• আকাশে একদল মেঘ উড়ে যায় / সাইফ আলি

    আকাশে একদল মেঘ উড়ে যায়বৃষ্টি ঝরে পড়ে পাখির পাখায়অনন্ত নীল বুঝি চোখের তারায়নিরবে বিলীন হয়ে যায়।। শামুকের ঘুম ভেঙে যায়জলের শরীর ওঠে কেঁপেকে তুমি ওগো আসলে এমনসময় নিখুঁত মেপে মেপে!!মিশে গেলে কার ভরসায়? বৃষ্টির কাছে যায় খুব গোপণেলুকানো হাজার কবিতা,কেউ যেই কবিতার ছত্রগুলোকোনোদিন খুঁজে পাবে না।তুমি এমনি যেনো এক কবিতা হয়েচুপিসারে আসলে পাড়ায়… রঙচটা দেয়ালের…


  • ভীড় করেছে কবুতরে / সাইফ আলি

    ভীড় করেছে কবুতরেআয়না, বাতি বদ্ধ ঘরে;একলা উঠোন ঝিমায় একাতার উপরে বৃষ্টি ঝরে।।ও কবুতর বাইরে বেরোবৃাষ্টি জলে গা ধুয়ে নেমরার ঘুমে মজিস পরে।…………….. 22.10.19


  • ঝুম ঝুম ঝুম / সাইফ আলি

    ঝুম ঝুম ঝুম, ঝুম ঝুম ঝুমবৃষ্টির শব্দও ভাঙালো না ঘুম!?কি গভীর ঘুমে তুই হলি অচেতনধুয়ে গেলো জীবনের সব আয়োজন।। মনে পড়ে বৃষ্টিতে গোটা এ শহরভেজা পাখিটার মতো জড়সড়?আমরা তখন বসে মেপেছিলামমেঘের ঐ চোখদুটো কত বড়।।কতটা আঁধার বুকে জমলে তারদিগন্তে আঁকে রঙ সম্মোহন! হয়তো এ ঘুম তোর ভেঙে গেলেগোধুলির লাল চোখে দেখবি ভোরসকালের খোঁজ করে ভাঙবে…


  • অত ভালোবেসোনা আমাকে / সাইফ আলি

    অত ভালোবেসোনা আমাকে যত ভালোবাসলে মৃত্যুর কাছে পরাজয় হয় সত্যকে মেনে নিতে ভয় হয়।। যে ভালোবাসা পেয়ে চাঁদ সে লুকায় ঐ আড়ালে মেঘের যে ভালোবাসা পেয়ে সংগ্রাম মিছে হয়ে যায় মানুষের সে ভালোবাসা আমি চাইনা তোমার; সে ভালোবাসা আনে পরাজয়।। ………………….. (অসমাপ্ত) 23.06.19


  • তবু আলো এসে যায় / সাইফ আলি

    তবু আলো এসে যায় এই বন্ধ জানালায় এই মন বেঁচে থাকে সেই আলোর ভরসায়।। হায় চোখ ফোটেনি তার সে অন্য কারো দায়, তবু তার জীবনের রোদ পড়ে আমার সীমানায়।। আজ চাঁদনি রাতো না নেই সঙ্গে কারো হাত তবু জ্বলছে জোনাকি যাবো পার হয়ে এই রাত। যদি আছড়ে পড়ে ঢেউ সব চিহ্ন মুছে যায় দেবো নতুন…


  • ছিলে পথের প্রান্তে দাঁড়িয়ে / সাইফ আলি

    ছিলে পথের প্রান্তে দাঁড়িয়ে হাতে হাসনাহেনার ছেড়া ডাল, চোখ মেঘলা আকাশ পুরোটাই ঠোটে ঝুলে আছে নতুন সকাল।। 19.06.19   একা যেনো এক সিংহের দায় ছিলো তোমার কাধেই করে ভর আর খাপছাড়া শেয়ালের পাল শুধু মাপছিলো সময়ের জ্বর।। আর সূর্যটা উঠছিলো যেনো সারা গায়ে মেখে রক্তের লাল।   যুদ্ধ ফেরত কোনো এক প্রজাপতি পাখনার ঝাঁঝ নাকে…


  • এলোমেলো বাতাসে মন এদিক সেদিক ধায় / সাইফ আলি

    এলোমেলো বাতাসে মন এদিক সেদিক ধায় মন থাকেনা থাকেনারে চোখের সীমানায় মনের কষ্ট কত যত শত পোড়ায় বারোমাস মন খেলাপী পাপি-তাপি দেহের করে চাষ।। রোগ নিরাময়, সজ্জা চলে বাহির বাটি ঘিরেঅন্দরে কেউ ডুকরে কেঁদে মরেও তার কান্না শুনে কেউ এলো নাকাঁদলো মরার পরে।।মনের এমনতর দায়… ও তার সঙ্গা দিতে, ভাব বোঝাতে পারলো ক’জনাইএকেক জনের কাছে…


  • কোনো এক ঘুম ঘুম সকালে / সাইফ আলি

    কোনো এক ঘুম ঘুম সকালে আসলো পাখির দল উড়ে গলা ছেড়ে গান গেয়ে ভাঙালো ঘুম ভাসালো নতুন রোদ্দুরে।। পাখিদের পালকের রঙ ছিলো কালো দু’চোখের মাঝে তবু জ্বলছিলো আলো বলছিলো ওহুদের ইতিহাস; সেই থেকে ছোট্ট এ হৃদয়ে আমার শুরু সেই পাখিদের বসবাস।। আমার সকল সুর মিলিয়ে গেলো একটাই গানে একই সুরে… পাপগুলো জ্বলে আছে তারার মতো…


  • জানো কি রাতের কথা / সাইফ আলি

    জানো কি রাতের কথা হারিয়ে যায়না দিনে; হারিয়ে যায়না কিছু যদি তা নাওগো চিনে।। চেনো কি আপন মানুষ বোঝো কি মনের কথা ; কখনো চোখের কোণে খোঁজো নির্জনের কথা? বোঝো না খোঁজো না তো কিছুটি নগদ বিনে।। হাত হাত রাখাই শুধু চলা নয় সঙ্গী হয়ে; যদি গান ভিন্নটা হয় গাবো কি সুর মিলিয়ে? মাঝে মাঝে…


  • হয়তো বা কোনো এক সকালে / সাইফ আলি

    হয়তো বা কোনো এক সকালে সূর্যের আলো এসে পড়বে চোখে চোখের পাতারা তবু জাগবে না; আমি আর নেই- এসে বলবে লোকে।। একসাথে গাঁথা শত স্মৃতির ভীড়ে হয়তো হঠাৎ তুমি দাঁড়িয়ে যাবে দু’ফোটা চোখের জলে ঝরিয়ে আবেগ জীবনের পাতা থেকে হারিয়ে যাবে।। হয়তো দু’দিন তুমি থাকবে শোকে… তবু এক জীবনের রঙিন আঁধার মিথ্যে আশায় রাখে মাতাল…


  • জোনাকি শোন / সাইফ আলি

    জোনাকি শোন তোর সবুজ আলোর মায়ায় মজে মন এই রাতের আধাঁর ঘিরে জীবন নদীর তীরে যায় ভুলে যায় দুঃখ ব্যথার হাজারও গুঞ্জন।। …………………………………… (অসমাপ্ত) 30.05.19


  • মাঝে মাঝে ব্যথা হয় / সাইফ আলি

    মাঝে মাঝে ব্যথা হয় বুকের বা’পাশে সন্ধেহে পোড়ে মন যদি ফিরে না আসে।। সেই পোড়া ঘ্রাণ কি তুমি পাওনা পাও যদি ফিরে কেনো চাও না? ভুল ছিলো বেশি কার সে হিসাব যন্ত্রণার পরিধি বাড়িয়েছে বুঝিনি প্রেমের সহজ পথটা খুঁজিনি।। বুঝেছি অনেক পর তবুও ডাকছে ঘর দাঁড়াও না। একডালে করলে বাস একজনে ঝাড়লে পাখা অন্যেরও লাগে…


  • সোনার খাঁচা / সাইফ আলি

    শহরের সবথেকে উঁচু বাড়িটায় শুনেছি তোমার নাকি মিলেছে গো ঠাঁই শুনেছি বিদেশী ভোজ সকাল বিকাল সোনার খাঁচায় মায়া রোদ চমকায়।। সাপ খোপ নেই কোনো শেয়ালের ভয় উপর তলার তুমি শুনি পরিচয় ডালে ডালে কাটে দিন পাতায় পাতায় তোমাদের কথা ভেবে জ্বলি হিংসায়।। খাবারের সন্ধানে ছুটে মরি রোজ ব্যস্ত সময় গেছে, তুমিও নিখোঁজ বহুদিন পরে আজ…


  • নিজেকে বিকিয়ে যারা কেনে জান্নাত / সাইফ আলি

    নিজেকে বিকিয়ে যারা কেনে জান্নাত পৃথিবী তাদের কোনো ঠিকানা নয় কোনো লোভ লালসাই ভোলে না তারা থাকেনা তাদের কিছু হারানোর ভয়।। সত্য যখন এসে সামনে দাঁড়ায় অস্বীকার করে তারা দূরে ঠেলে না তাতে যদি ভেঙে যায় পৃথিবী তাদের ইমানের দাবি তবু মুছে ফেলে না।। জান্নাতি পাখি তারা হবে নিশ্চয়। দু’দিনের পৃথিবীটা চাওয়া পাওয়া যার ব্যর্থতা…


  • কালের স্রোতে নাও ভাসাতে চায় যদি বা মন / সাইফ আলি

    কালের স্রোতে নাও ভাসাতে চায় যদি বা মন বিবেক এসে দেয় কি বাঁধা, করে কি বারণ? মসজিদে যাও, সেজদা করো, ঘুষেও বসাও ভাগ বলতে পারো কার সাথে কার চলছে অনুরাগ? নামাজ কেনো বাঁধ সাধে না, খোঁজো কি কারণ? তাওহিদেরই কালেমা পড়ে ঘুরছো নেতার পিছে শির ঝুকে যায় সামনে কারো, কেউ বা পায়ের নিচে পাক কালিমা…


  • লক্ষ তারা চাঁদের আলো / সাইফ আলি

    লক্ষ তারা চাঁদের আলো রাতের কালো দূর করে একটা পাখি একলা বসে আপন মনে সুর করে মধুর সে গান তোমার নামে ও দয়াময় মাফ করো মনের যতো পাপ কালিমা দাও মুছে দাও ছাফ করো।। ………………………….(অসম্পূর্ণ) 19.05.19


  • হারাম খাবার খাওনা তুমি / সাইফ আলি

    হারাম খাবার খাওনা তুমি গর্ব করে বলো কিন্তু যখন সুদের হিসেব হয় এটা সেটা যুুক্তি দেখাও, গা এড়িয়ে চলো ঘুষের সাথে ভিষণ পরিণয়।। মদ খেলে না, খাওনা শুয়োর কিংবা মৃত প্রাণি কিন্তু তুমি লোক ঠকিয়ে বাড়তি ঠিকই কামাও তোমার হাতের উপার্জনে খাও যদি ভাত পানি সেটাও হারাম; পারলে এবার হারাম খাওয়া থামাও। হারাম টাকায় কিনলে…


  • মাঝে মাঝে মনে হয় / সাইফ আলি

    মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে তোমাকে পাওয়া আর হলোনা তখনি মনে পড়ে দয়ার আধার তুমি বান্দাকে কোনোদিন ভোলো না। তোমাকে ভুলে প্রভু কতো সহজে নফসের গোলামীতে থেকেছি মজে মরিচিকা সুখ খুঁজে জীবন করেছি পার আটকে গেছি চোরাবালিতে; সেই চোরাবালি থেকে টেনে তোলোনা। রহমান তুমি তোমার রহম থেকে নিরাশ হতে জানি করেছো বারণ তবুও…


  • ভালো থাক মন / সাইফ আলি

    ভালো থাক মন সারাক্ষণ ভাবতেই কেটে যায় সুর পড়ে যায় তাল ভলোথাকাটাই কঠিন আজকাল।। কিভাবে ভালো থাকে মন হিংসায় যদি সারাক্ষণ পুড়ে পুড়ে খাক হয় খুব হতবাক হয় যদি কেউ ভালো থাকে পাশে তার চাপড়ায় নিজের কপাল।। কিভাবে ভালো থাকা যায় গিবতের বোঝা নিয়ে ঘাড়ে পরশ্রীকাতরতা হাড়ে পরচর্চার শত কুট কৌশল শিখে নিয়ে যদি কেউ…


  • গাছের পাতারা জপে তাসবি তোমার / সাইফ আলি

    গাছের পাতারা জপে তাসবি তোমারঝর্ণা নদীরা বয় তোমারই নামেবৃষ্টির ফোটাগুলো ছন্দ তোলেতোমারই শানে প্রভু তোমারই নামেতোমারই নামের শুধা পিয়ে পাখিরামধুর কণ্ঠে তোলে গানতুমি রহমান তুমি রহমান।। রাতের আঁধার নামে তোমারই শানেতারার ফুলে থাকে আচল ভরাস্নিগ্ধ চাঁদের সাথে জিকির তোলেতোমারই নামে গোটা বসুন্ধরা।।তুমি তো মহা মহিয়ান… দিনের আলোয় খুঁজি তোমারই দয়াযেভাবে পাখিরা যায় শূন্য ঠোঁটেসন্ধ্যায় ফিরে…