-
খুলাফায়ে রাশেদীন / আবদুল মান্নান সৈয়দ
তোমারই প্রদর্শিত সোজা সত্য-পথের পথিক, আত্মলোপী, স্বস্থ, দয়াশীল : আবুবকর সিদ্দিক। নীতিনিয়মের ক্ষেত্রে বজ্রতুল্য, হৃদয়ে গোলাপ, অসমসাহসী বীর উমর-ইবনুল-খাত্তাব। কুরআনের সংকলক, ইউসুফের মতো রূপবান, বালিতে যে-ঝর্ণা আনে : কোমল-শ্যামল উসমান। প্রজ্ঞার শহরে যিনি প্রদীপিত এক সিংহদ্বার, কবিতা ও যুদ্ধে সমান কুশলী : আলী হায়দার। তোমার পাহাড় থেকে নেমে-আসা ওরা চার নদী ভিজিয়েছে আমাদের জমিনের…