-
আমিও তোমার সঙ্গী হলাম / সাইফ আলি
তোমার সঙ্গে রাত্রি-মধুর তারার আলাপ নেই তোমার সঙ্গে বিচ্ছেদ সেই ছোট্ট বয়সেই স্বপ্ন তোমার কোন পাহাড়ে কোথায় বসবাস জমছে কেবল রাত-পেয়ালায় আমার দীর্ঘশ্বাস- বই-খাতা আর কোলবালিশের নিয়মসিদ্ধ রাত খামচে ধরে আমার দু’চোখ এবং এ দুই হাত নাট-ঘাট আর চার দেয়ালের সভ্য দালান-ঘর বলছে- এরাই আপন আমার , তুমি গুপ্তচর! স্বাভাবিক এই জীবন যাত্রা বদলে ফেলতে…
-
এ আকাশ খুলেই দেখো / সাইফ আলি
এ আকাশ খুলেই দেখো কেমন শীতল জল পাওয়া যায় সে জলে নামলে মায়া এবং কায়ার তল পাওয়া যায়; এ ফেনা মেখেই দেখো সৈকতে কার গান শোনা যায় একেলা বালির ঘরে বসে তারার জাল বোনা যায়। তুমি কি একলা ঘরে একলা বেলা কাটাও একা চোখে চোখ পড়লে তবে অন্তমিলের পাই গো দেখা এ আকাশ খুলেই দেখো…
-
আমার সঙ্গে যাওয়ার মতো / সাইফ আলি
আমার সঙ্গে যাওয়ার মতো চাই একজোড়া তার পা’ও যার হালকা চলার তালে বাজে রুপোর মাদলটাও।। আমার চোখের শূন্যতাতে চাই কাজল দু’টো চোখ যার অবাক চাহনিতে আমার সকাল চুরি হোক হোক ভরা বিকেলটাও।। আমার আঙুল ছুঁয়ে চলার চাই এমনই আঙ্গুল যার নিপূণ বাধন পেলে এই পথ হবে না ভুল আবার শোধ হবে ভুলটাও।।
-
আমি তার শহর নগর / সাইফ আলি
আমি তার শহর নগর বন্দর সব দখল করেছি শুধু সেই গ্রামটা এখনো গ্রামটা এখনো ছুঁতে পারিনি। আর তার বিপুল আকাশ বাউলা বাতাস শুন্য চাহনি আমি ধরতে পারিনি! আমি তার অট্টহাসির অর্থ জেনেছি জেনেছি চলার পথ, তবু তার ঠোঁটের কোণার মুচকি হাসিটা জানায় ভিন্নমত; আমি তার শব্দ বুঝেছি ছন্দ বুঝেছি দৃষ্টি বুঝিনি। আমি তার ড্রেসিং টেবিল,…
-
এই হৃদয়ের নিপূণ সুতোয় / সাইফ আলি
এই হৃদয়ের নিপূণ সুতোয় বাজে বাজে বাজে তোমার সুর হে প্রেমের আধার তুমি নও নও নও কখনই দূর।। তুমি আমার শাহরগেরও কাছে তোমার চেয়ে আপন কি কেউ আছে তোমার চেয়ে বাসতে পারে ভালো নেই তো এমন প্রিয়। তুমি আমার ভালোবাসার প্রথম রোদ্দুর।। পথিক আমি পথ হারাতেই পারি অন্ধকারে হারিয়ে যেতেই পারি তুমি তো সেই পথের…
-
বুড়ো কবুতর / সাইফ আলি
বুড়ো কবুতর… বুড়ো কবুতর… কার্নিশে বসে একা দেখছে আকাশ নীলের ভেতর শাদা; সহজ সরল নয়তো কিছু লাগছে জটিল ধাঁধা।। শূন্য খোপে দুঃখ পোষে দুঃখ খোঁজে মেঘ একলা বসে মেঘলা আকাশ বৃষ্টি ভিজে কান্না নামায়; বানায় কাদা- সহজ সরল নয়তো কিছু লাগছে ভীষণ জটিল ধাঁধা। বুড়ো কবুতর ডানা মেলবার ঝাপসা চোখে ফের স্বপ্ন সাজায় স্বপ্নগুলো অন্যরকম…
-
যাচ্ছে আকাশ মেঘলা হয়ে / সাইফ আলি
যাচ্ছে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে বাতাস ধোঁয়ায় ভরে যাচ্ছে সাগর রোদ্রে পুড়ে যাচ্ছে পাখির পালক ঝরে।। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে মরে আ.. আ…স্বপ্নগুলো…. এই পথ যাবে না সুখের দরজাতে এই পথে কেউ নেই বেলি ফুল হাতে এই পথ জাগে না স্বপ্নীল রাতে ভিজবে না কখনো নীল-জোছনাতে।। যাচ্ছে এ পথ, পথের মানুষ মিথ্যে মায়ার এক চশমা পরে-…
-
চাইলেই এই রঙ / সাইফ আলি
চাইলেই এই রঙ তুমি বদলে ফেলতে পারো চাইলেই শাদা ক্যানভাস নেই রঙ; নেই কারো।। বহুদূর বহুদূরে কারো স্বপ্ন ছিলো জমা জমা সেই স্বপ্ন মেঘের ছিলো বৃষ্টি প্রিয়তমা।। মেঘ বৃষ্টি পেলোনা বাধলোনা সংসারও- হাতের রেখা মেপে চলেনা মন হঠাৎ কোন পথে হাঁটে কখন; কেউ বলতে পারে না সেই সাধ্যও নেই কারো- বহুসুর বহুসুরে এই কাব্য যাবে…
-
তার কারণে-অকারণে / সাইফ আলি
কিছু কল্পনা যায় বেড়াতে দূর বনে কিছু এলোমেলো বাজে সুতো ছেড়া সুর মনে জীবন ঘুড়িটা বাতাসে লাট খায় একা তার কারণে-অকারণে- জানে ঝড়ো হাওয়া জানে পাতা জানে চুপসে যাওয়া কালো ছাতা আর বৃষ্টি ভেজা ঐ সন্ধ্যা জানে তার কারণে নাকি অকারণে- এখন চোখে আর আকাশ লাগে না কি ভালো? এখন মনে আর যায় না বয়ে…
-
বৃষ্টি আয় এই সময় / সাইফ আলি
অন্ধকার দূর আকাশ ছায়াপথ জুড়ে তারা একলা চাঁদ পূর্ণিমায় মেঘগুলো দিশেহারা বৃষ্টি আয় এই সময় ভিজে যাক সারামন ঘাস-লতায় ছড়িয়ে যাক ভালোলাগা শিহরণ।। ডেকে ডেকে পাখি হয়রান এখন গিয়েছে থেমে জ্বলে জ্বলে ওঠে জোনাকি অন্ধকারের প্রেমে।। বৃষ্টি আয় এই সময় ভিজে যাক সারামন… ঝিরি ঝিরি বায়ু বয়ে যায় গাছের পাতারা দোলে ছায়া ছায়াময় এ মায়ায়…
-
ঐ নীল নীল চোখে জোছনা / সাইফ আলি
ঐ নীল নীল চোখে জোছনা আর লাল লাল ঠোঁটে জাগে ভোর আমি শাদা-কালো স্বপ্ন পুষি এই রঙচটা বুকের ভিতর। তুই যা রে পাখি উড়ে যাবি যা আমি তোকে আর বাধা দেবো না বাধা পাখি জানি সেই গান করে না যেই গানে শুরু হয় প্রেম প্রেম ঘোর। তোর পালকের রঙ মাখে গোধুলি কি তাই সন্ধ্যার প্রেম…
-
এই কুয়াশা ভেজা রাতে / সাইফ আলি
এই কুয়াশা ভেজা রাতে পাহাড়ী গালিচাতে বসে বসে তোমাকেই বুঝছি এমন মায়াভরা প্রকৃতির কারুকাজ শিল্পী তোমকে আমি খুঁজছি- পাথরের বুক ফুঁড়ে ঝরনার ছুটে চলা মেঘেদের সাথে কিছু মন খুলে কথা বলা পাহাড়ী নদীর মতো এমন উতলা ঢেউ দেখছি দু’চোখে আর বুঝছি শিল্পী তোমকে আমি খুঁজছি- সহযেই তোমাকে যারা পেয়ে যায় নিতে পারে হৃদয়ে এ তুমুল…
-
ছল ছল জল ভরা চোখ / সাইফ আলি
ছল ছল জল ভরা চোখ আকাশের দিকে অপলোক তাকিয়ে কি খোঁজে কোন সে তারা ডাকে আর সে কি বোঝে তার ইশারা।। কোন বেদনায় তার দুলছে পাতা কোন হতাশায় সে যাচ্ছে ডুবে সে কি জানে না এই রাত্রি শেষে নতুন সূর্য হেসে উঠবে পূবে? নাকি তাকে গ্রাস করে শূন্যতারা। দূর দূর বহুদূর যেতে হবে শোনো জীবনটা…
-
বৃষ্টিভেজা চাঁদরাতে / সাইফ আলি
এই রাত যদি আজ মেঘ জোছনার খুনসুটিতে মেতেই ওঠে আর চাঁদ যদি তার উদাস হওয়ার ভঙ্গিমাটা জড়ায় ঠোঁটে আমি কোন বেদনায় কাঁদবো বলো আমার কি আর দুঃখ আছে আকাশ ভরা লক্ষ তারার স্বপ্ন আছে আমার কাছে। ও বৃষ্টি তোমায় দাওয়াত দিলাম আমার উঠোন ভেজাও সুখে আর দাও ধুয়ে সব মড়ার অসুখ বাঁধছে বাসা আমার বুকে…
-
মানুষ এখনো হার মানেনি / সাইফ আলি
আর জোনাকি জ্বলবে না কখনো এ রাতে এমনটা বলোনা না গো প্রিয় আর মানবতা হাসবে না কখনো কোনোদিন বলো না সে কথা- দেখে নিও মানুষ এখনো হার মানেনি… টুকরো পৃথিবী রাষ্ট্রের কাটাতারে পুজিবাদী চেতনায় মত্ত হয়তো মানুষ আজ ভুলেছে নিজেকেই হারিয়েছে তার মনুষত্ব তাই বলে এ আঁধার কাটবে না বোলো না সূর্য এখোনো নিভে যায়নি।…
-
আরাকান / সাইফ আলি
একটা গান বানাওনা কবি একটা গান একটা গান বানাওনা নাম হবে আরাকান একটা গান বানাওনা যার কোনো ঠিকানা থাকবে না একটা গান বানাওনা যার কোনো ঘর থাকবে না… গানের বুক পুড়ে যাবে বোমার আঘাতে গানের লাশ ভেসে যাবে নাফ নদীর স্রোতে গানের বাবা-মা পরিবার কেউ থাকবে না গানের নাম হবে রোহিঙ্গা, ‘মানুষ’ ডাকবে না। বারশত…
-
তুই আসমানে যা মন / সাইফ আলি
তুই আসমানে যা মন তোর নীলের প্রয়োজন আর চাঁদের মতো একটা ছোট্ট তিলের প্রয়োজন… তুই মেঘের দেশে যা যা বৃষ্টি মেখে আয়, আর চাঁদনি রাতে তুই সাঁজ রুপোর জোছনায়, তোর অযুত-কোটি তারায় তারায় চলুক বিচরন… তুই পাহাড় দেশে যা যা ঝরনা দেখে আয়, আর নুপুর পরে তারই বোস নদীর কিনারায়, তোর ছন্দ পেয়ে নদীর বুকে…
-
প্রার্থনা / সাইফ আলি
আমি তোমার তারিফ করতে করতে মরণ আমার চাই আমার শেষ নিঃশ্বাস পড়ে যেনো তোমারই সেজদায়।। ক্ষুদ্র আমি, নাজুক আমার বুকেরই অন্দর তার মাঝে কি মায়া দিলে ওগো কারিগর সেই মায়ার টানে জীবন তরী ভুল স্রোতে গা ভাসায় যদি সরল পথের দিশা দিও আপন মহিমায়।। দেখতে দিলে শুনতে দিলে বলতে দিলে কথা অনুভুতির নামে দিলে আজব…
-
বাক্স দ্বিধাদ্বন্দ / সাইফ আলি
দরজা কেনো বন্ধ তোর জানলা কেনো বন্ধ শেষ হলো কি ও মন পাখি বাক্স দ্বিধাদ্বন্দ… মেঘের কাছে আর কখনো বৃষ্টি কি তুই চাবি না হাওয়ায় হাওয়ায় কাব্য লেখে আর কিরে উড়াবি না তোর পাখির ডানা-পালক কথা হারালো কি ছন্দ? নেই পাপড়ি ফুলের কাছে নেই নদীর বুকে ঢেউ, তুই এমন কেনো পুড়িস এই নীল জোছনাতেও! মাটির…
-
তুমি ঘুমাও নিটোল জলে / সাইফ আলি
তুমি ঘুমাও নিটোল জলে তোমার স্নিগ্ধতা পাক ধরা, তুমি ঘুমাও আরাম করে আমার হৃদয় শিকল পরা। তুমি ভাসছো দারুণ সুখে! নাকি চোখ রেখেছো কাঁধে, আমার লাগছে ভীষণ বোঝা তোমার এমন প্রতিবাদে। তুমি ঘুমাও চাঁদের বেটি তোমার আকাশ সাজুক তারায়, আমি ব্যর্থ প্রেমিক তোমার ভীষণ লাজুক দিশেহারায়! দেখো আজব কাটাতারে আমার ছিন্ন শরীর কাঁদে, আমার লাগছে…