• চাঁদ এসে ঝুলে থাকে ছাদের উপর / সাইফ আলি

    চাঁদ এসে ঝুলে থাকে ছাদের উপরসূর্যটা জ্বলে থাকে দু’চোখে তোরদু’ঠোঁটে বয়ে যায় মধুর নদী সেহৃদয় হদয়ে যায় মিশে।। জলের তলে জ্বলে আগ্নেগিরি তোরনিপুণ কৌশলে যেনো না কাটে ঘোরঝিনুক তুই কিরে গভীর সাগরেরমুক্তো বুকে ধরে মজলিসে।। প্রাসাদ ভরা তোর গোপণ কক্ষেসহজ নয় ঢোকা আমার পক্ষেযদি না অনুমতি দিস আমাকে তুইঅসুখে, অকারণে যাই পিষে।। ২৬.০১.২২