• ছোটো ছোটো পাখিদের / সাইফ আলি

    ছোটো ছোটো পাখিদেরবড়ো বড়ো বাড়িগুলোখালি পড়ে আছেআছে কেউ ভাড়া নেবে?সস্তায় ভাড়া দেবোতোমাদের কাছে।। পাখিগুলো হারালো কোথায়কেউ সে খবর রাখেনি,তবে কি সে পাখিগুলোএখানে স্বপ্ন আঁকেনি?খুঁজে দেখো খুঁজে দেখোকিছু কি লুকোনো আছে। পাখিগুলো বাসতো ভালোএকই এই চাঁদের আলোএকই সুরে গাইতো তারাও-“এ আঁধার ভীষণ কালো।” পাখিগুলো হারালো কোথায়কেউ সে খবর রাখেনি,বয়ে গেছে নদীর জলঅপেক্ষায় বসে থাকেনি!বুঝে দেখো বুঝে…