-
চিলের ছায়া / সাইফ আলি
উড়ন্ত এক চিলের ছায়া মাটির উপর পড়ছিলো, তা দেখে এক ছোট্ট শিশু দু’হাত মেলে ধরছিলো। সবাই তাকে বললো, বোকা মানুষ কি আর উড়তে পারে! সেই থেকে সেই না’য়ের বোঝা সকাল বিকাল দাবায় তারে। কিন্তু যদি মনের ডানা সাহস কোরে মেলতো সে, এই পৃথিবী আকাশ বাতাস মুঠোই পুরে খেলতো সে।