-
কুয়াশা ঠেলে ঠেলে / সাইফ আলি
কুয়াশা ঠেলে ঠেলেএসেছি সবই তো ফেলেযা কিছু ছিলো দু’হাতেহারিয়ে একা বিকেলে।। কতদূর সে মঞ্জিল বলোকাওসার টলোমলো পেয়ালায়?আমি কি ক্ষমা পাবো হায়? দুচোখের নেশা কেটেছেকেটেছে আঁধার রাতবুঝেছি শাদা-কালোরচিরন্তন এ তফাৎ;নিজেকে বলেছি আমি,বলোতো তুমি কি পেলে? স্বপ্ন হারানো পাখিফের আবার ডানা মেলতে চায়হে প্রভু রেখোনা আমায়একাকি এবং অসহায়।।দুর্বল হৃদয়ে আমারদিওগো প্রশান্তি ঢেলে। ১৮.০৪.২২