• বর্তমানের লক্ষ্য হবে / সাইফ আলি

    অতিত নীয়ে চিন্তা করে কাটছে যখন দিন তার সময় কোথায়  বর্তমানের সমাজ নিয়ে চিন্তার গল্পে ভরা ইতিহাসের পাতায় রেখে চোখটা ক্রমেই যেনো অতীত হয়ে যাচ্ছে ভীষণ লোকটা। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে চলতে হয় ভবিষ্যতের ভাবনা ভেবে তবেই কথা বলতে হয়, অতীত নিয়ে চর্চা ভালো কিন্তু সেটা রাস্তা না বর্তমানের লক্ষ্য হবে ভবিষ্যতের আস্তানা।


  • সময় ঠিকই সাক্ষ্যি থাকে / সাইফ আলি

    তোমার আমার মূল পরিচয় সময় দেবে বলে আজকে না হয় মুখের জোরে তুমিই সাধু হলে সময় ঠিকই সব করে দেয় ফাঁস সময় ঠিকই সাক্ষ্যি থাকে বলছে ইতিহাস।


  • মাতুব্বর / সাইফ আলি

    ঊনিশ বিশে লাভ না হলে একুশ নিয়ে ভাব তাতেও যদি হয় সমাধান পাঁচটা দেবো ডাব কিন্তু যদি ভূগোল পড়াস গুগোল ঘেঁটে ঘেঁটে দুইটা ডাবের জল খাওয়াবো জিহ্বা দিয়ে চেটে। সব জাগাতে মাতুব্বরি কলকে ধরে হাতে দিনের বেলা পথ ভুলে যাস- চিনতে পারিস রাতে ওসব ছেড়ে ভালোয় ভালোয় সত্য ধরে বাঁচ তা না হলে নাচতে হবে,…


  • ইস্যু আসে ইস্যু যায় / সাইফ আলি

    আমাদের ছোটবাবু বিছানাতে হিসু দেন হিসু দেন কোলে বসে, এই যা….!! তবে যারা মাঝে মাঝে টলটলে ইস্যু দেন, ধামা দিয়ে চাপা দেন, নেই যা…. তারা আর ছোটো বাবু এক না; দুই চোখ কচলিয়ে দেখনা… ইস্যু আসে ইস্যু যায় দৈনিক বদলায় তারপর… একদিন সবকিছু ভুলে যাই- গুলে খাই- মহামারি ঘুম যাই, এইতো; ইস্যু আছে ইস্যু নেই……


  • মৃত্যু / সাইফ আলি

    হিং টিং ছট ঘাড় মট মট চেটেপুটে খেয়ে নিল ভাবনার জট।   এখন আর দম নেই শনি কিবা সোম নেই সব চুপচাপ, ঠান্ডা-শীতল সব নেই উত্তাপ।।


  • নির্বাচন / সাইফ আলি

    : আমতা আমনা নামতা ছাড়ুন ক্লিয়ার করে কওয়া দরকার, জান যায় যাক তবুও জনাব নির্বাচনটা হওয়া দরকার। : কিন্তু জনাব, নির্বাচনের কান ধরে নাচাচ্ছে খুব বান্দরে। : ও, তাই নাকি ও সব ফাকি ভুল কথা ষড়যন্ত্রের মূল কথা। : কিন্তু যারা লাশ হলো… : ছাড়ুন মশাই, তার চে বলুন গনতন্ত্রের চাষ হলো।


  • যেমন খুশি তেমন সাজো / সাইফ আলি

    যেমন খুশি তেমন সাজো, সাজতে কারো মানা? না না; সাজতে পারো নতুন জামাই সাজতে পারো কানা। সাজতে পারো কলুর বলদ সাজতে পারো শেয়াল, যেমন খুশি তেমন সাজো নামটা রাখো খেয়াল সাজতে পারো কর্তা দেশের কিংবা উকিল বাবু, অথবা খুব বীর পালোয়ান বিশালদেহী শাবু। ইচ্ছে হলে মন্ত্রি হবে আমলা হলেও চলে, ফাইল হাতে পকেট কাটে দেখাও…


  • ভেলকি বাবা / সাইফ আলি

    লাগ ভেলকি লাগ চোক্ষে-মুখে লাগ বেশভুসা য্যান বকের লাহান চরিত্রে ক্যান দাগ!! ডানরে বলেন বাম, বাবাজি বামরে বলেন থাম, সবার আশা পূর্ণ হবে কেবলি দেখলাম। হাসেন-কাশেন-নাচেন বাবা লুঙ্গি উচিয়েই, ঝোপ বুঝে কোপ, মিথ্যে আরোপ তার ধারে কেউ নেই। বাজনা বাজে বাদ্য বাজে বগল বাজে বাবার, চিনছো তো ঠিক? তোমার ঘরেও পাকাচ্ছ তার খাবার! লাগ ভেল্কি…


  • ক্রসফায়ার / সাইফ আলি

    ১ ক্রসফায়ারে মরলো এবার কার ছেলে; খোঁজ পেলে? ২ আজ কোনো আদালত মানি না র‌্যাব আছে আমাদের দোস্ত, মানুষেরা ভাত খায় ডাল খায় র‌্যাব খায় কাঁচা কাঁচা গোস্ত। ৩ টুনা বলে টুন টুন টুনি বলে টুনা পুলিশেরা খুন করে খায় ডিম ভুনা। আগডুম বাগডুম বাংলার র‌্যাবে ধরে-মারে-করে গুম রসায়ন ল্যাবে। আইনের রসায়নে হাত খুবই পাকা,…


  • ভেজা বেড়াল / সাইফ আলি

    সাজলে বিড়াল ডাকলে হালুম, ক্যামনে কি ভাই হাম না মালুম। মুখের পাড়ায় সবজি বেচো সুযোগ পেলেই মাংস ছেঁচো দাঁতে; ক্যামনে কি ভাই খুব নিরামিষ দিনের বেলায় মাংসাসী  হও রাতে। আতেল সাজো আলাভোলা কিছুই তুমি বোঝো না সুযোগ পেলেই লুঙ্গি তোলো কাউকে তখন খোঁজো না সমান সমান ভাগ নিতে; কোথায় পেলে এমন সাহস বিড়াল সেজে হালুম…


  • বোদ্ধা কিট

    পাখির থেকে পাখির ছানা গাছ থেকে হয় ফল, ফল খেয়ে সেই ছানায় জানায়- বীজ থাবে ভাগফল। ভাগ নাকি গুন বীজ নাকি গাছ গাছ-গাছে হয় বন, হঠাৎ করে উদয় হলো বনখেকো পয়জন। বাগানবাড়ি উধাও তখন উঠলো ইটের ঘর, এঘর-ওঘর হয়না কথা সবাই সবার পর। হায়রে পাখি গাছের ডালে পুচ্ছটা ফের নাচা, ইটের ঘরে বন্দি সকল বোদ্ধা…


  • হাত দিও না জ্বলছে শরীর / সাইফ আলি

    হাত দিও না জ্বলছে শরীর হাত দিও না; ইশ… শরীর এখন শরীর তো নয় শরীর পোড়া ডিশ, ইচ্ছে হলেই ভাজতে পারো পদ্মার ইলিশ!! হাত দিও না জলছে শরীর পুড়ছে গোটা মন, এখন শুধু গরম গরম মশলা প্রয়োজন; ঝাল পড়েছে একটু বেশি সমস্যা নেই তাতে অল্প করে মাখিয়ে নিও গরম গরম ভাতে। ……………………………………………. তবে, শরীর যখন…


  • শহর শহর নষ্ট শহর

    শহর শহর গাড়ির বহর শহর জুড়ে ঘেন্না, শহর ছেড়ে গাঁয়ের পথে কেউ তো পাড়ি দেন না! কাকের ডাকে নাখোশ বড় কোকিল কোকিল কান্না, সাত জনমের ভাগ্য তাদের কাক দাদারা প্রলাপ শুনে শহর ছেড়ে যান না। নিজের দোষে ভাত পুড়েছে চেচান তবু গিন্নি, বাপ মরেছে সেই খুশিতে সাহেব বিলান সিন্নি। শহর শহর নষ্ট শহর সকাল-দুপুর গায়,…


  • আহা বেশ বেশতো!!

    মোড়ে মোড়ে লালমিয়া ঠুস ঠাস ফুটছে পাবলিকে চারদিকে ছুটছে তো ছুটছে, সরকার-চরকার ঘূর্ণন বাড়ছে দূরে বসে গুরুজনে কলকাঠি নাড়ছে। জনগণ, তারা নাকি রাজনীতি করে না নিজেদের হালটাও ঠিকমতো ধরে না; সিগারেটে ধুমো তোলে চায়ে তোলে তোলপাড়- ‘এটা ঠিক-ওটা ঠিক-ঐ শালা গদি ছাড়’। এদিকেতে ঘর পোড়ে পোড়ে গাড়ি রাস্তা তবুও তাদের আছে বিরোধিতে আস্থা, রাজনীতি ময়দানে…


  • সংবাদ সংবাদ

    সংবাদ সংবাদ টাটকা- পৃথিবীটা কবে নাকি তথ্যের জালে গেছে আটকা। সংবাদ সংবাদ সত্য যোগাযোগ বেড়ে গেছে, বেড়ে গেছে ডাক্তার বেড়ে গেছে রোগ-রোগী-পথ্য। সংবাদ সংবাদ নিত্য বোমা আর সন্ত্রাসে বেওয়ারিশ লাশে লাশে ভরে গেছে আমাদের চিত্ত। সংবাদ সংবাদ শেষটাই- তুমিরা তুমিই আছো, আমি আছি আমাতেই; বদলায় শুধু পরিবেশটাই।


  • পটকা ফুটবে না আর যখন তখন

    শুনেছি ফটকা বাবা ফাটিয়ে পটকা বাজি বলতো ‘চটকা বাবা, ধরে সব নষ্ট পাজি।’ সকালে ঘুম ভেঙে সেই পোষাকে সভ্য সাজে দু’হাতে করতো কামাই দুনিয়ার নষ্ট কাজে; অতঃপর দাঁতের ফাঁকে ফুটিয়ে চিরুল হাসি বলতো- ‘করলে এসব পরবো গলায় ফাঁসি।’ বলতো- ‘খোদার কসম করি না খারাপ কিছু লোকে সব হিংসে করে লেগেছে আমার পিছু।’ মিডিয়া বাবার কথাই…


  • পিছলে / সাইফ আলি

    খুব পেশাদার ব্যবসা আদার দাদার কথা বলছি শোনো- পোশাকে সে ভদ্র অতি, বাক্যালাপে খুব গোছানো। কথায় কথায় তেল মেরে যায় তেলতেলে তাই পিছলে অতি, এক টাকা সে লাভ করে না ব্যবসাটা তার পুরাই ক্ষতি। মুরগী মরা ডালের বড়া মসলা এবং সবজি ডালে আবোল তাবোল মিশিয়ে দিয়ে বিকোচ্ছে খুব সমান তালে। কিন্তু দাদার মুখের কথায় ভরসা…


  • অতঃপর কবির কবিতা-

    এই যে ভায়া আছেন কেমন শরীর টরির ভালো তো কাব্যপ্রেমী মনটা… দাঁড়ান দাঁড়ান একটুখানি বাজলো বুঝি ফোনটা। হ্যালো…জ্বি ভাই বলছি আমিই বলুন কি হয়েছে কে মরেছে কে ধরেছে কার এসব কথা বলুন তো ভাই কার শোনা দরকার আমায় কেনো ফোন করেছেন জানতে পারি?? কার হয়েছে বাসর ঘরে নজরদারী…!! ওকে ওকে খুব বুঝেছি দু’জন গেছে জেলে…


  • গোঁফটার ঝোপটায় পালিয়েছে পিঁপড়া

    গোঁফটার ঝোপটায় পালিয়েছে পিঁপড়া এই নিয়ে হৈ চৈ চলছে মর মর ধর ধর ধরে তাকে চিপড়া বাহু নেড়ে গলা ছেড়ে বলছে। বলছে যে বলবান তার ছিলো ছোটো কান বলে বেশি শোনে কম লোকটা পিঁপড়ার ভাস্তি দিতে তাকে শাস্তি শামলাতে পারলো না ঝোকটা টুপ করে ঢুকে গেলো কানটায় যায় যায় লোকটার জানটাই গোঁফটার ঝোপটায় পালিয়েছে পিঁপড়া…


  • উল্টোছবি

    উল্টোছবি দেখছো কবি সামনে নিয়ে দর্পণ উল্টোকথায় করবে নাকি নিজেকে সমর্পণ। শুনছো যা সব, দেখছো কি তা? বাজছে কি সব উল্টোফিতা? বাজলে বাজুক ধার ধেরো না পারলে বলো সোজাটা একটু হলেও কাঁধের থেকে নামুক পাপের বোঝাটা- বিবেক যদি মূক হয়ে যায় মুখের কথার দাম কি; কথার কথায় ভিজুক চিড়ে কাব্যকথার কাম কি?