-
চিনতে আমি ভুল করিনি / সাইফ আলি
চিনতে আমি ভুল করিনিচিনেছি ঠিক ঠিক;ক্যান মনে হয় পাগল আমার,পাইনে খুঁজে দিক? হঠাৎ কোথাও রটলে কিছুদৌড় দিলি তার পিছু পিছুআবোল তাবোল বকলি কেবলশুনে আর শুনেআমিই কেবল পাগল হলামচাঁদ তারা গুনে!হায়রে! পাগল চারিদিক… জ্ঞানী মানুষ কয় না কথাচিন্তা না করে অযথা,তোরা তো বেশ লুফে নিলিমুখে মুখে ছড়িয়ে দিলিখোঁজ করেও দেখলি না তাসঠিক না বেঠিক! হলাম না…