-
কে টানে চাদর তোমার / সাইফ আলি
কে টানে চাদর তোমারঅধিকার কার,কে করে অহংকারযুক্তি কি তার? একটি ফুলের কাছে হেরে যায় যে,ছোট্ট পাখির কাছে করে আবদার!সৌরভ গৌরব কিছু নেই যার।। একটু নদীর মতো চলতে যে চায়একটু সাগর তীরে পা ভিজাবারআবদার ঝরে পড়ে কণ্ঠে যার!! প্রজাতির পিঠেরোদ ঝরে পড়ে মিঠেসেই মিঠে রোদে চোখপুড়ে যায় যার,সে করে অহংকার!যুক্তি কি তার? ১৪/০৭/২২