• গাঙের পানিতে গোসল করিলে / সাইফ আলি

    গাঙের পানিতে গোসল করিলেধুইয়া যাইতো যদি পাপলইয়া মনডারে হাজারবার চুবাইতামক্যামনে হই আশরাফ।। দয়ালের ঘরে যাইতবু সে উছলায়ক্যামনে বান্ধিবো মনেরে?আটকাইবো ক্যামনেধরিবো ক্যামনেবাতলাইতে পারে কোন জনে?ক্যামনে হই নিষ্পাপ? গায়েবের অধিকারযার, স্মরি সেই খোদার-তুমি আমারে কইরো মাফ।। ২৬.০৫.২২