• চেতনার সরোবরে / ফজলুল হক তুহিন

    গোধুলি বেলায় তুমি বসেছিলে নদীতীরে অস্তগামী সূর্যের আলোয় উদ্ভাসিত মুখ, রবীন্দ্রনাথের কাছে এই আলো- কনে দেখা আলো আমি বলি, প্রেম বোঝা আলো, প্রকৃতি জ্বালালো। তুমি হেসে চুলের বিন্যাসে হলে মনোযোগী সেই হাসি যেন ঝিকিমিকি ছোট ছোট ঢেউ, তোমার মুখের কারুকার্য বঙ্গ টেরাকোটা যার লাগি চোখে ঝরে জলবিন্দু ফোটা ফোটা। আমার হাতের মধ্যে হাত রেখে হলে…