-
গোলামীর চোখে ০২ / সাইফ আলি
বদলে দেবো অনেক কিছুইবদলাবো না নিজে,ঠান্ডা লাগার অসুখ আমারমরবো নাকি ভিজে? বিপ্লবী মন স্বপ্ন দেখে,স্বপ্ন ভাঙার দোষেইচ্ছে করে মিছিল করিকিন্তু জনরোষে নিজেই যদি পুড়ি তখনউপায় হবেটা কি;তার চেয়ে ভাই নীরব আছিনীরব হয়েই থাকি। ০৯.০৪..২২