-
ছহি জঙ্গেনামা / আহসান হাবীব
[তেসরা বাব] জ্বি হুজুর, আমি সেই হুজ্জত্ সরদার। জান নিযে বেঁচে আছি পাক-পরওয়ার খোদাওন্দ করিমের করম ফজলে। তবে কি না এলাহীর লানতের ফলে হয়েছে এমন হাল। হাড়-মাংসহীন আমি সেই খাকছার হুজ্জত্ কমিন। জ্বি হুজুর একদিন এই দুই হাতে লড়েছি এগারো হাত কুমীরের সাথে, গাঙের কুমীর টেনে তুলেছি ডাঙ্গায় ভেঙ্গেছি বাঘের মাথা এই বাম পায়। এক…