• ভাল্লাগে তাই / সাইফ আলি

    হাসতে আমার ভাল্লাগে তাই হাসি,হাসলে সকাল শিশির দানায়ছড়িয়ে পড়ে মুক্তো রাশি রাশি। ছুটতে আমার ভাল্লাগে তাই ছুটি,ছুটলে ভ্রমর গুনগুনিয়েমিষ্টি সুরে গান শুনিয়ে;ফুলকলিরা হেসে হেসে খায় যে লুটোপুটি। বাসতে ভালো ভাল্লাগে তাই বাসিপণ করি এই, ভালোবেসেই থাকবো পাশাপাশি। ০৩.০২.২০কিশোর পাতা মে ২০২০ এ প্রকাশিত


  • খোকা খুকি এবং দাদুর ছড়া / সাইফ আলি

    ১.নীলের বুকে আরেকটু নীলমেললো ডানা দুরন্ত চিলচিলের ঠোঁটে মেঘের কুঁচিদুধ-পায়েশে খোকার রুচি। ২আকাশটা কি? মস্ত ফাঁকা!বুক পকেটে দশটা টাকা,দশ টাকাতে কিনলো ফুলফুল খুকিটার লম্বা চুল। ৩মগডালে কি? মেঘের চুঁড়োদাদুর হাতে মাছের মুড়োচুষলো দাদু সড়াৎ সপড়লো ঝরে বকের ব। ২৫.০১.২০কিশোর পাতা জুন ২০২০ এ প্রকাশিত


  • ফড়িং / সাইফ আলি

    ফড়ফড়িয়ে ফড়িং ওড়েফড়িং ফড়িং মনদুইটা ফড়িং বুকের ভিতর উড়ছে সারাক্ষণ। হঠাৎ লাল ফড়িঙের লাল পাখাটা আটকে গেলো কিসে;নীল ফড়িঙের নীল দিলো কেপায়ের তলায় পিষে? ফড়িং পাখার স্বপ্নগুলোছড়িয়ে দিলাম ঘাসেএবং কিছু উড়িয়ে দিলামশূন্যে নীল আকাশে। 20.01.19কিশোর পাতা জানুয়ারি ২০২০ এ প্রকাশিত


  • মায়ের মতো দেশ / সাইফ আলি

    সবাই বলে এই মাটিতে মা গিয়েছে মিশে, আমি দেখি মায়ের হাসি একটি ধানের শীষে। সবুজ পাতায় মুখ লুকিয়ে টুনটুনিটা ডাকে’ ঘাসের বুকে শিশির জমে নদীর বাঁকে বাঁকে। সেই শিশিরে ভোর না হতেই হীরে মানিক জ্বলে, রূপ যেনো তার মায়ের মতো টুনটুনি তাই বলে। নীল শাড়িটা আকাশ নিলো সবুজ নিলো বন, মাটির সাথে মিশলো আমার বাংলা…