-
ঘুরে ঘুরে খেলা করে / সায়ীদ আবুবকর
কেবলি কোকিল আর কেবলি কুসুম যে-বনে; যে-মাঠে কেবলি শস্যের মেলা; যে-আকাশে কেবলি ষোড়শী চাঁদ আর তার নিজঝুম রূপের ঔজ্জ্বল্য; যে-জলে সাঁতার কাটে কেবলি চিতল মাছ; সেখানে আমার হৃদয়ের হোলি খেলা। আমার হৃদয় জোছনার মতো ঘুরে ঘুরে খেলা করে পৃথিবীর সব সুন্দরে সুন্দরে। ১১.৯.২০১৪ মিলন মোড়, সিরাজগঞ্জ