-
ভিন্ন / সাইফ আলি
আমি ভিন্ন তুমি ভিন্ন ভিন্ন মৌনতা রঙে ভিন্ন রূপে ভিন্ন সুরে ভিন্নতা।। ভিন্ন ভিন্ন পাঁজর ভরা ভিন্ন দীর্ঘশ্বাস এই বিভিন্ন হৃদয় নিয়ে অভিন্ন আশ্বাস- দেখো… মিলবে ঠিকানা। ভিন্ন পাখি ভিন্ন আকাশ ভিন্ন বিচরণ ভিন্ন নীড়ে ভিন্ন পথে ফিরবে সে যখন তখন, অভিন্ন সে ফেরা তাদের বিভিন্ন ডানা। ভিন্ন তুমি যতো ভিন্ন হওনা কেনো মন মানুষ…
-
যদি কোনোদিন কোনো ভুল সময়ে / সাইফ আলি
যদি কোনোদিন কোনো ভুল সময়ে ফিরে এসে বলো তুমি ভালোবেসেছিলে বুঝেছো যখন আমি আর নেই আমি আর নেই… আমার করার কি থাকবে বলো আমাকে ভুলেই ভালো থেকো। সময় তো কোনোদিন ধরে রাখা যায়না রাত্রি ধুসর হয়, নিরবে ফুরিয়ে যায় জোনাকির বায়না ফিরে তো আসেনা রাত জোছনা হাতে তাকে যতই ডাকো।। আমার জানালা আমি খুলে রেখে…
-
আমি গাইতে পারিনা / সাইফ আলি
আমি গাইতে পারিনা তবু গুনগুন করে গাই তুই রাখনা ঢেকে ঐ তোর চাঁদটা মেঘপাড়ায়। তোর আচল জোছনা দোলে দখিনা হাওয়ায়- আর চুলের আঁধারে আমি হারাই নিরুপায়। তোর পর্দা দোলানো চোখ মায়ার জাদুকর আমি ক্ষুধার্ত হাঙর ভাসি আবার ডুবে যাই।
-
পুড়ে যাওয়া কাগজের বুক / সাইফ আলি
পুড়ে যাওয়া কাগজের বুক আর লাল টুক টুক এ অসুখ গোলাপের ভাবনার ও চাদর জড়িয়ে গায়ে নাটকটা জমে ওঠা পুতুলের; আহা ফের! পুতুল নাচের চেনা ইতিহাস আজো এখানে পাচ্ছে বাতাস আজো আকাশ দখলে কালো মেঘেদের। সবাই সবার, কেউ কারো নয় কপাল ঠুকে মাপছে সময় সময়ের লেজ খসে যায়, তারে পায় কে? পুড়ে যাওয়া কাগজের বুকে…
-
ঠিকানা জানিনা বন্ধু / সাইফ আলি
ঠিকানা জানিনা বন্ধু তাই তোমার কাছে ফিরে আসি শিকড় গাড়িনি এখনো তাই জলে ভাসাভাসি। আমি নীড় ছাড়া পাখি এক ঘুরি ডাল থেকে ডালে সারাবেলা উটকো বাতাস এসে রেখে যায় পাখনায় শুধু অবহেলা; পেছনে ফিরছি তাই সাঁঝবেলা নীড় অভিলাসী। একা দূর সৈকতে বহুবার হেঁটেছি জানো কি সমুদ্র বোঝা খুব সহজ না এ কথা মানো কি? আমি…
-
তোমারই নাম / সাইফ আলি
চোখ কিছু বলে মুখ কিছু বলে মন কিছু বলে তারপর।। কিন্তু তুমি চোখের আড়াল মন পায় খুঁজে তোমার এরপর মুখ তোমারই নাম জপতে থাকে বারবার.. আল্লাহু আল্লাহু… ঠোঁট দু’টো কাঁপে থরথর ও মন খোলে তার ঘর কণ্ঠ থেকে বেরিয়ে আসে ওগো প্রভূ তোমারই নাম কতো না মধুর ঐ স্বর- আল্লাহু আল্লাহু…
-
বৃষ্টি হবে নাকি হবে না আর / সাইফ আলি
বেশ তো বাতাস যাচ্ছো বয়ে যাচ্ছো সময় ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছো আকাশ মেঘলা হয়ে বৃষ্টি হবে নাকি হবে না আর… ও মন তোর জানলা খুলে রাখ না তোর পর্দা তুলে রাখ না; আসুক বাতাস, আসুক না মেঘ আসুক রাতের কমল আবেগ যাক বৃষ্টি ভিজে যাক না… যাক না ধুয়ে সব হাহাকার। দুঃখরা সব রাতের পেঁচা একলা…
-
পারলে নিজেকেই প্রশ্ন করো / সাইফ আলি
আকাশকে ডেকে ডেকে বোলোনা মন আকাশ কেনো এতো নীল সাগরকে ডেকে ডেকে বোলোনা মন সাগর কেনো ঝিলমিল পারলে নিজেকেই প্রশ্ন করো কেনো তোমার মাঝে এতো গড়মিল।। তুমি বাতাসের মতো কেনো চঞ্চল আর আকাশের মতো নীল বেশুমার সাগরের মতো কেনো ঢেউ তোলো বলো আর রাতের মতো কেনো স্বপ্ন আধার।। বলো তোমার মাঝে এতো গড়মিল- পাহাড়কে ডেকে…
-
সাড়া দেবে কি / সাইফ আলি
তুমি ভুলেছো যে পথ ভুলেছো যে ঘর সেই পথ ডাকছে তোমাকে সেই ঘর ডাকছে তোমাকে তুমি সাড়া দেবে কি সাড়া দেবে কি সাড়া দেবে কি সেই ডাকে? দেখেও দেখোনা তুমি শুনেও শোনোনা বুঝেও বোঝোনা তুমি নিজেকে খোঁজোনা।। তুমি তো ভুলোছো মন যে তোমাকে সারাক্ষণ ভালোবাসে তাকে- তামাম জাহান জানে জানে চাঁদ তারা তুমিও তো জানো…
-
লাল টুক টুক শামুক / সাইফ আলি
এই শহুরে জীবন দেয়ালে ওগো লাল টুক টুক শামুক আমার স্বপ্ন তোমার চিবুক ওঠাও ওড়ো- তুমি মেলো তোমার ডানা তোমার বাঁধলো কে সীমানা তুমি থমকে গেছো কেনো পাখি ওড়ো। এই আসবাব ঠাঁসা হাসফাস এই মিথ্যে রঙের আশ্বাস আর সাজানো কথার সংসার বাজে বড়ো- যতো বেহায়া সুখের আঙ্গুল আর কাগজের মিছে ঘাসফুল করে জড়ো। ঐ দূরে…
-
কোথাও মানুষ সাগর ছুঁয়ে / সাইফ আলি
কোথাও মানুষ সাগর ছুঁয়ে মাপছে নিজের নীলের সীমা; কোথাও আবার খেলার ছলে করছে হাসির জীবন বীমা! কোথাও আকাশ আঁধার আবার কোথাও আঁধার কারো আকাশ, কারো দু’টো চোখ মেঘ ছুঁয়ে আর হৃদয় জুড়ে উটকো বাতাস। রঙধনু তার সাতরঙে যার করলো রঙিন ভেজা জানালা, তার কাছে প্রেম-অমৃতরস হয়তো সকল বিষ-পেয়ালা।
-
তোমার নামে গান লেখি / সাইফ আলি
নিঃশব্দে নিরবে ঝরে গেলো যেই ফুল গলিপথটায় একলা একা গন্ধ বিলিয়ে শেষ রাতে আমি সেই ফুল নিয়ে হাতে নতুন সূর্যদয় দেখি আর তোমার নামে গান লেখি।। এই হৃদয়ের জমিনটুকু উর্বর করে দাও ভরে দাও তোমার প্রেমে- হে মহা প্রেমিক, প্রেমের আধার জায়গা করে দাও তোমার হৃদয়-হেরেমে; আমি তোমার নূরের বর্ণছটা আমার দু’চোখ ভরে দেখি।। সাগর…
-
ঐ দূর পাহাড়দেশে / সাইফ আলি
ঐ দূর পাহাড়দেশে প্রথম সূর্য সকালের পাথর ভেঙে নামা ঝর্ণা আর নাম না জানা শত ফুল সমাহার তোমার মহিমা করে বর্ণনা আমি নির্বাক চেয়ে রই… আমি দেখেছি পাখিরা দূর আকাশের গায় সাবলিল ডানা মেলে উড়ে যায়- কোটি কোটি তারা চোখে বিমুগ্ধ মন রহস্যে ঘেরা ঐ রাতের মায়ায়! আমি ক্ষুদ্র, আমি কিছু নই… নীল সাগরের বুক…
-
তুমি পণ্য হতে চাচ্ছো কেনো নারী / সাইফ আলি
তুমি পণ্য হতে চাচ্ছো কেনো নারী নাওনা এ মন, দুঃখ-সুখের সমান অংশীদারি তুমি বিজ্ঞাপণের লাস্যময়ী নও এই হৃদয়ের জমিদারী তোমায় দিলাম তুমি আমার এক পৃথিবী হও। তোমায় যে বা পণ্য কোরে ব্যবসা বাড়ায়- তুমি কাঠের পুতুল কেনো তার ইশারায়? স্বাধীনতার এ কোন ধোঁয়া তোমার চোখে! প্রশ্ন করো নিজের কাছে নিজকে বেচে কি পেয়েছো লক্ষ চোখের…
-
তুমি আমার চোখে আলো জ্বেলে / সাইফ আলি
তুমি আমার চোখে আলো জ্বেলে ঘুমিয়ে আছো মদিনায় তুমি এই হৃদয়ে আলো ঢেলে ঘুমিয়ে আছো মদিনায় আমি তোমার প্রেমে ভ্রমর হলাম ওগো ফুল ও মুহাম্মাদ… (সা.) ও দরিয়ার কূল- তুমি হেরার আলো নিয়ে আসলে মেঘের মতো মরূর বুকে বৃষ্টি নিয়ে ভাসলে তোমার ছোঁয়ায় মগ্ন কাঁটা গোলাপ হয়ে ফুটে উঠলো দিক-বিদিকে শান্তি-সুখের ঝান্ডা হাতে ছুটলো- মহান…
-
একি অদ্ভুত ইশারা তোমার! / সাইফ আলি
একি অদ্ভুত ইশারা তোমার! আমি অপলক চেয়ে চেয়ে তৃষ্ণা মিটাই আর খুব বেশি ভালোবেসে ফেলি বার বার!! ঐ ভোরের পাখিরা এসে তোমাকেই ভালোবেসে যে গানে কণ্ঠ সেধেছে, যে গানে নদী তার আজন্ম সংসার বেঁধেছে; সেই গান ভলোবেসে ভুলে যায় সব গান ব্যাথা-বেদনার। একি অদ্ভুত ইশারা তোমার! যে দেখে সে দেখে শুধু অন্যেরা দেখে না; যে…
-
তোমার স্নিগ্ধতায় আমার ভালোবাসা / সাইফ আলি
তোমার স্নিগ্ধতায় আমার ভালোবাসা তোমার উষ্ণতায় আমার যতো আশা সব রাখো যতনে সামলে মনের কোনে ও প্রিয়… ও প্রিয়……. তুমি আমার ছোট্ট ঘর আমার একলা চরাচর আর জোছনা ধোয়া মেঘ আমার আনন্দ উদ্বেগ আমি তোমার আচলে রাখি আমার সুখ-সময় আমার দুঃখ আমার ভয় আমার জয় বা পরাজয় সব রাখো যতনে সামলে মনের কোনে ও প্রিয়……
-
সখ / সাইফ আলি
সখ করেছে বৃষ্টি হবি সখের বাড়ি তালা আগুন-টাগুন জ্বালারে মন আগুন টাগুন জ্বালা সখ করেছে…. সখ করেছে…. সখ করেছে পাখির মতো মস্ত ডানা মেলে রাত বিরাতে চাঁদের বাটি উল্টে দিবি ঢেলে তবে দে না; এখন তো তোর পালা আর না হলে মিছিল করেক আগুন টাগুন জ্বালা।। সখ করেছে বাতাস হবি তুলবি জলে ঢেউ শাপলা ছুঁবি…
-
তবু কিসের আশায় / সাইফ আলি
এখানে কেউ নেই এখানে কিচ্ছু নেই এখানে স্বপ্নেরা এসে ভেঙে গেছে শুরুতেই এখানে ফুল নেই নেই কোনো ভোমরা তবু কিসের আশায় কোন সে ভালোবাসায় ফিরে আসো তোমরা। এখানে অন্ধকার বন্ধদার অন্তসার শূন্য মিথ্যেরা এখানে মৃত্যু আর হতাশার কাব্যরা পায় আশকারা তবুও কোন আশায় কিসের নেশায় হও ঘরছাড়া? এখানে মিথ্যে সব প্রতিশ্রুতি অনুভুতি যায় লাশ হয়ে…
-
আমার ধর্ষিতা মেঘ / সাইফ আলি
আমার ধর্ষিতা মেঘ তুই আর কান্না করিস না, তোর কাজল চোখে বোন আর বৃষ্টি ধরিস না। নেই দুঃখ বোঝার কেউ তোর কষ্ট বোঝার কেউ- এ কেমন আঁধার এলো এলো এ কেমন রাতি খুনিরা বগল বাজায় অন্ধ জ্বালায় বাতি! আর মানবাধিকারের নামে ডাকতে থাকে ফেউ।। সমাজের খড়ের চালা ঘুনে খায় রাতারাতি; ক্ষমতা-গদির মোহে চলে রোজ হাতাহাতি।…