লোকে আবার দেখুক… আবার নতুন করে লেখা হোক ইতিহাস আত্মার কথা কবি আবার লেখুক।


  • ঝড় থেমে গেলে / সাইফ আলি

    ঝড় থেমে গেলে নামুক দু’ফোটা বৃষ্টি ধুয়ে দিয়ে যাক অযথা ঘোলাটে দৃষ্টি শুকনো পাতারা উড়তে উড়তে থেমে যাক কিছু জঞ্জাল এ শরীর থেকে নেমে যাক বেওয়ারিশ কিছু আশা-হতাশার টিপ টিপ আলো জ্বলছে কিছুটা সত্য কিছুটা মিথ্যে ইনিয়ে-বিনিয়ে বলছে অগোছালো এই কবিতার কথা যাক ধুয়ে যাক এইবার ভালোবাসা ছিলো, প্রেম ছিলো কিছু; নেই আর…


  • আমাদের কথাগুলো মুছে যায় / সাইফ আলি

    আমাদের স্বপ্নেরা ভিটে মাটি ছাড়া আকাশে উড়ছে খুব, উড়তে থাকুক আমাদের কথাগুলো শুকনো পাতার মতো মর্মরে, পুড়ে যায়; পুড়তে থাকুক। আমাদের গাল ছুঁয়ে নেমে যায় শেয়ালের লালা কাঁচা মাংসের দলা ঝুলে থাকে হৃদয়ের মোহে আমরা কবিতা লেখি, কবিতার ফুল নিয়ে ঘুরি তবুও অলংকার রাতের আঁধারে যায় চুরি… বীর্য সেনানী খুব তড়পায় ডিম্বের খোঁজে ইতিহাস লেখা…


  • এই কবিতা নতুন দিনের গানা-০৪ / সাইফ আলি

    (ধারাবাহিক কবিতা) পাচ তারকা সাত তারকায় তোমার যাতায়াত সকাল বিকাল গুণীজনের রাখছো মাথায় হাত গুণী-মুণি-মুন্সি ওরা অসারণ বটে সাধারণের ভাগ্যে কি আর ওসব কিছু ঘটে! সাধারণের ভাতের হাড়ি ডাল-খিচুড়ি পাকায় ঘ্যাচর ঘ্যাচর শব্দ-দূষণ ব্যর্থ জীবন-চাকায়- পাচতারকার বাইজি ছাড়া ডাকবো তোমায় কি ওটাই তোমার মূল পরিচয় নয় কি নেতাজি? বেগুন গাছের দুইটি পাতা, টুনটুনি তার ফাঁকে…


  • এই কবিতা নতুন দিনের গানা- ০৩ / সাইফ আলি

    (ধারাবাহিক কবিতা) দেখুন জনাব লাট-সাহেবের নাতি দোষের কথা উঠলে দোষী জাতি কিন্তু যদি গুণের কথা বলেন আম্রিকা মেড তৈলে গতর ডলেন; এদেশ নাকি দুর্নীতিতে সেরা এদেশ নাকি কুলাঙ্গারের ডেরা আপনি তবে চোরের ঘরের নাতি ক্যামনে দেখান সাধুর তেলেসমাতি! ঘিঞ্জি এদেশ বস্তি বলাই ভালো সে বস্তিতে দালান তুলেই থাকেন, হাজার রকম সমস্যাতে তবু বছর ব্যপি অমুক-তমুক…


  • এই কবিতা নতুন দিনের গানা- ০২ / সাইফ আলি

    (ধারাবাহিক কবিতা) মেহেরবানি করুন জনাব, একটুখানি শুনুন দু’দিন ধরে জ্বলছে না যেই উনুন সেই উনুনের নীরব শীতলতা লাগতে পারে হয়তো প্রগলভতা কিন্তু যদি সত্যি ওঠে জ্বলে এই কবিতা বাধতে পারে দানা- মুট-মুজুরি করছে যারা মুটে এদিক সেদিক খাচ্ছে খুটে খুটে রিকশা-ভ্যানে কঠিন জীবন চাকা ঘুরছে যাদের, তাদের যদি লুটে শান্তি খোঁজেন; শান্তি কি আর মোয়া?…