• কোন সুন্দরে চোখ ডুবিয়ে / সাইফ আলি

    কোন সুন্দরে চোখ ডুবিয়েমজেছো পাপের আসরে?সে সুন্দর নয় কভূ সুন্দর নয়যদি মুক্তি না মেলে রোজ হাশরে।। ওগো মুসাফির একটু দাঁড়াওএকটু থেমে পথ বুঝে নাও,ভুল পথে মঞ্জিল পাবে নাপড়বে অথৈ সাগরে।। পথের মাঝে নামলে আঁধারনিয়েছো কি প্রস্তুতি তার?কার উপরে ভরসা তোমার,করবে কে পার হাত ধরে?? ০৫/০৮/২২