-
খোকা খুকি এবং দাদুর ছড়া / সাইফ আলি
১.নীলের বুকে আরেকটু নীলমেললো ডানা দুরন্ত চিলচিলের ঠোঁটে মেঘের কুঁচিদুধ-পায়েশে খোকার রুচি। ২আকাশটা কি? মস্ত ফাঁকা!বুক পকেটে দশটা টাকা,দশ টাকাতে কিনলো ফুলফুল খুকিটার লম্বা চুল। ৩মগডালে কি? মেঘের চুঁড়োদাদুর হাতে মাছের মুড়োচুষলো দাদু সড়াৎ সপড়লো ঝরে বকের ব। ২৫.০১.২০কিশোর পাতা জুন ২০২০ এ প্রকাশিত