-
কার ঘরেতে আগুন লাগে / সাইফ আলি
কার ঘরেতে আগুন লাগে জ্বলে কার অন্তর, দরজা খুলে সবাই খোঁজে ঘরের ভেতর ঘর। একটা ঘরের পর্দা নাড়ে অন্য ঘরের হাওয়া, দরজা খুলে অন্দরে তার সরব আসা-যাওয়া। পুরোন চালার ছিদ্র গলে জোসনা নামে রাতে, তখন সে ঘর পিরিত জমায় অন্য ঘরের সাথে। ওরে, ঘরের সাথে ঘরের পিরিত মেলে না উত্তর; দরজা খুলে সবাই খোঁজে ঘরের…