• খনার বর্ণনা : সনেট পঞ্চক (৫) / আল মাহমুদ

    নারীর কামিনী দেহ যামিনীর তৃতীয় প্রহরে আতর-চন্দনে লেপে যে পুরুষ একবার ছোঁয়, নিখিলের নগ্নতাকে জেনো সে-ই আলিঙ্গনে ধরে সৃজনের পঞ্চভূত তার সাথে একখাটে শোয়; নিসর্গের নীতি মেনে এসো পতি, মেঘবৃষ্টি গণি জগতের উপকার জ্যোতিষের শাস্ত্রে লেখা নাই; ঋতুর বৈচিত্রে কাঁপে লীলাবতী খনার ধমনী মাটির মাহাত্ম্য গেয়ে এসো দোঁহে লাঙলে দাঁড়াই। কিষাণের সোনা জেনো কার্তিকের কর্ষনের…


  • খনার বর্ণনা : সনেট পঞ্চক (৪) / আল মাহমুদ

    পান খাও হে পন্ডিত কথা কও রসভরা ঠারে না জানো ভেষজবিদ্যা সার কর শাস্ত্রের বচন; পানের মহিমা বলি শোনো স্বামী, খনার বিচারে শাওন পানের মাস। এই লতা রাবণের ধন। এই পান মুখে দিয়ে চার্বাকের বেদের বিরোধী গুয়ার সোয়াদ চেখে পঞ্চমুখে ভজে ইহকাল; তির্যক যুক্তিতে কাটে চতুর্বেদ, ব্রাহ্মণের বোধি; বলে এ জগৎ সত্য অন্য সবি শূন্যের…


  • খনার বর্ণনা : সনেট পঞ্চক (৩) / আল মাহমুদ

    নারীর দেহের চেয়ে নম্য কিছু নেই পৃথিবীতে সব শাস্ত্র ঘেঁটে শেষে হে জ্যোতিষী নারীতে আরাম; রোহিণী তারার ওম একমাত্র নারী পারে দিতে মাতাবধূকন্যা কহ, নারী এক রহস্যের নাম। মেদিনীর সাথে শুধু স্ত্রীদেহের তুলনা সরস গবংসহা তনুদেহা মানুষের তপস্যার ফল; কৃষির আরম্ভে নারী, পশুরাও নারীতে বিবশ নারী শক্তি, নারী স্বাস্থ্য, জ্ঞানীদের পিপাসার জল। এহেন ধনের বাড়া…


  • খনার বর্ণনা : সনেট পঞ্চক (২) / আল মাহমুদ

    প্রকৃতির ছায়া আমি হে রাজন, আমিই সৃজন মানুষের শুক্র ধরি। বুঝি উষ্ণ বীর্যের বেদনা, ধানে ও কাউনে বাঁচি, রক্ষা করি চাষীর গোধন, বরাহের পুত্রবধূ মিহিরের ঠোঁটকাটা খনা। মাঘের শেষের মেঘে আকাশের কটোরা গড়ায় তবু কেন বৃষ্টি নেই, নদী শুষ্ক, বলো কার পাপ? খনার গণনা বলে দেশ জ্বলবে দারুণ খরায়, ইঁদুরেরা তাজা হবে। রাজ্যে হবে চরের…


  • খনার বর্ণনা : সনেট পঞ্চক (১) / আল মাহমুদ

    ঋতুর রহস্য গাই, এ দোষে কি কেটে নেবে জিব? তাহলে হে পুরুষেরা কাটো শত কবির রসনা, নিয়মের মন্ত্র লিখি। লাক্ষণিক নক্ষত্রের দীপ নারীর প্রেরণা হয়, তোমরা শোনো খনার বর্ণনা। যে মাঘে বুকের মাংস গুটি বেঁধে হয়েছে স্তনন তখন থেকেই জেনো নারী শেখে নিসর্গের ভাষা আগাম ইশারা হয়ে ঝরে যায় খনার বচন চাষার ঘামে ও কামে…