• ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায় / সাইফ আলি

    ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায়হৃদয় খোঁড়ার শব্দ আসে ভেসে,স্বপ্ন দেখি কেউ রেখেছেমায়ের মতো হাত কপালে এসে।। ঘুম ভেঙে যায়, বৃষ্টি ঝরেহঠাৎ জ্বরে পুড়তে থাকি,মায়ের কাছে একটু যদিবলতি গিয়ে ও জোনাকি!! মা এসে ঠিক সারিয়ে দিতোসব দানোকে হারিয়ে দিতোবলতো- খোকা চোখ বুজে তুই শো তো!তখন কি আর কষ্ট আমার হতো?ঘুম পাড়াতো মিষ্টি ভালোবেসে… জীবন থেকে হারিয়ে…